SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে কমিশনের বড় সিদ্ধান্ত! অনলাইনে ASDD ফুল লিস্ট, ফর্ম ৬ জমা দিন-নাম তুলুন

Bengal ASDD Voter List: প্রধান নির্বাচনী আধিকারিকের (CEO) অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিকের (DEO) পোর্টালেও এই ASDD তালিকা পাওয়া যাচ্ছে। যে সব যোগ্য ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে, তাঁরা আবার ফর্ম ৬ পূরণ করে অনলাইনে অথবা BLO-র মাধ্যমে জমা দিয়ে নাম তুলতে পারবেন।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 07, 2026, 03:47 PM IST | Updated: Oct 07, 2026, 04:32 PM IST
Image Credit: পশ্চিমবঙ্গের ASDD তালিকা
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এসআইআর-এ ভোটার তালিকায় বাদ পড়া ভোটারদের জন্য বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ASDD ভোটারদের পূর্ণাঙ্গ তালিকা অনলাইনে প্রকাশ করল কমিশন। ASDD মানে Absent, Shifted, Dead or Deleted। অর্থাৎ, রাজ্যের অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা  বাতিল ভোটারদের তালিকা। এরফলে যে সব যোগ্য ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে, তাঁরা আবার ফর্ম ৬ পূরণ করে অনলাইনে অথবা BLO-র মাধ্যমে জমা দিয়ে নাম তুলতে পারবেন।

বাড়ি বাড়ি যাবেন বিএলওরা

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচনী আধিকারিকের (CEO) অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিকের (DEO) পোর্টালেও এই ASDD তালিকা পাওয়া যাচ্ছে। যেসব যোগ্য নাগরিকের নাম ভুলবশত বাদ পড়েছে, তাঁদের চিহ্নিত করতে বিএলও-দের বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়েরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত ২০ থেকে ২৫টি বাড়িতে বিএলও-রা যাবেন। আগামী এক মাসের মধ্যে পুরো চিহ্নিতকরণ প্রক্রিয়াটি শেষ করতে হবে।

ফর্ম ৬ পূরণ

এবার এসআইআর-এর আগের ও পরের ভোটার তালিকা মিলিয়ে দেখে বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা তৈরি করবেন বিএলও-রা। পাশাপাশি যাঁদের নাম তুলতে হবে তাঁদের ফর্ম ৬ পূরণে সহায়তা করবেন। পাশাপাশি, যাঁদের ১৮ বছর পূর্ণ হচ্ছে, তাঁরাও নতুন ভোটার হিসেবে নাম তুলতে ফর্ম ৬ জমা দিতে পারবেন। এখন বিএলও-দের তৈরি করা খসড়া তালিকা প্রথমে রাজনৈতিক দলগুলির BLA বা বুথ লেভেল এজেন্টদের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হবে। এরপর রাজনৈতিক দলগুলির থেকে পাওয়া রিপোর্ট এবং পূরণ করা ফর্ম ৬ খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (ERO)। 

 

আরও পড়ুন, মালদায় মেগা ড্রামা! ৩ আসন নিয়েই ইংরেজবাজার পুরসভা দখল বিজেপির, কে হচ্ছেন চেয়ারম্যান?

আরও পড়ুন, আমিষ-নিরামিষ বিতর্ক অবান্তর, যার যা ইচ্ছা তাই খাবে দুর্গাপুজোয়: কার্তিক মহারাজ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES