জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিহাস সৃষ্টি হল মার্কিনি মাটিতে! আমেরিকার রাজনৈতিক ইতিহাসে বিরাট বাঁক সন্দেহ নেই! মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হলেন আব্দুল এল-সায়েদ। ডোনাল্ড ট্রাম্পকে খোঁচাও দিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ধর্মীয় পরিচয় ঘিরে বিতর্ক, সমালোচনা আর নানা আক্রমণের মধ্য দিয়েই এগিয়েছে এই আবদুল আল-সায়েদের নির্বাচনি লড়াই। প্রতিপক্ষের নানা বাধা পেরিয়ে শেষ পর্যন্ত মিশিগানের ভোটারদের সমর্থন পেয়েছেন তিনি। শুধু তাই নয়, রিপাবলিকান প্রার্থী ও প্রাক্তন কংগ্রেস সদস্য মাইক রজার্সকে হারিয়ে আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর নির্বাচিত হয়েছেন এই ডেমোক্র্যাট প্রার্থী।
মুসলিম-খোঁচা সহ্য করেও
মঙ্গলবার ৩ নভেম্বর মিশিগানে সিনেট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রাক্তন জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুল এল-সায়েদ ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
অবসর নিতে যাওয়া সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে জয়ী হন তিনি। যদিও নির্বাচনি প্রচারের সময় আল-সায়েদকে তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ রিপাবলিকান নেতারা বারবার তাঁর মুসলিম পরিচয়কে কেন্দ্র করে আক্রমণ করেন তাঁকে। কিন্তু বোঝাই যাচ্ছে, সেসব কাজে আসেনি!
মিশিগানে মিব়্যাকল
এমনকি, আব্দুল এল-সায়েদের নামকে উগ্রবাদের সঙ্গে জড়িয়েও অভিযোগ তোলা হয়। যদিও, এসব অভিযোগ উড়িয়ে দেন আল-সায়েদ। এর আগে, ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মূল নির্বাচনে লড়াইয়ের সুযোগ পান তিনি। শেষ পর্যন্ত রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সিনেটের আসনটি জিতে নেন তিনি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে অল্প ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে সিনেটর হিসেবে দায়িত্ব নেবেন আবদুল আল-সায়েদ। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে দেশটির উচ্চকক্ষ সিনেটে দায়িত্ব পালন করবেন তিনি।
প্রত্যাখ্যাত ট্রাম্প
মিডটার্ম নির্বাচনের আগে সেনেটের ১০০টি আসনের মধ্যে ৫৩টি রিপাবলিকানদের দখলে ছিল। ৪৭টি ছিল ডেমোক্র্যাটদের দখলে। ২০২০ সালের পর এই প্রথমবার মার্কিন আইনসভার উচ্চকক্ষের দখল নিল ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাখ্যাত ট্রাম্প! মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের ভোটগণনা একেবারের প্রাথমিক পর্যায়ে। তবে যা ট্রেন্ড, তা এগিয়ে বিরোধী পক্ষ ডেমোক্র্যাটেরা। এবং তারা এগিয়েই থাকবে। এই নির্বাচন প্রথম থেকেই ট্রাম্প শিবিরের জন্য ছিল বড় ধরনের অ্যাসিড টেস্ট। প্রাথমিক ফলাফল অনুযায়ী, মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে, ট্রাম্পের দল রিপাবলিকানদের দখলে থাকা আসনগুলিতে চাপ বাড়িয়েছে ডেমোক্র্যাটেরা! ৪৩৫ সদস্য-বিশিষ্ট মার্কিন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ম্যাজিক ফিগার ২১৮।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)