• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /India vs New Zealand 1st ODI: কিউয়িদের পিষেই দুর্দান্ত শুরু ভারতের, পঞ্জাবি পেসারদের প্রলয়! কোহলির দুরন্ত অর্ধশতরান

India vs New Zealand 1st ODI: কিউয়িদের পিষেই দুর্দান্ত শুরু ভারতের, পঞ্জাবি পেসারদের প্রলয়! কোহলির দুরন্ত অর্ধশতরান

অকল্যান্ডে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথমে পেসারদের দাপট, তারপর কোহলির চেনা মাস্টারক্লাস।

Written BySubhapam Saha
Published: Nov 04, 2026, 04:07 PM IST|Updated: Nov 04, 2026, 04:15 PM IST
joinshare
India vs New Zealand 1st ODI: কিউয়িদের পিষেই দুর্দান্ত শুরু ভারতের, পঞ্জাবি পেসারদের প্রলয়! কোহলির দুরন্ত অর্ধশতরান

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
কালনা স্টেশনে ট্রেনের অপেক্ষায় মা নিত্যকালী! ট্রেনে চেপে মুর্শিদাবাদে পাড়ি দিলেন মা

কালনা স্টেশনে ট্রেনের অপেক্ষায় মা নিত্যকালী! ট্রেনে চেপে মুর্শিদাবাদে পাড়ি দিলেন মা

2

দীপাবলির বাজারে মাথায় হাত! লাফিয়ে দাম বাড়ছে ঘি-মাখনের! একলাফে কতটা বাড়ল?

3

অগ্নিবীরদের মেয়াদ বাড়ল আরও ২ বছর! কেন্দ্রের বিরাট সিদ্ধান্তে সেনায় নিয়মিত নিয়োগ, বিরাট আপডেট চিফ অফ ডিফেন্স স্টাফের

4

ট্রাম্পের ভয়াবহ বিপর্যয়ের পরই টালমাটাল বাজারে ডুবে গেল সোনা: রেকর্ড দাম কমায় মালামাল মধ্যবিত্তের, একলক্ষের নিচে নামার আতঙ্কে বাজার

5

রাজ্যে ফের টাকার পাহাড়, তৃণমূলের পার্টি অফিসে ১ কোটিরও বেশি নগদ!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। ৪ নভেম্বর, বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে ভারত ৫ উইকেটে জিতে গেল ৫৬ বল হাতে রেখে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ফয়সলা হয়েছিল ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতি। টস জিতে শুভমন গিল ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ছিলেন মিচেল স্যান্টনারদের। এদিন ভারতীয় পেসারদের প্রবল দাপটে কিউয়িরা ৫০ ওভারে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে যায়! দলের সর্বোচ্চ স্কোরার ওপেনার টিম সেইফার্ট (৪৩ বলে ৩৮ রান)  দুই পঞ্জাবি পেসার অর্শদীপ সিং ও গুরনূর ব্রারের জোড়া পেস ফলায় মিচেল স্যান্টনাররা ৫০ ওভারে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে গিয়েছে! অর্শদীপ একাই তুলে নিয়েছেন চার উইকেট, ১০ ওভার বল করে তিনি ৭০ রান হজম করেছেন। ব্রারের ঝুলিতে এসেছে তিন উইকেট। ৯.২ ওভারে তিনি দিয়েছেন ৪৪ রান। আরেক পেসার অনশুল কম্বোজও তুলে নিয়েছেন ২ উইকেট। পেসারদের সম্মিলিত প্রয়াসেই এসেছে ৯ উইকেট।

আরও পড়ুন: জোড়া আঘাতে ভেঙে চুরমার মুম্বই ইন্ডিয়ান্স, এবার প্রীতির পঞ্জাবে হার্দিক! গোয়েঙ্কার লখনউয়ে সেনাপতি সূর্যকুমার!

রতের টার্গেট ছিল ৩২ ওভারে ১৪৩

১৮৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্য়াট করতে নেমেছিল ভারত। ওপেন করতে নেমেছিলেন ক্য়াপ্টেন গিল ও প্রাক্তন ক্যাপ্টেন রোহিত। তবে হিটম্য়ান কোনও রান না করেই ফিরেছেন। এরপর গিলের হাত শক্ত করতে নামেন কিং কোহলি। দ্বিতীয় উইকেটে ১১৩ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। এদিন খুব অল্প সময়ের ব্যবধানেই দু’বার খেলা থেমেছিল। ১১তম ওভার চলাকালীনই প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ ছিল। ফলে ওভার কমে। ডিএলএস নিয়মে ভারতের সংশোধিত লক্ষ্য দাঁড়িয়েছিল ৪০ ওভারে ১৬৭। এক ওভার পর আবারও খেলা থেমেছিল। এক ঘণ্টা পর যখন ফের খেলা শুরু হয়, তখন ভারতের টার্গেট ছিল ৩২ ওভারে ১৪৩। গিল ৫৬ বলে ৩৭ রান করে ফেরেন। তিনে কোহলি আউট হয়েছেন ৫১ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলে। ১৩টি চার ও একটি ছয়ে সাজিয়ে ছিলেন নিজের ইনিংস। চারে নামা শ্রেয়স আইয়ার এদিন মাত্র ১৫ রানে আউট হয়েছেন। কেএল রাহুল ও নমন ধীর মিলে বাকি কাজটা করে দিয়েছিলেন। আগামী শনিবার ওয়েলিংটনে ভারত-নিউ জিল্যান্ড দ্বিতীয় ওডিআই-তে নামবে। 

আরও পড়ুন: বয়সকে হারিয়ে 'উড়ন্ত' হিটম্যানের অবিশ্বাস্য রানআউট! একহাতে ক্যাচ নিয়ে 'বাজপাখি' বিরাটের ধনুর্বাণ উদযাপন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
India vs New Zealand