• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /প্রতিমার জায়গায় স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে বসে স্বামী! সাত সকালে ভয়াবহ দৃশ্য গঙ্গারামপুরে

প্রতিমার জায়গায় স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে বসে স্বামী! সাত সকালে ভয়াবহ দৃশ্য গঙ্গারামপুরে

ভয়াবহ ঘটনা! মন্দিরের ভিতরে স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে বসে থাকার অভিযোগ উঠেছে রিন্টু ঘোষের বিরুদ্ধে। মৃতার নাম সীমা সরকার ঘোষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে পুলিস। শুরু হয়েছে তদন্ত।

Written ByDebasmita Das
Published: Nov 04, 2026, 11:11 AM IST|Updated: Nov 04, 2026, 11:26 AM IST
joinshare
প্রতিমার জায়গায় স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে বসে স্বামী! সাত সকালে ভয়াবহ দৃশ্য গঙ্গারামপুরে

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
প্রতিমার জায়গায় স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে বসে স্বামী! সাত সকালে ভয়াবহ দৃশ্য গঙ্গারামপুরে

প্রতিমার জায়গায় স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে বসে স্বামী! সাত সকালে ভয়াবহ দৃশ্য গঙ্গারামপুরে

2

'তুই আমাকে এখানে স্থায়ীভাবে প্রতিষ্ঠা কর', স্বপ্নাদেশ পান রাজা কনদর্পনারায়ণ

3

গাড়িতে SDO লেখা বোর্ড, টোল না দিয়েই VIP লেন দিয়ে পার! আটক গাড়ি

4

রেললাইনে বিকট বিস্ফোরণ, বন্ধ হয়ে গেলে ট্রেন চলাচল, ঘটনাস্থলে সন্ত্রাস দমন শাখা

5

তেলের দাম বাড়ায় প্রদীপে অনীহা? দীপাবলির বাজারে বাড়ছে বৈদ্যুতিক আলোর চাহিদা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

শ্রীকান্ত ঠাকুর: বাড়ির বাইরে মন্দিরের ভিতরে স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে বসে রয়েছে পাড়ারই রিন্টু ঘোষ। এই ছবি দেখে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের চার নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকার বাসিন্দারা সাত সকালে চমকে উঠেছিলেন। সাধারণত এই মন্দিরটি ফাঁকা থাকে। কিন্তু মন্দিরের ভিতরে স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে যেখানে প্রতিমা বসানো হয়, সেই জায়গাতেই বসে রয়েছে রিন্টু এবং পড়ে রয়েছে তার স্ত্রীর কাঁটা মুন্ডু। 

আরও পড়ুন, 'তুই আমাকে এখানে স্থায়ীভাবে প্রতিষ্ঠা কর', স্বপ্নাদেশ পান রাজা কনদর্পনারায়ণ

এই দৃশ্য চোখে পরতেই হুলস্থুল পড়ে যায় নারায়ণপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন গঙ্গারামপুর থানায়। গঙ্গারামপুর থানার পুলিস এসে রিন্টু ঘোষকে নিয়ে যায় উদ্ধার করে মৃতদেহ। গঙ্গারামপুর থানার পুলিস তদন্ত শুরু করেছে। এলাকায় চাঞ্চল্য রয়েছে ব্যাপক। নিহত মহিলার নাম সীমা সরকার ঘোষ। সূত্রের খবর, তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল বিগত কয়েক বছর।আর্থিক অনটনই কারণ, এমনটাই তার পরিবার সূত্রের খবর।

জানা গিয়েছে, ১১ বছর আগে সীমা সরকারকে বিয়ে করে রিন্টু। তাদের দুই ছেলে রয়েছে। একসময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কন্ডাক্টর হিসেবে কাজ করত সে। পরে সেই কাজ ছেড়ে দেয়। বাড়িতেই পুজো-পাঠ করত। মাঝেমধ্যে তান্ত্রিকের বেশও ধরত। 

তবে দিনাজপুর কেবল নয়, কিছুদিন আগেও স্ত্রীর ধড় থেকে মুন্ডু আলাদা করে তা বাড়ির মন্দিরে গিয়ে রেখে আসার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা মঙ্গল চৌধুরী তন্দ্রসাধনার কারণেই এসব করেছিলেন বলে ধারনা। বাড়িতে থাকতেন তাঁর স্ত্রী রুম্পা এবং বাবা রাজেন্দ্র চৌধুরী। তাঁদের বাড়ি সংলগ্ন একটা মন্দির রয়েছে। মঙ্গলবার সকালে ওই মন্দিরে রুম্পার কাটা মুন্ডু দেখে শিউরে ওঠেন এলাকাবাসী।

আরও পড়ুন, তেলের দাম বাড়ায় প্রদীপে অনীহা? দীপাবলির বাজারে বাড়ছে বৈদ্যুতিক আলোর চাহিদা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime News
West Bengal