• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /দুর্ঘটনার পর আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলেন টোটো চালক, তারপরই উধাও...!

দুর্ঘটনার পর আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলেন টোটো চালক, তারপরই উধাও...!

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই বৃদ্ধকে ধাক্কা মারে টোটোটি। পরে আহত বৃদ্ধকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান চালক। কিন্তু চিকিৎসকেরা বৃদ্ধকে মৃত ঘোষণা করার পর চালক হাসপাতাল থেকে চলে যান বলে অভিযোগ। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।

Written ByDebasmita Das
Published: Oct 29, 2026, 12:10 PM IST|Updated: Oct 29, 2026, 12:12 PM IST
joinshare
দুর্ঘটনার পর আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলেন টোটো চালক, তারপরই উধাও...!

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
১২০০০০ ডলারে বিক্রি হয়ে গেলেন ক্যাপ্টেনই! কোচিতে কয়েক ঘণ্টায় শেষ নিলাম, ভাগ্য নির্ধারণ হল ২৫ ক্রিকেটারের

১২০০০০ ডলারে বিক্রি হয়ে গেলেন ক্যাপ্টেনই! কোচিতে কয়েক ঘণ্টায় শেষ নিলাম, ভাগ্য নির্ধারণ হল ২৫ ক্রিকেটারের

2

দীপাবলির আগে কৃষকদের বড় খবর! কবে ঢুকবে পিএম কিষানের টাকা? কারা পাবেন?

3

দুর্ঘটনার পর আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলেন টোটো চালক, তারপরই উধাও...!

4

দিল্লি গিয়েই কাটাতে হবে কেন্দ্রীয় প্রকল্পের জট, উন্নয়নে গতি আনতে সচিবদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

5

উত্তরপ্রদেশ বিধান পরিষদ নির্বাচনে গেরুয়া ঝড়, কোনওক্রমে গড় রক্ষা অখিলেশের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রসেনজিত্‍ মালাকার: আবার ভয়াবহ পথ দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। টোটোর ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের। গুরুতর জখম টোটো চালক নিজেই। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার আমঝাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়  চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় ও পুলিস সূত্রে খবর, আমঝাড়া এলাকায় রাস্তা দিয়ে টোটো চালিয়ে যাচ্ছিলেন টোটো চালক হায়দার আলি গাজী। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বছর ষাট এক বৃদ্ধকে সজোরে ধাক্কা মারে টোটোটি। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ওই বৃদ্ধ। গুরুতর জখম হন টোটো চালক নিজেও। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধকে।

আরও পড়ুন, লাখো মানুষের ভিড়ে রানীগঞ্জে প্রজাপতি দুর্গার বিদায়, ঢাকের তালে নাচলেন বিধায়ক পার্থ ঘোষ

জানা গিয়েছে, দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থাতেও ওই টোটো চালক অন্য একটি গাড়ির সাহায্যে আহত বৃদ্ধকে নিয়ে সোজা চলে আসেন ক্যানিং মহকুমা হাসপাতালে। কিন্তু মানবিকতার পরিচয় দেওয়ার বদলে হাসপাতালে বৃদ্ধকে ফেলে রেখেই নিজের গুরুতর জখম অবস্থাতেই সেখান থেকে পালিয়ে যান ওই টোটো চালক। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা ওই বৃদ্ধকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। 

অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। এদিকে মৃত বৃদ্ধের নাম-পরিচয় এখনও জানা যায়নি। পুলিস তাঁর পরিচয় জানার চেষ্টা করছে। অন্যদিকে, হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া গুরুতর জখম টোটো চালকের খোঁজেও তল্লাশি শুরু করেছে বাসন্তী থানার পুলিস।

আরও পড়ুন, কার দখল থাকবে টোটো ইউনিয়ন? রণক্ষেত্র সুভাষগ্রাম স্টেশন চত্বর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Accident