SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বাহুবলী দাদার দাপট ভেঙে বোর্ড দখল বিজেপির, পাহাড়পুরে বদলাল ক্ষমতার সমীকরণ

Jalpaiguri News: গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন করল বিজেপি। তৃণমূলের ২৭, বিজেপির ২ ও সিপিএমের ১ সদস্য থাকা সত্ত্বেও তৃণমূলের একাংশের সমর্থনে প্রধান হয়েছেন বিজেপির দীপা রায়, উপপ্রধান চিত্ত রায়। নতুন বোর্ড গঠনের পর বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস।

Written By Debasmita Das
Published: Oct 09, 2026, 09:17 AM IST | Updated: Oct 09, 2026, 10:08 AM IST
Join

প্রদ্যুত্‍ দাস: বাহুবলী দাদার দাপট ভেঙে বোর্ড দখল করল বিজেপি। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে নতুন করে বোর্ড গঠন হল। এবার প্রধানের চেয়ারে দীপা রায়, উপপ্রধান চিত্ত রায়। তৃণমূলের সদস্যদের সমর্থন নিয়েই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি।

উত্তরের দাপুটে নেতা জলপাইগুড়ির তৃণমূল নেতা কৃষ্ণ দাস, এই বাহুবলি দাদার দাপট ভেঙে চুরমার। একসময় এই গ্রাম পঞ্চায়েত বকলমে তিনিই চালাতেন বলে অভিযোগ। পালা বদলের পর হাওয়া ঘুরতেই, বিজেপি গ্রাম পঞ্চায়েতের বোর্ড দখল করল। 

পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে মোট ৩০ জন সদস্যের মধ্যে ২৭ জন তৃণমূল কংগ্রেসের, ২ জন বিজেপির এবং ১ জন সিপিএমের সদস্য রয়েছেন। সংখ্যাগরিষ্ঠ তৃণমূলের একাংশ বিজেপিকে সমর্থন করায় নতুন বোর্ড গঠনের পথ খুলে যায় বিজেপির জন্য। এরপরই প্রধান এবং উপপ্রধান—দুই গুরুত্বপূর্ণ পদেই বসেন বিজেপির প্রতিনিধিরা।

আরও পড়ুন, ৪৮ ঘন্টায় আত্মসমর্পণ নয়! হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে প্রশান্ত বর্মন

নতুন বোর্ড গঠনের পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। গেরুয়া আবিরে মেতে ওঠেন দলের কর্মী-সমর্থকেরা। শুরু হয় বিজয় উদযাপন। নতুন উপপ্রধান চিত্ত রায়ের বক্তব্য, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। এলাকার মানুষের সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কাজকেই অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতর প্রধান উপাদান পদত্যাগের পরেই গ্রাম পঞ্চায়েত দফতরের রং বদলে গেরুয়াময় হয়ে যায়। অবশেষে বোর্ড গঠন করল বিজেপি। বর্তমানে প্রধান, উপপ্রধান পদে এখন বিজেপি। 

আরও পড়ুন, ভুতনির ত্রাতা মুখ্যমন্ত্রী! পুজোর মুখে বন্যা দুর্গতদের ত্রাণ বিলি, ২৪২ কোটির প্যাকেজ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES