মন্ত্রোচ্চারণ ও পুজোপাঠে দুর্গা বন্দনা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে, প্রধান আকর্ষণ কুমারী পুজো
Jalpaiguri Ramkrishna Mission Durga Puja: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে বাহ্যিক আড়ম্বর ও থিমের আলো ঝলমলে ভাব এড়িয়ে সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি, ভক্তি ও নিয়ম-নিষ্ঠার মধ্য দিয়ে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। ষষ্ঠীর সকাল থেকেই মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যি ও পুজো-পাঠের মাধ্যমে এক স্নিগ্ধ আধ্যাত্মিক পরিবেশ গড়ে উঠেছে।
প্রদ্যুৎ দাস: জাঁকজমক নয়, নিয়ম-নিষ্ঠা আর ভক্তিতেই দেবী দুর্গার আরাধনা। ষষ্ঠীর সকাল থেকেই পুজোর আবহ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। ধর্মীয় রীতিনীতি মেনে চলছে ষষ্ঠীর পুজো। মন্ত্রোচ্চারণ, পুজোপাঠ আর ভক্তির আবহে মুখরিত আশ্রম প্রাঙ্গণ।
প্রতি বছরের মতো এবারও অত্যন্ত নিষ্ঠা ও ধর্মীয় আচার মেনে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে। কোনও রকম বাহ্যিক আড়ম্বর ছাড়াই শান্ত, স্নিগ্ধ পরিবেশে চলছে দেবী দুর্গার আরাধনা। পুজো উপলক্ষে আশ্রমে আসছেন ভক্ত ও দর্শনার্থীরা।
এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ কুমারী পুজো। দেবী দুর্গার জীবন্ত রূপ হিসেবে কুমারীকে পুজো করার এই বিশেষ ধর্মীয় রীতি দেখতে প্রতি বছরই দূরদূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় রামকৃষ্ণ মিশনে।
ষষ্ঠীর পুজোর মধ্য দিয়েই আশ্রমে শুরু হয়েছে দুর্গোৎসবের বিশেষ আচার-অনুষ্ঠান। একদিকে ঢাকের বাদ্যি, অন্যদিকে মন্ত্রোচ্চারণ আর ভক্তদের প্রার্থনা। সব মিলিয়ে এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে।
আলো ঝলমলে থিমের মণ্ডপের ভিড় থেকে দূরে, এখানে পুজোর মূল আকর্ষণ ধর্মীয় ঐতিহ্য, নিয়ম-নিষ্ঠা এবং ভক্তি। আর সেই টানেই দুর্গাপুজোর দিনগুলিতে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে ভিড় জমান অসংখ্য ভক্ত ও দর্শনার্থী।
আরও পড়ুন, বোনাস হয়েছে চা বাগানে, পুজোর আগে মঙ্গলবাড়ি হাটে উপচেপড়া ভিড়
আরও পড়ুন, ‘ডবল ইঞ্জিন সরকার কী করে দেখুন!’ হলদিয়ায় পুজো উদ্বোধনে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)