• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /SIR-এ এক ধাক্কায় বাদ ১ কোটি ভোটার, কর্ণাটকের চূড়ান্ত তালিকা প্রকাশ কমিশনের

SIR-এ এক ধাক্কায় বাদ ১ কোটি ভোটার, কর্ণাটকের চূড়ান্ত তালিকা প্রকাশ কমিশনের

Karnataka SIR: ২০০২ সালের পর এই প্রথম। ৩০ জুন থেকে শুরু হয় SIR শুরু কর্ণাটকে। খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল ২৪ অগাস্ট।

Written ByTanumoy Ghosal
Published: Oct 27, 2026, 06:13 PM IST|Updated: Oct 27, 2026, 06:29 PM IST
joinshare
SIR-এ এক ধাক্কায় বাদ ১ কোটি ভোটার, কর্ণাটকের চূড়ান্ত তালিকা প্রকাশ কমিশনের

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্ণাটকে SIR।  নাম বাদ ১ কোটিরও বেশি ভোটারের! চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দক্ষিণের এই রাজ্যে ভোটার সংখ্যা কমে হল ৪.৫৪ কোটি।

আরও পড়ুন: শুনানি না হতেই পরোক্ষে 'সুপ্রিম' সুবিধা পেলেন সাংসদরা! NCPI মামলায় বিগ আপডেট

কর্ণাটকে SIR

কর্ণাটকে মোট ভোটার সংখ্যা ছিল  ৫.৫৪ কোটি। গত বছরের ৩০ জুন থেকে শুরু হয় SIR। পশ্চিমবঙ্গের মতোও কর্নাটকেও শেষবার SIR হয়েছিল ২০০২ সালে। রাজ্যজুড়ে ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেন BLO-রা। ভোটার সংখ্য়া  ৫.৫৪ কোটি হলেও  এনুমারেশন ফর্ম কিন্তু জমা পড়েছিল  ৪.৪৬ কোটি। এরপর ২৪ অগাস্ট SIR-র খসড়া তালিকা প্রকাশ করা হয়, তখন দেখা যায় তালিকায় নাম নেই প্রায় ১ কোটি ৭ লক্ষ ভোটারের! কারণ, অনেকেই ফর্ম জমা দেননি অথবা তাঁদের  অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত হিসেবে চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন।

চূড়ান্ত তালিকা প্রকাশ

চূড়ান্ত তালিকা প্রকাশিত হল আজ, মঙ্গলবার। কমিশন সূত্রে খবর, চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১ কোটি ৮ লক্ষ ভোটার। শুধু তাই নয়, শুনানির পর ৬১,৮৬৭ ভোটারকে 'অযোগ্য' বলে ঘোষণা করা হয়েছে। ফলে SIR-র পর এখন কর্নাটকে ভোটার  ৪.৫৪ কোটি। পুরুষ ২ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার ৪৯৩, আর মহিলা ২ কোটি ২৯ লক্ষ ১২ হাজার ৩৫৫।  তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ হাজার ৮৪১।  ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা ৬.৮৩ লাখেরও বেশি।

শুনানির পর বাদ ৬১ হাজারেরও বেশি

কমিশন সূত্রে খবর, তথ্য যাচাইয়ের জন্য নোটিশ পাঠানো হয়েছিল ৪৩ লক্ষেরও বেশি ভোটারকে। প্রতিটি নোটিশে শুনানি হয়। শুনানি পর্ব শেষে বাদ দেওয়া হয়  ৬১,৮৬৭ জন ভোটারকে। ২২ অক্টোবর শেষ হয় শুনানি পর্ব।

১০ লক্ষেরও বেশি নতুন ভোটার

কর্নাটকে নতুন করে ভোটার তালিকা নাম তোলা বা আপত্তি জানানোর সময়সীমা ছিল এক মাস। ২৪ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে ভোটার তালিকায় যখন যুক্ত হয়েছেন ১০ লক্ষ ৮ হাজার ৩৮ জন, তখন বাদ পড়েছেন ১.৮৮ লাখ।  আর 'এন্ট্রি' বদলে দেওয়া হয় আরও ৮.৯৬ লাখ ভোটারের। এই  প্রক্রিয়া চলে ২২ অক্টোবর।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ নির্বাচনে অ্যাসিড টেস্ট: বারাণসী-মেরঠ-ঝাঁসি-- বিজেপির দুর্গ কি ভাঙতে পারবে সমাজবাদী পার্টি? যোগী না অখিলেশ? লাইভ ট্রেন্ডে বড় সংকেত

ফর্ম ৬-এ অন্তর্ভূক্তি
--
কর্নাটকে  ফর্ম-৫ ফিলাপ করে ভোটার হয়েছেন  ৮,৭৭,১০৪ জন। বাকিদের মধ্যে ২,৩১২ জন ফিলাপ করেছে ফর্ম-৬এ, ১,২৮,৬২২ জন ফর্ম ৮।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
SIR