'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল
West Bengal BJP: 'দলে অবাঞ্জিত লোকেদের আনাগোনা বেড়ে গিয়েছে। SIR-র প্রয়োজন বলে আমি মনে করি এবং আমার মতো হাজার হাজার তৃণমূল স্তরের কর্মীরা, যাঁরা দলটাকে এই জায়গায় নিয়ে এসেছে, তাঁরা মনে করে'।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'জয় বাংলা ছেড়ে জয় শ্রীরাম বলছে'! দলের অন্দরেই ঝাড়াই বাছাইয়ের পক্ষে সওয়াল বিজেপি নেতা প্রলয় পালের। ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট।
আরও পড়ুন: ট্রলার কেনা-বাড়ি তৈরির ঋণ ফুলেফেঁপে বিশাল, নন্দীগ্রামে শেখ সুফিয়ানের দরজায় ব্যাংকের রিকভারি সেল
বিজেপির সাধারণ নেতা বা কর্মী নন, 'তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয়। ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, চোরে কনভার্ট হচ্ছে-জয় বাংলা ছেড়ে জয় শ্রীরামে। দ্রুত SIR প্রয়োজন দলেই'। কেন এমন পোস্ট? প্রলয়ের স্পষ্ট কথা, 'যেখানে আমার দলে বিধায়ক বলছেন, বিধায়িকা বলছেন যে, না জিতলেই ভালো হত। আমাদের মতো কর্মীরা হতাশাগ্রস্ত। আমরা মনে করেছি, এর মূল কারণ হচ্ছে দলের অবাঞ্জিত লোকেদের আনাগোনা বেড়ে গিয়েছে। SIR-র প্রয়োজন বলে আমি মনে করি এবং আমার মতো হাজার হাজার তৃণমূল স্তরের কর্মীরা, যাঁরা দলটাকে এই জায়গায় নিয়ে এসেছে। তাঁরা মনে করে। আমি কর্মীদের আবেগের কথা বলেছি'।
এই প্রথম নয়। রাজ্যে পালাবদলের পর একাধিক দলের বিভিন্ন বিষয় নিয়ে সরব হন প্রলয়। আবার একুশের বিধানসভা ভোটের এই প্রলয়ের সঙ্গে রাজ্যের তত্কালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে ফোনে কথোপকথনের ভিডিয়ো ভাইরাল হয়।
মমতাপন্থী তৃণমূল নেতা, বিধায়ক কুণাল ঘোষের প্রতিক্রিয়া, 'হয়তো ঠিকই বলছেন। কারণ, কিছু সুবিধাভোগী শ্রেণী ভোটের পরপরই তৃণমূল থেকে ওদিকে চলে যাচ্ছে বা সিপিএম থেকে চলে আসছে বিজেপিতে। ক্ষমতার কাছাকাছি থাকতে হবে, মধুভাণ্ড! যাদের কাছে রাজনীতি বা নীতির থেকে মধুভান্ড বা নিজেদের পাপ ঢাকার জন্য চেষ্টা। সেটা বিজেপির মধ্য থেকে প্রলয়বাবুরা যেকেউ বলতে পারেন। তারা সতর্কবার্তা দিতে পারেন। কিন্তু তাদের হাতে তো থাকছে না। ঠেকাতে পারছে না'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)