• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হেলমেট না পরায় বাইকারদের সতর্ক করেছিলেন, এবার নিজেই হেলমেটহীন! বিতর্কে মন্ত্রী মৌমিতা

হেলমেট না পরায় বাইকারদের সতর্ক করেছিলেন, এবার নিজেই হেলমেটহীন! বিতর্কে মন্ত্রী মৌমিতা

পুজোর উদ্বোধনে হেলমেট ছাড়া যাতায়াতের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে কটাক্ষ কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দারের।

Written ByDebasmita Das
Published: Oct 23, 2026, 11:16 AM IST|Updated: Oct 23, 2026, 11:27 AM IST
joinshare
হেলমেট না পরায় বাইকারদের সতর্ক করেছিলেন, এবার নিজেই হেলমেটহীন! বিতর্কে মন্ত্রী মৌমিতা

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

পার্থ চৌধুরী: পুজো উদ্বোধনে নিজেই হেলমেটহীন, মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রকে তীব্র কটাক্ষ পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের। চোরবাগান দুর্ঘটনার পরের দিনই রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে নজর কেড়েছিলেন রাজ্য সরকারের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। পথচলতি হেলমেটহীন বাইক আরোহীদের থামিয়ে তিনি কড়া বার্তা দিয়ে সতর্কও করেছিলেন।

কিন্তু সেই তরুণ মন্ত্রীকেই এবার পুজোর উদ্বোধন পর্বে নিজে হেলমেট ছাড়া যাতায়াত করতে দেখা যাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মন্ত্রীর এই ভূমিকাকে ‘দ্বিচারিতা’ আখ্যা দিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার।  

আরও পড়ুন, কৃষ্ণনগর-কলকাতার প্রতিমার সঙ্গে লড়াই, লক্ষ্মীর সরা বানিয়েও মিলছে না পরিশ্রমের দাম!

সম্প্রতিই দুর্গাপুজো উপলক্ষে শহরের যান নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাস্তায় নেমেছিলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। সে সময় ট্রাফিক পুলিসের মতো সক্রিয় ভূমিকা নিয়ে হেলমেট ছাড়া বাইক চালানো ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি।বাইক আটকে রাখার নির্দেশ দেন পুলিসকেও।

তবে বিতর্কের সূত্রপাত হয় একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, পুজোর উদ্বোধন কর্মসূচিতে যাওয়ার সময় মন্ত্রী নিজেই হেলমেট না পরে দু’চাকার যানে সওয়ার হয়েছেন। ​মন্ত্রীর এই আচরণের তীব্র সমালোচনা করে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার জানান, সাধারণ মানুষকে নিয়মের পাঠ পড়ানো আর নিজের ক্ষেত্রে সেই নিয়ম ভেঙে চলা স্পষ্ট দ্বিচারিতা। 

যারা সাধারণ মানুষের ওপর আইন প্রয়োগের বার্তা দিচ্ছেন, তাদের নিজেদেরই আগে আইন মেনে দৃষ্টান্ত স্থাপন করা উচিত ছিল বলে ব্যঙ্গাত্মক সুরে সরব হয়েছেন তিনি। মন্ত্রীর হেলমেট ছাড়া সফরের এই ছবি সামনে আসতেই স্থানীয় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন, ফের ঘূর্ণিঝড়! আকাশ-বাতাস-সমুদ্র মন্থন করে ধেয়ে এসে কবে উপকূলে আছড়ে পড়বে 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal