SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কার দখল থাকবে টোটো ইউনিয়ন? রণক্ষেত্র সুভাষগ্রাম স্টেশন চত্বর

Sonarpur: দুই পক্ষেরই দাবি তারা একই ইউনিয়নের সদস্য। তার পরেও কেন সংঘর্ষ? ভেতরে টাকা পয়সার ভাগাভাগি?

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 29, 2026, 09:12 AM IST | Updated: Oct 29, 2026, 09:15 AM IST
Image Credit: সুভাষগ্রামে সংঘর্ষ
Join

তথাগত চক্রবর্তী: কার দখলে থাকবে টোটো ইউনিয়ন। সংঘর্ষে উত্তপ্ত সুভাষগ্রাম স্টেশন সংলগ্ন এলাকা। ইউনিয়নের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে,তা নিয়েই দু’পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫-৬ জন। আহতরা চিকিৎসাধীন। দু’পক্ষই নিজেদের ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস অনুমোদিত ইউনিয়নের সদস্য বলে দাবি করেছে।

অভিযোগ,আচমকাই একদল লোক এসে টোটোচালকদের উপর চড়াও হয়। তপন দাস ওরফে বাপির নেতৃত্বে ভিকি মণ্ডল, ভোলা, শুভেন্দু চক্রবর্তী-সহ বেশ কয়েকজন মারধর করে বলে অভিযোগ আক্রান্তদের। তাঁদের দাবি, ইউনিয়নের দখল নিয়ে টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তপন দাস। তাঁর দাবি, এই হামলার ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। উলটে ইউনিয়নের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তিনি। গোটা ঘটনার প্রতিবাদ জানাবেন বলেও জানিয়েছেন তপন।

আরও পড়ুন-ইন্দ্রনীলের গ্রেফতারিতে চন্দননগরে উত্‍সব! 'মমতার সঙ্গে গান গাইতেন', কটাক্ষ মুখ্য়মন্ত্রীর

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বাম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, বিজেপির স্লোগান ছিল ‘ভরসা ইন, ভয় আউট’। অথচ বিজেপির কর্মীরাই আক্রান্ত হচ্ছেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কার্যত তামাশা চলছে বলেও অভিযোগ তাঁর।

অন্যদিকে,তৃণমূল নেতা সমরজিৎ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি দখলদারির রাজনীতি করছে। ইউনিয়নের দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ বিজেপির সেই রাজনীতিরই বহিঃপ্রকাশ বলে দাবি তাঁর।

ইতিমধ্যেই গোটা ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মূল অভিযুক্ত তপন-সহ এখনওপর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। টোটো ইউনিয়নের নিয়ন্ত্রণ ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দু’পক্ষের পালটা অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সুভাষগ্রাম স্টেশন চত্বরে। সংঘর্ষের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES