SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ভুটানে ফের বিপদের আশঙ্কা! যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে কৃত্রিম হ্রদ, বন্যার উদ্বেগ বাংলা-আসামে

Bhutan Flood Alert: পরিস্থিতির অবনতি হলে ভুটান থেকে নেমে আসা জলের প্রভাবে বাংলা ও আসামের সঙ্কোশ নদীর অববাহিকায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। পরিস্থিতির উপর নজর রাখছে ভুটান প্রশাসন। নদীর ধার থেকে দূরে থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

Written By Debasmita Das
Published: Oct 31, 2026, 10:08 AM IST | Updated: Oct 31, 2026, 10:22 AM IST
Join

অয়ন ঘোষাল: ভুটানে ফের ঘনাচ্ছে বিপদের মেঘ, নতুন তৈরি হ্রদেও বাড়ছে জলস্তর, বন্যার আশঙ্কা বাংলা, আসামে। লুঙ্গু ও গ্যাংচেন ট্যাগ নদীর জল এবং তিব্বত সীমান্ত লাগোয়া শিনতাফু হিমবাহের বরফ গলে তৈরি হয়েছে একটি কৃত্রিম হ্রদ। হড়পা বানের ফলে জমে থাকা ধ্বংসাবশেষে হ্রদের জল বেরোনোর পথ আটকে গিয়েছে। 

ফলে ক্রমশ বাড়ছে জলস্তর। যে কোনও মুহূর্তে হ্রদ উপচে পড়লে বা ভেঙে গেলে ফের হড়পা বান নামতে পারে বলে আশঙ্কা। বিপর্যয়ের ২৪ ঘণ্টা কাটার আগেই নতুন করে ঘনাচ্ছে বিপদের মেঘ। ফের তৈরি হয়েছে একটি কৃত্রিম হ্রদ। হড়পা বানের জেরে বাড়ছে তার জলস্তরও। যে কোনও মুহূর্তে সেই জল উপচে বা হ্রদ ফেটে নেমে আসতে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থল পরিদর্শনে আজ যেতে পারেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

আরও পড়ুন, ১৮ খানা সোপকেস! NJP স্টেশনে চলন্ত ট্রেনের AC কামরায় তল্লাশিতে মিলল কোটি টাকার... 

লুঙ্গু ও গ্যাংচেন ট্যাগ থেকে আসা নদীর জল এবং তিব্বত সীমান্ত লাগোয়া শিনতাফু হিমবাহ গলে রাতারাতি তৈরি হয়েছে কৃত্রিম হ্রদ। হড়পা বানের জেরে তার গতিপথে জমে থাকা ধ্বংসস্তূপে বন্ধ হয়ে গিয়েছে হ্রদের মুখ। ফলে ক্রমশ বাড়ছে হ্রদের জলস্তর। যে কোনও মুহূর্তে সেই জল উপচে বা হ্রদ ভেঙে নেমে আসতে পারে আরও একটি হড়পা বান। 

তাতে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে মছু এবং পুনাখা চু নদীতে। ভুটানের প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, বিপর্যয়ের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার তিনি শিনতাফু, লুঙ্গু ও গ্যাংচেন ট্যাগ নদীর সঙ্গমস্থলে তৈরি হওয়া কৃত্রিম হ্রদ পরিদর্শনে যেতে পারেন।

পরিস্থিতির অবনতি হলে ভুটান থেকে নেমে আসা জলে বাংলা ও অসমের সঙ্কোশ নদীর অববাহিকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। তাই পরিস্থিতির উপর নজর রাখছে ভুটান প্রশাসন। আপাতত নদীর ধার থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কৃত্রিম হ্রদের জল বের করে দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন, বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, ফের দুর্যোগের আশঙ্কা! কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES