• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কালীপুজোয় কী রকম থাকবে ওয়েদার? আচমকা বৃষ্টিতে ধুয়ে যাবে দীপাবলি? এসে গেল আবহাওয়ার বিরাট আপডেট

কালীপুজোয় কী রকম থাকবে ওয়েদার? আচমকা বৃষ্টিতে ধুয়ে যাবে দীপাবলি? এসে গেল আবহাওয়ার বিরাট আপডেট

Bengal Weather Update Today: আবহাওয়া দফতর জানিয়ে দিল আজকের আবহাওয়া। শুধু তাই নয়, জানা গিয়েছে, বৃষ্টির যোগ নেই ভূত চতুর্দশীতে এবং কালীপুজোতেও। তবে কালীপুজো ভালো আবহাওয়ায় কাটলেও তার পরেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

Written BySoumitra Sen
Published: Nov 04, 2026, 07:38 PM IST|Updated: Nov 04, 2026, 07:43 PM IST
joinshare
কালীপুজোয় কী রকম থাকবে ওয়েদার? আচমকা বৃষ্টিতে ধুয়ে যাবে দীপাবলি? এসে গেল আবহাওয়ার বিরাট আপডেট

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
প্রেমিককে নিয়ে পালাল তরুণী! শোকেই মৃত্যু মায়ের! প্রচণ্ড রাগে মেয়েরই পিণ্ডদান বাবার! মানলেন ১৩ দিনের অশৌচ

প্রেমিককে নিয়ে পালাল তরুণী! শোকেই মৃত্যু মায়ের! প্রচণ্ড রাগে মেয়েরই পিণ্ডদান বাবার! মানলেন ১৩ দিনের অশৌচ

2

নজরে পঞ্চায়েত,'ঠিকমতো কাজ না করলে বন্ধ হয়ে যাবে বেতন'! কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

3

কালীপুজোয় কী রকম থাকবে ওয়েদার? আচমকা বৃষ্টিতে ধুয়ে যাবে দীপাবলি? এসে গেল আবহাওয়ার বিরাট আপডেট

4

খুশির দীপাবলী: রাজ্য সরকার দিচ্ছে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার-- কী ভাবে পাবেন আপনি এই উপহার? কারা পাচ্ছেন? নিয়ম কী? কী শর্ত?

5

EXPLAINER: 'এক ঘণ্টার মধ্যেই'...! এবারই ইরানে আমেরিকা পরমাণু প্রলয়! ভারতেও তার ভয়াল প্রভাব, হাড়হিম ভবিষ্য়দ্বাণী বিশেষজ্ঞদের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়ে দিলেন আজকের আবহাওয়া। জানা গিয়েছে, বৃষ্টি নেই ভূত চতুর্দশীতে এবং কালীপুজোতে। তবে কালীপুজো ভালো আবহাওয়ায় কাটলেও তার পরেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

মনোরম উইকেন্ড

উইকেন্ডে মনোরম আবহাওয়ার পরিস্থিতি। সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া। হালকা শীতের আমেজ পশ্চিমের জেলাগুলিতে। আজ বুধবার থেকে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে। সপ্তাহান্তে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

সিস্টেম

ঘূর্ণিঝড় মুরাসু অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে  নিম্নচাপে পরিণত হয়েছে। অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক। ক্রমশ শক্তি হারাবে সিস্টেম। ঘূর্ণাবর্ত রয়েছে আসাম হরিয়ানা লাক্ষাদ্বীপ কর্ণাটকে; তামিলনাডু উপকূলে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গে

আজ বুধবার থেকে রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া। কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশের সম্ভাবনা। বুধবার থেকে শনিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সকালে ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। হালকা শীতের আমেজ অনুভূত হবে পশ্চিমের জেলাগুলিতে। সোমবার আবহাওয়ার পরিবর্তন। সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে

আজ, বুধবার থেকে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা ক্রমশ কমবে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস মাত্র উঠতে পারে উইকেন্ডের মধ্যে। বুধবার থেকে সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে।

কলকাতায়

আজ সকালের দিকে মেঘলা আকাশ পরে আংশিক মেঘলা আকাশ বা পরিষ্কার আকাশ হতে পারে। জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি থাকতে পারে সকাল। খুব সকালে বৃষ্টির সম্ভাবনা সামান্য। তারপর থেকে বৃষ্টির সম্ভাবনা আর নেই। বুধবার সকালের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। আংশিক মেঘলা আকাশ, কখনো পরিষ্কার আকাশ। কালীপুজো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা মনোরম আবহাওয়ার পরিবেশ তৈরি হতে পারে। কালীপুজোর পরদিন সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

তাপমাত্রা

আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় সামান্য ০.২ মিমি বৃষ্টি হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather Update
kali puja