• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /গ্যালারি
  • /শতবর্ষে নডিহার বড় চমক! পুরুলিয়াতেই এবার দর্শন মিলবে উত্তরাখণ্ডের চারধামের

শতবর্ষে নডিহার বড় চমক! পুরুলিয়াতেই এবার দর্শন মিলবে উত্তরাখণ্ডের চারধামের

Written BySudeshna Paul Saha
Published: Oct 16, 2026, 06:52 PM IST|Updated: Oct 16, 2026, 07:03 PM IST
joinshare
Purulia 100 Years Durga Puja: সুবর্ণ জয়ন্তী বর্ষে রাজকীয় আয়োজন! পুরুলিয়ার বুকেই এবার উত্তরাখণ্ডের চারধাম। পুরুলিয়া শহরের নডিহা দুর্গাপুজোর অনন্য শিল্পশৈলীর মণ্ডপ ও প্রতিমা দেখতে উপছে পড়ছে দর্শনার্থীদের ভিড়। চারধাম থিম, বিশেষ প্রতিমা এবং নজরকাড়া আলোকসজ্জার সব আপডেট জেনে নিন।

মনোরঞ্জন মিশ্র: পুরুলিয়া জেলার বারোয়ারি পুজোগুলির মধ্যে নজর কাটছে পুরুলিয়া শহরের উপর নডিহা দুর্গাপুজো কমিটি । ১০০ বছর পূর্তি উপলক্ষে এই কমিটির এবারের দূর্গা মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে উত্তরাখণ্ডের চারধামের আদলে। সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমাও। নজরকাড়া অসাধারণ শিল্পোশালী ফুটে উঠেছে মন্ডপ এবং প্রতিমা সজ্জায়।

Purulia Puja 11/6

শতবর্ষে নডিহা

পুরুলিয়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বারোয়ারি দুর্গাপুজো হিসেবে আলাদা স্থান করে নিয়েছে পুরুলিয়া শহরের নডিহা দুর্গাপুজো কমিটি। চলতি বছরে শতবর্ষে পদার্পণ করল এই ঐতিহাসিক পুজো।
Purulia Pujo 22/6

থিম- উত্তরাখণ্ডের ‘চারধাম’

১০০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে দর্শনার্থীদের চমক দিতে নডিহা দুর্গাপুজো কমিটির স্থায়ী মণ্ডপটি এবার সাজিয়ে তোলা হয়েছে দূর দূরান্তের তীর্থক্ষেত্র— উত্তরাখণ্ডের বিখ্যাত ‘চারধাম’-এর আদলে।
Purulia Pujo 33/6

অবিকল স্থাপত্য ও শিল্পশৈলী

উত্তরাখণ্ডের চারধাম মন্দিরের অবিকল স্থাপত্য ও শিল্পশৈলী ফুটে উঠেছে এই রাজকীয় মণ্ডপসজ্জায়। মণ্ডপের বাহ্যিক রূপ থেকে শুরু করে ভিতরের অলংকরণ, প্রতি ক্ষেত্রেই নিখুঁত কারুকাজ ও অসাধারণ নান্দনিক ছোঁয়া স্পষ্ট।
Purulia Pujo 44/6

রাজকীয় মণ্ডপ ও প্রতিমা

মণ্ডপের সাথে পূর্ণ সামঞ্জস্য রেখে নির্মিত হয়েছে দেবী দুর্গার প্রতিমাও, যা দর্শনার্থীদের মুগ্ধ করছে। শতবর্ষের বিশেষ উদযাপনকে ঘিরে সকাল থেকেই রাজকীয় মণ্ডপ ও প্রতিমা দেখতে নডিহায় ভিড় জমাচ্ছেন পুজোপ্রেমী মানুষজন।
Purulia Pujo 55/6

আলোকসজ্জাতেও বিশেষ জোর

স্থানীয় সূত্রে খবর, জেলা তথা আশপাশের এলাকা থেকে আসা দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা ও আলোকসজ্জাতেও বিশেষ জোর দেওয়া হয়েছে।
Purulia Pujo 66/6

১০০ বছরের প্রাচীন ঐতিহ্য

১০০ বছরের প্রাচীন ঐতিহ্যের সাথে আধুনিক শিল্পকলার এই অপূর্ব মেলবন্ধন চলতি বছরের দুর্গাপুজোয় পুরুলিয়ার অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছে।
TAGS:
Durga Puja

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.