পুজোর মুখেই নিম্নচাপের খাঁড়া! পঞ্চমী থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৪০ কিমি বেগের ঝড়ের সঙ্গে বৃষ্টি
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার দক্ষিণবঙ্গ ও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে কেবল শুক্র ও শনিবার সামান্য হালকা বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি কমে আবহাওয়া আবার শুষ্ক হবে।
অয়ন ঘোষাল: শুষ্ক আবহাওয়ার শুরু। দক্ষিণবঙ্গে কিছু জেলায় বুধবার, কিছু জেলায় বৃহস্পতিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। সকালে এবং সন্ধ্যায় আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। পুজোর মুখে বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে রবিবার থেকে শুষ্ক আবহাওয়া। ষষ্ঠী ও সপ্তমীর দিন উপরের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পুজোর দিনগুলো মূলত শুষ্ক আবহাওয়াতেই কাটবে।
সিস্টেম
পুজোর মুখে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। মঙ্গলবার এই নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত ঘনীভূত আন্দামান সাগরে। নিম্নচাপ তৈরি হলেও এর অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে বলেই জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
আরও পড়ুন: লেজার শো, আলোর খেলায় দুর্গতিনাশিনী-অসুরবধ, মহালয়ায় মেগা অনুষ্ঠানে রোশনাইয়ে ভাসল ইডেন
দক্ষিণবঙ্গে
আজ থেকে শুষ্ক আবহাওয়া বুধবার পর্যন্ত। কলকাতা-সহ বেশ কিছু জেলায় মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। বুধবার আবহাওয়ার পরিবর্তন।
বৃহস্পতিবার থেকে শনিবার মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার থেকে আবার শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনা কমবে।
উত্তরবঙ্গে
আজ থেকে মূলত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। শুক্রবার এবং শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা তৈরি হতে পারে উপরের দিকের পাঁচ জেলাতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভবনা।
কলকাতা
মূলত আংশিক মেঘলা আকাশের সামান্য সম্ভাবনা। বেলায় পরিষ্কার আকাশ। বেলা বাড়লে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুষ্ক আবহাওয়ার সকাল সন্ধ্যায় পরিবর্তনের ইঙ্গিত।
আরও পড়ুন: মহালয়া আর রেডিওর টান, আজও অমলিন জলপাইগুড়িতে
রবিবার থেকে বুধবারের মধ্যে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবার পর্যন্ত পুরোপুরি শুষ্ক আবহাওয়া। বুধবার রাত থেকে আবহাওয়ার আবার পরিবর্তন। বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে; দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
কলকাতার তাপমাত্রা
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৭ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)