• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /ট্রাম্পের এই বিশ্রী পা হড়কানোয় কী ঘটবে ভারতে? ভারতের আদৌ কোনও লাভ হবে? হলে কোন কোন ক্ষেত্রে, কতটা?

ট্রাম্পের এই বিশ্রী পা হড়কানোয় কী ঘটবে ভারতে? ভারতের আদৌ কোনও লাভ হবে? হলে কোন কোন ক্ষেত্রে, কতটা?

US Midterm Election Results Impact on India: ইতিহাস সৃষ্টি হল মার্কিনি মাটিতে! আমেরিকার রাজনৈতিক ইতিহাসে বিরাট বাঁক সন্দেহ নেই! মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ। ডোনাল্ড ট্রাম্পের কি শেষের শুরু? কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় কথা, ট্রাম্পের এই পরাজয়ে ভারতের উপর কী প্রভাব পড়বে? ভারতের দিক থেকে এখন এটাই সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Written BySoumitra Sen
Published: Nov 04, 2026, 03:49 PM IST|Updated: Nov 04, 2026, 03:55 PM IST
joinshare
ট্রাম্পের এই বিশ্রী পা হড়কানোয় কী ঘটবে ভারতে? ভারতের আদৌ কোনও লাভ হবে? হলে কোন কোন ক্ষেত্রে, কতটা?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ট্রাম্পের ভয়াবহ বিপর্যয়ের পরই টালমাটাল বাজারে ডুবে গেল সোনা: রেকর্ড দাম কমায় মালামাল মধ্যবিত্তের, একলক্ষের নিচে নামার আতঙ্কে বাজার

ট্রাম্পের ভয়াবহ বিপর্যয়ের পরই টালমাটাল বাজারে ডুবে গেল সোনা: রেকর্ড দাম কমায় মালামাল মধ্যবিত্তের, একলক্ষের নিচে নামার আতঙ্কে বাজার

2

রাজ্যে ফের টাকার পাহাড়, তৃণমূলের পার্টি অফিসে ১ কোটিরও বেশি নগদ!

3

India vs New Zealand 1st ODI: কিউয়িদের পিষেই দুর্দান্ত শুরু ভারতের, পঞ্জাবি পেসারদের প্রলয়! কোহলির দুরন্ত অর্ধশতরান

4

এবার রবীন্দ্র সরোবরে ছটপুজো? ঘাট পরিদর্শনে অগ্নিমিত্রা পাল! কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য?

5

ট্রাম্পের এই বিশ্রী পা হড়কানোয় কী ঘটবে ভারতে? ভারতের আদৌ কোনও লাভ হবে? হলে কোন কোন ক্ষেত্রে, কতটা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিপাবলিকান প্রার্থী ও প্রাক্তন কংগ্রেস সদস্য মাইক রজার্সকে হারিয়ে আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সায়েদ। ইতিহাস সৃষ্টি হল মার্কিনি মাটিতে! আমেরিকার রাজনৈতিক ইতিহাসে বিরাট বাঁক সন্দেহ নেই! ডোনাল্ড ট্রাম্পের কি শেষের শুরু? কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় কথা, ট্রাম্পের এই পরাজয়ে ভারতের উপর কী প্রভাব পড়বে? ভারতের দিক থেকে এখন এটাই সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ট্রাম্পের হারে ভারতের লাভ?

২০২৬ সালের মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের শক্তিঘাঁটিগুলিও ডেমোক্র্যাটদের হাতে চলে গেল। মানে, ট্রাম্পের ক্ষমতা খর্ব হল। ২০২০ সালের পর থেকে এত বড় ধাক্কা খাননি ট্রাম্প। এই যে মিড-টার্ম ভোটে ডোনাল্ড ট্রাম্প এত বড় ধাক্কা খেলেন, তাতে কি ভারতের বিশাল কোনও সুবিধা হবে? ভারতের মাথার উপর থেকে সরে যাবে ট্যারিফের চাপ? H1B ভিসা নিয়ে সমস্যা মিটবে? ভারতের আর কী কী লাভ হতে পারে?

জ্বালানির দাম

আমেরিকার মধ্য-পশ্চিমের স্টেটগুলি মূলত গ্রামাঞ্চল। সেখানকার মানুষকে বাজার করতেও অনেক দূর যেতে হয় গাড়িতে। হাসপাতাল, স্কুল-সহ নানা পরিষেবাও অনেকটা দূরে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ওই সব স্টেটের বাসিন্দাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। গাড়িতে তেল ভরতে গেলেই কান্না আসছে তাঁদের। পেট্রোল, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাপনের খরচ আকাশছোঁয়া হয়ে গিয়েছে।

আরও পড়ুন: মহা বিপর্যয় আমেরিকায়! নির্বাচনে বিরাট ধাক্কা 

আরও পড়ুন: আমেরিকার ইতিহাসে বিরাট বাঁক! ট্রাম্পের মুখে ছাই দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম 

যুদ্ধ-সিদ্ধান্ত

আট মাস ধরে যুদ্ধ চলেছে। হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ। বেড়েছে গ্যাসের দাম। এই অভিজ্ঞতায় তাঁর সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। ইরান যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ মোটেই ভালভাবে নেননি আমেরিকাবাসী। MAGA বা ‘মেক আমেরিকা গ্রেট আগেইন’ (Make America Great Again) লাইনের সমর্থক রিপাবলিকানদের রীতিমতো বিস্মিত ও হতবাক করেছে ট্রাম্পের এই যুদ্ধ-সিদ্ধান্ত।

করের বোঝা

বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক চাপাবার জন্য নিজের হাতে থাকা এগজিকিউটিভ ক্ষমতা বারবার ব্যবহার করেছেন ট্রাম্প। সেটা এক হিসেবে অপব্যবহারও কি নয়? ভারত-সহ একের পর এক দেশে ট্যারিফ চাপিয়ে ট্রাম্প ভেবেছিলেন, এদের বিরাট শাস্তি দিলেন তিনি। কিন্তু সেসব তো বুমেরাং হয়ে গিয়েছে। এদিকে, এর ফলে আমেরিকায় জীবনযাত্রার খরচ অনেকটা বেড়ে গিয়েছে। কারণ, এই ট্যারিফের বোঝা শেষ পর্যন্ত বহন করতে হয়েছে তাঁর নিজের দেশের নাগরিকদেরই। অর্থাৎ, অন্য দেশগুলির উপর ট্যারিফ চাপিয়ে কার্যত নিজের দেশের মানুষের উপরই করের বোঝা বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

অর্থনীতিতে প্রভাব

পশ্চিম এশিয়ায় যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং জ্বালানির দাম এরকম চড়া দামে বাঁধা থাকলে বা আগামী দিনে তা আরও বাড়লে ভারতের অর্থনীতিতে এর প্রভাব আরও বেশি করে পড়বেই। জ্বালানির জন্য আমদানির উপর নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধির জেরে ধাক্কা খাচ্ছে দেশের অর্থনৈতিক বৃদ্ধির গতি। আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে ভারত। আগামী দিনে আমেরিকা কী ধরনের শুল্কনীতি গ্রহণ করে, তা ভারতের কাছে তাই খুবই গুরুত্বপূর্ণ।

H-1B ভিসা

H-1B ভিসায় বিধিনিষেধ, পড়ুয়াদের ভিসা এবং OPT ব্যবস্থায় নিয়ন্ত্রণ-- ইত্যাদি বিষয়গুলি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আগামী দু’বছরে চিন ও রাশিয়ার প্রতি ট্রাম্পের অবস্থান ভারতের কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এবং এই দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতার প্রভাবও পড়তে পারে ভারতের উপর। আবার রাশিয়ার সঙ্গে আমেরিকার কোনও নতুন সমঝোতা হলে তার প্রভাবও পড়বে ভারতে।

প্রত্যাখ্যাত ট্রাম্প

মিডটার্ম নির্বাচনের আগে সেনেটের ১০০টি আসনের মধ্যে ৫৩টি রিপাবলিকানদের দখলে ছিল, ৪৭টি ডেমোক্র্যাটদের দখলে। ২০২০ সালের পর এই প্রথমবার মার্কিন আইনসভার উচ্চকক্ষের দখল নিল ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাখ্যাত হলেন ট্রাম্প! এই ভোট প্রথম থেকেই ট্রাম্প-শিবিরের জন্য ছিল বড় ধরনের অ্যাসিড টেস্ট। ৪৩৫ সদস্য-বিশিষ্ট মার্কিন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ম্যাজিক ফিগার ২১৮।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Donald Trump