অরূপ বসাক: পুজোর মধ্যে জমে উঠল চালসার ঐতিহ্যবাহী মঙ্গলবাড়ি হাট। পুজোর আগে শেষ হাট হওয়ায় সকাল থেকেই ক্রেতাদের ভিড়ে উপচে পড়ল হাটে। পশ্চিম ডুয়ার্সের অন্যতম পুরনো ও বড় হাট হিসেবে পরিচিত এই মঙ্গলবাড়ি হাট। এই হাটে ডুয়ার্স-সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন ব্যবসায়ীরা আসেন, তেমনি দূর-দূরান্ত থেকে আসেন ক্রেতারা।
শুক্রবার ছবিটা ছিল একেবারে অন্যরকম। পুজোর মধ্যে শেষ হাট হওয়ায় সকাল থেকেই হাটে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। এই হাটে মূলত সংলগ্ন চা বাগানের শ্রমিকরাই বাজার করতে আসেন। বেশিরভাগ চা বাগানেই ইতিমধ্যে বোনাস হয়ে গেছে। শ্রমিকদের হাতে টাকা এসেছে। তাই পুজোর কেনাকাটাও শুরু করে দিয়েছেন তাঁরা।
এদিন হাটের কাপড় ও জুতোর দোকানগুলিতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নতুন জামা-কাপড়, জুতো কিনতে ব্যস্ত ছিলেন চা বাগানের শ্রমিক পরিবারগুলি। শুধু কাপড় বা জুতোই নয়, বাজারের অন্যান্য দোকান, প্রসাধনী, খেলনা, বাসনপত্রের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় ছিল তুঙ্গে। পুজোর মধ্যে বাজার জমজমাট হওয়ায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে।
ব্যবসায়ী দীপ পাল ও হাসান আলী জানান, "এদিন হাটে সকাল থেকেই ক্রেতাদের প্রচুর ভিড় আছে। পুজোর মধ্যে শেষ হাট, তাই বেচাকেনাও খুব ভালো হচ্ছে। চা বাগানে বোনাস হওয়ায় শ্রমিকরা ভালোই কেনাকাটা করছেন। আশাকরি আজকের বাজার ভালোই হবে। " পুজোর মধ্যে শেষ হাটে আশানুরূপ ব্যবসা হওয়ায় খুশি ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই।
ব্যবসায়ী দীপ পাল বলেন, বাজার শুরু হয়েছে। বিক্রিও হচ্ছে। সকাল থেকেই ভিড় হচ্ছে। আশাকরি দিনের শেষ বাজার ভালোই হবে। পুজোর আগে এটাই শেষ হাট। ফলে মানুষজনের সংখ্যা বেশি। আশাকরি পুজোর বাজার ভালোই হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)