• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মাত্র ৫ বছর বয়সে হাতেখড়ি, এখন নিজের হাতে লক্ষ্মীর সরা বানিয়ে বাজারে দোয়েল

মাত্র ৫ বছর বয়সে হাতেখড়ি, এখন নিজের হাতে লক্ষ্মীর সরা বানিয়ে বাজারে দোয়েল

লক্ষ্মীপুজোকে সামনে রেখে নিজের হাতে তৈরি লক্ষ্মীর সরা নিয়ে বাজারে হাজির জলপাইগুড়ির নবম শ্রেণির ছাত্রী দোয়েল পাল। মাত্র পাঁচ বছর বয়সে বাবার হাত ধরে সরা তৈরির কাজে হাতেখড়ি হয়। পড়াশোনার পাশাপাশি খড়িমাটি, রং ও তুলি দিয়ে সরার উপর লক্ষ্মী-নারায়ণ-সহ নানা ছবি আঁকে সে। মনসাপুজো শেষ হলেই শুরু হয় তার লক্ষ্মীর সরা তৈরির প্রস্তুতি।

Written ByDebasmita Das
Published: Oct 24, 2026, 02:22 PM IST|Updated: Oct 24, 2026, 02:50 PM IST
joinshare
মাত্র ৫ বছর বয়সে হাতেখড়ি, এখন নিজের হাতে লক্ষ্মীর সরা বানিয়ে বাজারে দোয়েল

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রদ্যুত্‍ দাস: কিছু লক্ষ্মীলাভের আশায় লক্ষ্মীর হাতেই তৈরি হচ্ছে লক্ষ্মীর সরা, পুজোর বাজারে দোয়েল। লক্ষ্মীপুজোকে সামনে রেখে ব্যস্ততা তুঙ্গে জলপাইগুড়ির কিশোরী দোয়েল পালের। নিজের হাতে তৈরি লক্ষ্মীর সরা নিয়ে পুজোর বাজারে হাজির হচ্ছে নবম শ্রেণির এই ছাত্রী। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই সরা তৈরির শিল্পে আগ্রহ দোয়েলের। 

মাত্র পাঁচ বছর বয়সে বাবার হাত ধরে এই শিল্পের হাতেখড়ি। তারপর থেকে বছরের পর বছর ধরে সরা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে সে। জলপাইগুড়ি শহরের অরবিন্দনগরের পালপাড়ার বাসিন্দা দোয়েল সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মনসাপুজো শেষ হলেই শুরু হয়ে যায় লক্ষ্মীপুজোর সরা তৈরির প্রস্তুতি। খড়িমাটি, রং ও তুলি দিয়ে সরার উপরে লক্ষ্মী-নারায়ণ-সহ নানা ধরনের নকশা ও ছবি ফুটিয়ে তোলে সে। 

আরও পড়ুন, ছোট লক্ষ্মী প্রতিমা ২০০ টাকা, মাঝারি ১৫০০! দাম শুনেই মাথায় হাত ক্রেতাদের

প্রতিটি সরা তৈরি করতে প্রয়োজন হয় ধৈর্য, সময় ও পরিশ্রম। ছবি আঁকা শেষ হলে সেগুলি শুকিয়ে যত্ন সহকারে প্যাকেটবন্দি করা হয়। এরপর সেই হাতে তৈরি সরা পৌঁছে যায় বাজারে।কিশোরী বয়সেই পারিবারিক শিল্পের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা দোয়েলের। পড়াশোনার পাশাপাশি নিজের শিল্পসত্তাকে কাজে লাগিয়ে লক্ষ্মীপুজোর বাজারে জায়গা করে নিতে চায় সে। লক্ষ্মীপুজোর আবহে দোয়েলের এই উদ্যোগ শুধু তার শিল্পপ্রতিভার পরিচয় নয়, বরং নতুন প্রজন্মের হাতে পারিবারিক শিল্পকে বাঁচিয়ে রাখার এক সুন্দর উদাহরণ।

প্রসঙ্গত, পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে অতীতে মূর্তির প্রচলন ছিল না, বরং বিভিন্ন প্রাকৃতিক প্রতীক বা উপাদানের মাধ্যমেই ধনদেবীর আরাধনা করা হতো। এপারে এসেও সেই সুপ্রাচীন রীতি সযত্নে বাঁচিয়ে রেখেছেন অনেকে, যেখানে কোথাও লক্ষ্মী সরায় আবার কোথাও কলাবউয়ের রূপেই পুজো পান মা লক্ষ্মী। শুধু কলাবউ-ই নয়, পরিবারের নিজস্ব নিয়ম মেনে অনেকেই মাটির সরায় লক্ষ্মীপুজো করেন। এই সরাগুলোতে নানা রঙ দিয়ে অত্যন্ত সুন্দরভাবে মা লক্ষ্মীর ছবি আঁকা হয়। অঞ্চলভেদে এর নানা রূপ দেখা যায় যেমন একক দেবীর ‘ঢাকাই সরা’, মা দুর্গার সঙ্গে লক্ষ্মী বা রাধাকৃষ্ণের সঙ্গে লক্ষ্মী সমেত ‘ফরিদপুরী সরা’, কিংবা তাহেরপুরের সরা, কুমারটুলির সরা, জোড়া লক্ষ্মী সরা ও পুতলি সরা।

আরও পড়ুন, কোজাগরী লক্ষ্মীপুজোয় পকেটে টান! অগ্নিমূল্য মাছ-সবজি, আকাশছোঁয়া বাজারদরে নাভিশ্বাস মধ্যবিত্তের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Lakshmi Puja