• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /আমিষ-নিরামিষ বিতর্ক অবান্তর, যার যা ইচ্ছা তাই খাবে দুর্গাপুজোয়: কার্তিক মহারাজ

আমিষ-নিরামিষ বিতর্ক অবান্তর, যার যা ইচ্ছা তাই খাবে দুর্গাপুজোয়: কার্তিক মহারাজ

Kartik Maharaj: মাহেশে দাঁড়িয়ে কার্তিক মহারাজ নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, "আমিষ-নিরামিষ নিয়ে অযথা-ই বিতর্ক তৈরি করা হচ্ছে... খাদ্যাভ্যাস মানুষের একান্ত নিজস্ব ব্যাপার। সেখানে কে কী খাবে, কে কী পরবে, সেই বিষয়ে কার কী বলার থাকতে পারে!"

Written BySudeshna Paul Saha
Published: Oct 06, 2026, 01:44 PM IST|Updated: Oct 09, 2026, 08:56 PM IST
joinshare
আমিষ-নিরামিষ বিতর্ক অবান্তর, যার যা ইচ্ছা তাই খাবে দুর্গাপুজোয়: কার্তিক মহারাজ

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বিধান সরকার: আমিষ-নিরামিষ বিতর্ক অবান্তর। দুর্গাপুজোয় যার যা ইচ্ছা সে সেটা খাবে। বললেন কার্তিক মহারাজ। সম্প্রতি বাংলায় এসে বাগেশ্বর বাবা নিদান দিয়েছিলেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়া নিয়ে। যাঁরা দুর্গাপূজার সময় আমি ভক্ষণ করেন, তাদের পাখন্ডী বা ভন্ড বলেছিলেন তিনি। যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য থেকে লকেট চট্টোপাধ্যায়, মন্ত্রী দিলীপ ঘোষ থেকে অগ্নিমিত্রা পাল- সবাই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় কবজি ডুবিয়ে মাছ-মাংস খাওয়ার চালু রীতির স্বপক্ষেই মত রেখেছিলেন।

এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কার্তিক মহারাজ। হুগলির শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরে এসে কার্তিক মহারাজ বলেন,"আমিষ নিরামিষ নিয়ে অযথা-ই বিতর্ক তৈরি করা হচ্ছে। আমরা বলেছিলাম, দুর্গাপুজোর সময় একটা সাত্ত্বিক ভাব থাকে। তাই নিরামিষ খেলে ভালো। তবে খাদ্যাভ্যাস  মানুষের একান্ত নিজস্ব ব্যাপার। সেখানে কে কী খাবে, কে কী পড়বে, সেই বিষয়ে কার  কী বলার থাকতে পারে!"

দুর্গাপুজোয় আমিষ বনাম নিরামিষ নিয়ে তৈরি হওয়া বিতর্ককে সম্পূর্ণ অবান্তর ও অনাবশ্যক বলে উড়িয়ে দিলেন কার্তিক মহারাজ। হুগলির শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরে এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন, উৎসবের দিনগুলিতে কে কী খাবেন বা পরবেন, তা সম্পূর্ণ মানুষের নিজস্ব পছন্দের বিষয়। এই নিয়ে জলঘোলা করার কোনও যুক্তি নেই।

সম্প্রতি বাংলা সফরে এসে বাগেশ্বর বাবা মন্তব্য করেছিলেন যে, দুর্গাপূজার সময় যাঁরা আমিষ ভক্ষণ করেন তাঁরা 'পাখণ্ডী' বা 'ভণ্ড'। তাঁর এই নিদানকে ঘিরে রাজ্য রাজনীতি থেকে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। তবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় ঐতিহ্যগতভাবে কবজি ডুবিয়ে মাছ-মাংস খাওয়ার চালু রীতির পক্ষেই সোচ্চার হন রাজনৈতিক ব্যক্তিত্বরা।

এই সার্বিক প্রেক্ষাপটেই মাহেশে এসে মুখ খোলেন কার্তিক মহারাজ। বিতর্কের অবসান ঘটিয়ে তিনি বলেন, "আমিষ-নিরামিষ নিয়ে অযথা-ই বিতর্ক তৈরি করা হচ্ছে। আমরা বলেছিলাম, দুর্গাপুজোর সময় একটা সাত্ত্বিক ভাব থাকে, তাই নিরামিষ খেলে ভালো। তবে খাদ্যাভ্যাস মানুষের একান্ত নিজস্ব ব্যাপার। সেখানে কে কী খাবে, কে কী পরবে, সেই বিষয়ে কার কী বলার থাকতে পারে!"

প্রসঙ্গত, শ্রীরামপুরের মাহেশে এগারো হাজার কন্ঠে গীতা পাঠ হবে। তার আয়োজন চলছে। সেই প্রস্তুতি খতিয়ে দেখতেই মাহেশে আসেন কার্তিক মহারাজ। সেই গীতা পাঠ কর্মসূচির প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনার ফাঁকেই সাম্প্রতিক আমিষ-নিরামিষ বিতর্ক প্রসঙ্গে মুখ খোলেন কার্তিক মহারাজ। উৎসবের দিনে মানুষের ব্যক্তিগত স্বাধীনতার স্বপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে দেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja