অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে আজ শনিবার প্রথম সপ্তমী পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। কাল রবিবার দ্বিতীয় সপ্তমী থেকে দশমী পর্যন্ত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। ঠাকুর দেখার আদর্শ আবহাওয়া। উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ; শুষ্ক আবহাওয়া।রবিবার পর্যন্ত উপরের দুই-এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
সিস্টেম
দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে রিটার্ন মনশুন। উত্তরপূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ ভারতের কেরালা অন্ধ্র তামিলনাড়ুতে বৃষ্টির পূর্বাভাস। কোমোরিন এলাকা থেকে নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে বিস্তৃত।
দক্ষিণবঙ্গে
আজ প্রথম সপ্তমী শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দুই এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কাল রবিবার দ্বিতীয় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। কাল থেকে ভোরের দিকে হালকা কুয়াশা।
উত্তরবঙ্গে
দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ এক-দুটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। কাল রবিবার দার্জিলিং ও কালিম্পং-এ এক-দুটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। সোমবার অষ্টমী থেকে একাদশী উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।
কলকাতায়
কলকাতায় আজ শনিবার আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে সাধারণত মেঘলা আকাশে পরিণত হবে। হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় কাল দ্বিতীয় সপ্তমী থেকে একাদশী মূলত পরিষ্কার আকাশ। হেমন্তের পরশ অনুভূত হবে অষ্টমী থেকে।
আরও পড়ুন,
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)