• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /পঞ্চায়েত দফতরে নেওয়া হবে ৭১৯০ কর্মী, নিউটাউনে হবে নতুন পঞ্চায়েত ভবন, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েত দফতরে নেওয়া হবে ৭১৯০ কর্মী, নিউটাউনে হবে নতুন পঞ্চায়েত ভবন, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari: শুভেন্দু অধিকার বলেন, কাজ শুরু হওয়া থেকে এখনওপর্যন্ত ৬৫,৬২,০০০ কর্ম দিবস তৈরি করা গিয়েছে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 04, 2026, 02:56 PM IST|Updated: Nov 04, 2026, 02:58 PM IST
joinshare
পঞ্চায়েত দফতরে নেওয়া হবে ৭১৯০ কর্মী, নিউটাউনে হবে নতুন পঞ্চায়েত ভবন, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image Credit: শুভেন্দু অধিকারী

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
এবার রবীন্দ্র সরোবরে ছটপুজো? ঘাট পরিদর্শনে অগ্নিমিত্রা পাল! কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য?

এবার রবীন্দ্র সরোবরে ছটপুজো? ঘাট পরিদর্শনে অগ্নিমিত্রা পাল! কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য?

2

ট্রাম্পের এই বিশ্রী পা হড়কানোয় কী ঘটবে ভারতে? ভারতের আদৌ কোনও লাভ হবে? হলে কোন কোন ক্ষেত্রে, কতটা?

3

অন্নপূর্ণায় নভেম্বরে একসঙ্গে পাবেন ৬০০০ টাকা? ডবল কিস্তি কারা পাবেন? জেনে নিন নবান্নের বড় আপডেট

4

পঞ্চায়েত দফতরে নেওয়া হবে ৭১৯০ কর্মী, নিউটাউনে হবে নতুন পঞ্চায়েত ভবন, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

5

আমেরিকার ইতিহাসে বিরাট বাঁক! ট্রাম্পের মুখে ছাই দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

কমলাক্ষ ভট্টাচার্য: মনরেগায় যারা জব কার্ড হোল্ডার ছিলেন তাদের আধার সিডিং করতে গিয়ে ৩১ লাখ নাম বাদ গিয়েছে। পঞ্চায়েত ও গ্রানোন্নয়ন দফতরের পর্যোলোচনা বৈঠক শেষে এমনটাই বললেন মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, রাজ্যে ১২ হাজার কোটি টাকার কাজে মোট ২২ কোটি শ্রম দিবস সৃষ্ট হবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি আরও জানান, পঞ্চায়ত দফতরে ৭১৯০ জন নতুন স্থায়ী কর্মী নিয়োগ করা হবে। নেওয়া হবে ১০০০ অস্থায়ী কর্মী।

সাধারণ মানুষকে ১২৫ দিনের কাজ দেওয়া হবে। সেটাই রিভিউ করতে এসে মুখ্যমন্ত্রী বলেন, ওই রিভিউ মিটিংয়ে রাজ্যের বিডিও ও ডিএমরা যুক্ত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, ৭১৯০ জন নতুন নিয়োগ হবে। পরিচ্ছন্ন নিয়োগ হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। ক্যাবিনেট তা অনুমোদন করেছে। নিয়োগ নিয়ম বদলের জন্য দেওয়ালির পর বিধানসভার বিশেষ অধিবেশন বসানো হবে। ২০২৭ সালের এপ্রিলের মধ্যে নতুন ৭১৯০ কর্মী পঞ্চায়েত স্থায়ীভাবে নিয়োগ করা হবে। আর ১০০০ চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে ১ বছরের জন্য। লোকের অভাবে যাতে কাজ আটকে না যায় তার জন্য এই নিয়োগ। নতুন পঞ্চায়েত ভবন বানানোর জন্য নিউ টাউনে যেখানে কলকাতা হাইকোর্ট ও বিধানসভা হচ্ছে তার পাশে ৫ একর জমি আমরা দেব পঞ্চায়েত ভবন তৈরি করার জন্য।  

মুখ্যমন্ত্রী বলেন, বেশিদিন হল আমরা ক্ষমতায় অসিনি। অনেক অনিয়ম, বেনিয়ম, পঢঞ্চায়েত ব্যবস্থার অসহযোগিতা হয়েছে। কারণ বিগত পঞ্চায়েত নির্বাচন রাজ্য হয়নি। ভোট লুট হয়েছে। আমাদের বিপরীত মতাদর্শের লোকেরা আটানব্বই শতাংশ পঞ্চায়েতে ছিলেন। এই কাজ কার্যকর করার ক্ষেত্রে পঞ্চায়েতগুলির বড় ভূমিকা রয়েছে।

আরও পড়ুন-বিজেপি প্রার্থী হওয়ায় খুন হন কঙ্কা টুডু, গ্রুপ ডি-র চাকরির সরকারি ঘোষণা হলেও...

মুখ্যমন্ত্রী বলেন, ভিবি-জি রামজিকে সফল করার জন্য আইন বদল করা হয়েছে। এর আগে মনরেগায় যারা জব কার্ডধারী ছিলেন তাদের আধার কেওয়াইসি লিঙ্ক করতে গিয়ে ৩১ লক্ষ ভুয়ো জবকার্ড হোল্ডারের নাম বাতিল হয়েছে। এরা মনরেগায় কার্ড হোল্ডার ছিলেন এবং টাকাও তুলে নিয়েছেন। নতুন কার্ড দেওয়ার জন্য একটা ধন্দ ছিল। তাও নিরসন করা হয়েছে। ভিবি-জি রামজিতে প্রায় ১০ লাখ জব কার্ড নিয়েছেন মানুষজন। এর ফলে একটা আশার আলো দেখা যাচ্ছে। আমরা ভারত সরকারের দেওয়া টার্গেট অর্থাত্ ২২ কোটির ম্যান ডেজ ও ১২ হাজার কোটি টাকার কাজ দুটোই করতে পারব। ওই ১২ হাজার কোটি টাকার মধ্যে সাড়ে ৮ হাজার কোটি টাকার মতো দিচ্ছে কেন্দ্র। আর রাজ্য সরকার দিচ্ছে ৫ হাজার কোটি টাকা। ইতিমধ্যেই ভারত সরকার ১২০০ কোটি টাকা দিয়ে দিয়েছে।

উল্লেখ্য, শুভেন্দু অধিকার বলেন, কাজ শুরু হওয়া থেকে এখনওপর্যন্ত ৬৫,৬২,০০০ কর্ম দিবস তৈরি করা গিয়েছে। গতকালের হিসেব হচ্ছে রোজ ৭ লাখ ৯ হাজার কর্মদিবস তৈরি হচ্ছে। অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি নতুন সরকার  ২২ লাখ লোককে রোজ এই ভিবি-জি রামজিতে কাজ দিচ্ছে। আজও এই মুহূর্তে গ্রামে  ২২ লাখ মানুষ কাজ করছেন। আমরা আশা করছি ১২ হাজার কোটি টাকা খরচ করতে পারব।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari