'WhatsApp গ্রুপ তৈরি করে গতিবিধিতে নজরদারি'! মুখ্য়মন্ত্রীর প্রাণনাশের আশঙ্কা?
Suvendu Adhikari security threat: 'আমার মনে হয় অভিষককে অবিলম্বে গারদে ঢুকিয়ে দেওয়া দরকার', বিস্ফোরক অর্জুন সিং।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাণনাশের আশঙ্কা? 'Whatsapp গ্রুপ তৈরি করে গতিবিধিতে নজরদারি'! বিস্ফোরক অর্জুন সিং। পরিবহণমন্ত্রী সাফ কথা, 'আমার মনে হয় অভিষককে অবিলম্বে গারদে ঢুকিয়ে দেওয়া দরকার'।
আরও পড়ুন: ২৫ বছরের রাজনৈতিক হিংসার 'খতিয়ান'! নিহতদের পরিবারকে সরকারি চাকরি, আর্থিক সাহায্য
অর্জুনের দাবি, '১৮০ জনের একটা 'Whatsapp গ্রুপ আছে তৃণমূলের। অভিষেক তৈরি করেছে। তারা CM-র গতিবিধি সব খবর রাখছে।কোথায় যাচ্ছেন, সে হোয়াটস অ্যাপ গ্রুপে কোন কোন জায়গায় যাচ্ছে, কোন কোন জায়গা থেকে বেরোলেন, সবটাই ওদের... . ক্ষতি করার জন্য় করা হচ্ছে'।
মমতাপন্থী তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, 'মুখ্যমন্ত্রী চোদ্দোটা, পনেরোটা, কুড়িটা গাড়ি নিয়ে ঘুরছেন। সবাই বলছে খরচা বেশি হচ্ছে। এত নিরাপত্তা নিয়ে ঘোরার পথে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে তাকে মারবে! এরকম ভিত্তিহীন কথা! অর্জুন সিং কতবার দল পালটেছেন বলুন তো'। তাঁর স্পষ্ট কথা, 'আট-দশবার দল পালেটেছে, তার কথার কোনও ভিত্তি আছে! এখন নিজেকে প্রাসঙ্গিক করার জন্য়, ভেসে থাকার জন্য এসব আজেবাজে কথা বলছেন'।
এর আগে, বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খানের দাবি করেছিলেন, পাকিস্তানের জঙ্গিরা তাঁকে ফোনে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। জি ২৪ ঘণ্টাকে তিনি বলেন, 'আমাকে ২১ তারিখে ২০২৬-এ দুপুর বেলায় দিকে ১২.৩৪... সাজ্জাদ ভাট ও হুনাইন রানা। তারপর পুরো রাত, পুরো দিন আর এখন পর্যন্ত মেসেজ করছে, ভয়েস নোট পাঠাচ্ছে। ভয়ংকর ভিডিয়ো পাঠাচ্ছে। মাথাটা কেটে ফুটবল মতো খেলছে। বলছে, শুধু তোমাকে মারব না, শুধু তোমাকে মৃত্যুদণ্ড দেব না, তোমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেব। তোমাকে যে যোগী মহারাজজি এত নিরাপত্তা দিয়েছে. যোগী আদিত্যনাথকেও আমরা মৃত্যুদণ্ড দেব। এই তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর, ভারতে যত হিন্দু আছে, তাঁরা কাঁপবে'।
নাজিয়া জানান, 'নিরাপত্তা আধিকারিকরা আমার বাড়িতে এসেছিল। আধ ঘন্টা আমার কথা শুনেছে। কাল রাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদার সঙ্গে কথা হল। আমার পুরো ডিটেলটা নিলেন। আশ্বাস দিলেন, আমি পশ্চিমবঙ্গে বসে আছি, তুমি নিশ্চিন্তে থাকো'। বলেন, 'আমার দুটো নম্বর আছে। একটা পশ্চিমবঙ্গের নম্বর আছে, একটি দিল্লি নম্বর আছে। দিল্লির নম্বরে কখনও ওরা ফোন করে না। কলকাতা নম্বরে ফোন করেছে এবং পিওর উর্দুতে পাকিস্তানে লোক যে ভাষায় কথা বলে, মেইল করেছে। লিখিতও বলেছে, ভয়েস নোটও দিয়েছে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)