প্রদ্য়ুত্ দাস: লক্ষ্মীলাভের আশায় আজও বয়সের ভারেও লক্ষ্মীর সরা বানিয়ে আসছেন জলপাইগুড়ি ধাপগঞ্জের বাসিন্দা সহদেব পাল। তবে সহদেব পালের আক্ষেপ কৃষ্ণনগর, চাকদা, কলকাতা থেকে জলপাইগুড়িতে প্রতিমা এবং লক্ষ্মীর সরা বাজারে আসে বলেই আমাদের হাতে তৈরি প্রতিমা এবং লক্ষ্মী সরা বিক্রি অনেকটাই কম। জিনিসের যা দাম তাতে প্রতিমা এবং লক্ষ্মীছাড়া বাজারে নিয়ে গেলে এভাবে দামও মেলে না।পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিকও মেলা না বলে আক্ষেপ।
তবে নেশার টানে আজও একটু লক্ষ্মীর আশায় সরা প্রতিমা বানিয়ে চলেছেন। তবে জলপাইগুড়ির বাজারগুলোতে লক্ষ্মী পূজার বাজার জমতে শুরু করেছে। প্রতিমা থেকে লক্ষ্মীর সরা এবং ফলের বাজার ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কোজাগরী লক্ষ্মীপুজোর আগে মাটির সরা তৈরিতে ব্যস্ত জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে ধাপগঞ্জের শিল্পী সহদেব পাল, বাজার কমায় চিন্তায় পরিবার।
আগামী রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো। আর সেই লক্ষ্মীপুজোকে সামনে রেখে মাটির সরা তৈরির কাজে এখন ব্যস্ত ধাপগঞ্জ এলাকার প্রবীণ মৃৎশিল্পী। লক্ষ্মীপুজোর আগে মাটির সরা ও ছোটখাটো প্রতিমা তৈরিতে দিনরাত পরিশ্রম করছেন তিনি। তবে পুজোর মরশুমে এ বছর মাটির সরা ও প্রতিমার বাজার কেমন থাকবে, তা নিয়ে এখনও নিশ্চিত নন এই শিল্পী।
সহদেব পাল জানান, একসময় লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে মাটির সরা ও প্রতিমার ভালো চাহিদা থাকলেও বর্তমানে সেই বাজার অনেকটাই কমে গিয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, কৃষ্ণনগর-সহ বিভিন্ন এলাকা থেকে ছোটখাটো মাটির সরা ও প্রতিমা বাজারে আসায় স্থানীয় শিল্পীদের বিক্রিতে প্রভাব পড়ছে। ফলে আগের মতো ব্যবসা আর হচ্ছে না বলেই তাঁর দাবি।
এই পরিস্থিতিতে কিছুটা বাধ্য হয়েই বংশপরম্পরায় চলে আসা মৃৎশিল্পের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। লাভ হোক কিংবা লোকসান, এই কাজই তাঁদের জীবিকা নির্বাহের অন্যতম ভরসা। তাই বাজারের অনিশ্চয়তা সত্ত্বেও আসন্ন কোজাগরী লক্ষ্মীপুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না সহদেব পাল।
একদিকে পুজোকে ঘিরে ক্রেতাদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে, অন্যদিকে বাজারে বাইরের শিল্পীদের তৈরি সামগ্রীর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন স্থানীয় মৃৎশিল্পীরা। ঐতিহ্যবাহী এই ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের কাছে উৎসবের মরশুমই বাড়তি আয়ের অন্যতম সুযোগ। কিন্তু বাজারে চাহিদা কমে যাওয়ায় সেই সুযোগ কতটা কাজে লাগবে, এখন সেটাই দেখার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)