SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কালীপুজোতেও রেহাই নেই বৃষ্টির হাত থেকে? ঝড়বাদলে কি নিভবে দীপাবলির প্রদীপ? ওয়েদারের বিগ আপডেট

Bengal Weather Update Today: কালীপুজোর সময় কি বৃষ্টির আশঙ্কা? দীপাবলির আনন্দে মেতে উঠতে পারবে না বাঙালি? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী। কী বললেন তিনি?

Written By Soumitra Sen
Published: Nov 06, 2026, 08:31 AM IST | Updated: Nov 06, 2026, 08:36 AM IST
Join

অয়ন ঘোষাল: রবিবার কালীপুজোর দিন কি বৃষ্টির আশঙ্কা আছে? দুর্গাপুজোর পরে সবচেয়ে বড় অনুষ্ঠান দীপাবলি। তাতে কি আনন্দে মেতে উঠতে পারবে না বাঙালি? বাধ সাধবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি?

কালীপুজোয়

রবিবার কালীপুজোর দিন বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। হেমন্তের মনোরম আবহাওয়াতেই কাটবে কালীপুজো। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় বৃষ্টি শুরু হবে দিওয়ালির দিন সোমবার। পরের দিন মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

২ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা

জেলায় জেলায় রাতের পারদ একটু একটু করে নিম্নমুখী। এই প্রবণতা শনিবার রাত পর্যন্ত জারি থাকবে। পশ্চিমের জেলায় আরও ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে রাতের তাপমাত্রা।

সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি?

সোমবার দুপুরের পরে বঙ্গে বহাল তবিয়তে ফিরছে বৃষ্টি। সেদিন কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। বারাসত নৈহাটির কালীদর্শনে এই বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা মূলত উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টি চলাকালীন ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে উপকূল সৈকতে।

উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া।  শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে। সোমবার থেকে বৃষ্টি শুরু উত্তরে। সেদিন মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩৫ কিলোমিটার বেগে দমকা বাতাস।

আরও পড়ুন: কালীপুজোয় কী রকম থাকবে ওয়েদার? আচমকা 

কলকাতায়

কলকাতায় কালীপুজোর দিন রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা। মনোরম আবহাওয়ার পরিবেশ তৈরি হতে পারে। কালীপুজোর পরদিন সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES