• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /গ্যালারি
  • /৫১৭ বছরের ঐতিহ্য! বাঘ-সিংহের পুজো থেকে পান্তাভোগ, বৈকুণ্ঠপুর রাজবাড়িতে দেবী 'স্বর্ণালংকারী'

৫১৭ বছরের ঐতিহ্য! বাঘ-সিংহের পুজো থেকে পান্তাভোগ, বৈকুণ্ঠপুর রাজবাড়িতে দেবী 'স্বর্ণালংকারী'

Written BySudeshna Paul Saha
Published: Oct 16, 2026, 05:44 PM IST|Updated: Oct 16, 2026, 05:50 PM IST
joinshare
Baikunthpur Rajbari Durga Puja: সোনা ও রুপোর অলংকারে সেজে উঠলেন বৈকুণ্ঠপুর রাজবাড়ির দেবী দুর্গা। ৫১৭ বছরের রীতি, সিংহ-বাঘের বিশেষ আরাধনা ও কড়া নিরাপত্তায় ষষ্ঠীর বোধনে জমজমাট রাজবাড়ির দুর্গোৎসব।

প্রদ্যুৎ দাস: রাজত্ব শেষ হলেও অমলিন ঐতিহ্য! জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির ৫১৭ বছরের প্রাচীন দুর্গাপুজোয় ঐতিহ্য ও শাস্ত্রীয় রীতির মেলবন্ধন। জেনে নিন রাজবাড়ির বিশেষ প্রথা ও উৎসবের খুঁটিনাটি।
 

রাজত্ব শেষ হলেও অমলিন ঐতিহ্য! জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির ৫১৭ বছরের প্রাচীন দুর্গাপুজোয় ঐতিহ্য ও শাস্ত্রীয় রীতির মেলবন্ধন। জেনে নিন রাজবাড়ির বিশেষ প্রথা ও উৎসবের খুঁটিনাটি।

Baikunthpur Rajbari Durga Puja 51/5

৫১৭ বছরের পুজো

৫১৭ বছরের পুজো বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। সোনা ও রুপোর অলংকারে অপরূপ সাজে সেজে উঠেছেন বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা মা। ৫১৭ বছরের প্রাচীন ঐতিহ্য ও রাজপরিবারের রীতি মেনে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয়েছে ষষ্ঠীর পুজো।
Baikunthpur Rajbari Durga Puja 42/5

বেল-বট-পাকুড়ের নীচে গ্রাম্য রীতিতে পুজো

সকাল থেকেই রাজবাড়ির পুজো দেখতে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। উপস্থিত রয়েছেন রাজপরিবারের সদস্যরাও। বেল, বট ও পাকুড় গাছের নীচে গ্রাম্য রীতিতে অনুষ্ঠিত এই পুজো বৈকুণ্ঠপুর রাজপরিবারের দীর্ঘদিনের ঐতিহ্যের সাক্ষী।
Baikunthpur Rajbari Durga Puja 33/5

দেবীর স্বর্ণালংকার, কার্তিক-গণেশের রুপোর পৈতে

দেবীর সোনার ও রুপোর অলংকারের পাশাপাশি কার্তিক ও গণেশের রুপোর পৈতে বিশেষ আকর্ষণ। রাজবাড়ি চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সর্বত্র রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি। রাতেও পুলিশ ও নিরাপত্তারক্ষীরা পাহারায় রয়েছেন।
Baikunthpur Rajbari Durga Puja 24/5

প্রাচীন কালিকাপুরাণের বিধান মেনে পুজো

প্রাচীন কালিকাপুরাণের বিধান ও শাস্ত্রীয় রীতি মেনে অনুষ্ঠিত এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য দেবীর সঙ্গে সিংহ ও বাঘের আরাধনা। সময়ের সঙ্গে রাজত্বের অবসান ঘটলেও বৈকুণ্ঠপুর রাজবাড়িতে আজও অমলিন শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও নিয়ম-নিষ্ঠা।
Baikunthpur Rajbari Durga Puja 15/5

দশমীতে বিশেষ পান্তাভোগ

দশমীতে ইলিশ, পুঁটি মাছ, কচুশাক, শাপলা ও পান্তাভোগ নিবেদনের বিশেষ প্রথাও এই পুজোর অন্যতম আকর্ষণ। ঐতিহ্য, আভিজাত্য ও ধর্মীয় রীতির মেলবন্ধনে ৫১৭ বছরের এই দুর্গাপুজো আজও জলপাইগুড়ির অন্যতম বিশেষ আকর্ষণ।
TAGS:
Durga Puja

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.