গাড়িতে SDO লেখা বোর্ড, টোল না দিয়েই VIP লেন দিয়ে পার! আটক গাড়ি
গাড়িতে SDO লেখা বোর্ড লাগিয়ে টোল না দিয়ে VIP লেন দিয়ে পার হওয়ার অভিযোগ। জলপাইগুড়ির ফাটাপুকুর-পানিকাউরি টোল প্লাজায় গাড়ি আটকান কর্মীরা। পরে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার পুলিস।
প্রদ্যুত্ দাস: গাড়িতে SDO লেখা বোর্ড, তাই টোল না দিয়ে পালানোর চেষ্টা, এমনই অভিযোগে জলপাইগুড়ি ফাটাপুকুর-পানিকাউরি টোল গেটে একটি ছোট গাড়িকে আটকান টোল প্লাজার কর্মীরা। পুলিস এসে তুলে নিয়ে যায় চালককে। গাড়ির ভেতরে ৩ মহিলা-সহ ৪ যাত্রী। ভাইরাল ভিডিয়োকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
অভিযোগ, টোল গেটের কর্মীরা যখন গাড়িটি থেকে নিয়মানুযায়ী টোল ট্যাক্স দাবি করেন, তখন গাড়ির চালক ও আরোহীরা নিজেদের ভিআইপি পরিচয় দেন। তারা দাবি করেন যে এটি মেখলিগঞ্জের SDO-র গাড়ি, তাই তারা টোল দেবেন না। এই নিয়ে টোল কর্মীদের সঙ্গে গাড়িটির আরোহীদের তীব্র বচসা শুরু হয়।
আরও পড়ুন, তেলের দাম বাড়ায় প্রদীপে অনীহা? দীপাবলির বাজারে বাড়ছে বৈদ্যুতিক আলোর চাহিদা
টোল গেটের কর্মীদের আরও বক্তব্য, গাড়ির সামনে SDO লেখা বোর্ড রাখা ছিল, সেই দেখিয়ে টোল না দিয়ে VIP লেন দিয়ে গাড়ি পার করান চালক। পেছনে ধাওয়া করে গাড়ি থামালে চালকের সঙ্গে বচসা বাধে। গাড়িটি আটকে খবর দেওয়া হয় পুলিসে। পরে রাজগঞ্জ থানার পুলিস এসে গাড়ির চালক এবং ওই গাড়িটিকে থানায় নিয়ে যান।
এদিকে, গাড়ির ভেতরে ৩ মহিলা-সহ ৪ জন ছিলেন। তাঁদের বক্তব্য, উনারা মেখলিগঞ্জ থেকে গাড়িটি ভাড়া করে শিলিগুড়িতে কালীপুজোর বাজার করতে এসেছিলেন। বাজার সেরে মেখলিগঞ্জে ফেরার পথেই ফাঁটাপুকুর টোলগেটে এই ঘটনা। যদিও পড়ে জানা যায়, টোল গেটের পক্ষ থেকে কোনও অভিযোগ জমা না হওয়ায় গাড়ি এবং গাড়িটির চালককে ছেড়ে দিয়েছে পুলিস।
আরও পড়ুন, আগামী কয়েকদিন নামবে পারদ, কালীপুজোর পরই বদলে যাবে আবহাওয়া
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)