SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ফোঁটা দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ বোনেদের, আচমকাই মাটিতে লুটিয়ে পড়ল ১৯ বছরের ভাই

Bhaiphonta: যমের হাত থেকে ভাইকে রক্ষা করার জন্য প্রার্থনা করে, সেই দিনই ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে সরদার পরিবার

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 11, 2026, 13:42 IST | Updated: Nov 11, 2026, 13:46 IST
Image Credit: ভাইফোঁটা
Join

প্রসেনজিত্ সরদার: বিশ্বাস থেকে বলা হয়, "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা"। ভাইফোঁটার দিনে তা আর হল না। নিয়তি ছিনিয়ে নিয়ে গেল এক ভাইকে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকার ঘটনা।

বুধবার ভাইফোঁটার দিনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সমীরণ সরদার নামে ১৯ বছরের এক যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বারুইপুর থানার দাঁড়িয়া হরিমূল এলাকায়।

কীভাবে এতবড় দুর্ঘটনা?

পরিবার সূত্রে জানা গিয়েছে, ভাইফোঁটা নিয়ে গোটা বাড়ি জুড়ে ছিল উৎসবের আমেজ। বোনেরা প্রস্তুতি নিচ্ছিল ভাইকে ফোঁটা দেবে বলে। সেই সময়ই বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিল সমীরণ।

আরও পড়ুন-ভাইফোঁটায় দুর্যোগের ঘনঘটা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আখবান'?

প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সমীরণ। চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই যুবকের।

ভাইফোঁটার দিনে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে দিন বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে কপালে ফোঁটা দেয়,যমের হাত থেকে ভাইকে রক্ষা করার জন্য প্রার্থনা করে, সেই দিনই ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে সরদার পরিবার। ক্যানিং থানার পুলিস দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES