SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রক্তক্ষরণের পরেই ভোলবদল স্টক মার্কেটে! ভারতে ফিরল বিদেশি বিনিয়োগ; রাতারাতি রেকর্ড লগ্নি! কোটি কোটি টাকারও বেশি...

চলতি নভেম্বরে ভারতীয় ইক্যুইটি বাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের বড় প্রত্যাবর্তন দেখা গেল। এই মাসে বিদেশি বিনিয়োগকারীরা ১ লক্ষ কোটি টাকার গণ্ডি পার করলেন! যা একক মাসে সর্বকালের সর্বোচ্চ বিদেশি লগ্নি। জানা গিয়েছে, নভেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকের হিসাব অনুযায়ী এই বিনিয়োগ ১.০১ লক্ষ কোটি টাকা থেকে ১.২২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

Written By Soumitra Sen
Published: Nov 24, 2026, 18:17 IST | Updated: Nov 24, 2026, 18:23 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের রক্তক্ষরণ শেয়ার বাজারে! ফের ধস! একেবারে ল্যান্ডস্লাইড বলা চলে। কিন্তু কয়েকঘণ্টার মধ্যেই হতদরিদ্র বিবর্ণ আবহ গেল বদলে। রঙিন হয়ে উঠল শেয়ারের দুনিয়া! এ মাসে বিদেশি বিনিয়োগকারীরা ১ লক্ষ কোটি টাকার গণ্ডি পার করেছেন-- যা কোনও একক মাসে সর্বকালের সর্বোচ্চ বিদেশি লগ্নি। এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নভেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকের হিসাব অনুযায়ী এই বিনিয়োগ ১.০১ লক্ষ কোটি টাকা থেকে ১.২২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঘিরে তৈরি হওয়া গুজব এবং আমেরিকায় আরও কড়া মুদ্রানীতি আসার আশঙ্কায় বিশ্ব জুড়ে শেয়ার বিক্রির হিড়িক পড়ে গিয়েছে। ব্যাংকিং ও কমোডিটি শেয়ারগুলিতে এজন্য আজ ব্যাপক বিক্রি দেখা গিয়েছে। এর পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নেতিবাচক মনোভাবও দেশীয় শেয়ার বাজারকে টেনে নামিয়েছে বলে মত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: বিশ্ববাজারে বিরাট ধাক্কা! হু হু করে পড়ল সেনসেক্স আর নিফটি; আচমকা লক্ষ লক্ষ কোটি

ক্রমশ পতন

চলতি বছরের নভেম্বরে ভারতীয় ইক্যুইটি বাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের (এফপিআই) বড় প্রত্যাবর্তন ঘটল! এই মাসে বিদেশি বিনিয়োগকারীরা ১ লক্ষ কোটি টাকার গণ্ডি পার করেছেন-- যা কোনও একক মাসে সর্বকালের সর্বোচ্চ বিদেশি লগ্নি। এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নভেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকের হিসাব অনুযায়ী এই বিনিয়োগ ১.০১ লক্ষ কোটি টাকা থেকে ১.২২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এর আগে জুলাই ২০২৫ থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত টানা ১৬ মাস বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে পুঁজি তুলে নিচ্ছিলেন। যার পরিমাণ প্রায় ৬.৩২ লক্ষ কোটি টাকা! যার জেরে নিফটি প্রায় ১৩% পড়ে গিয়েছিল।

কেন এই ঘুরে দাঁড়ানো?

এত দুর্দিনের পরেও শেয়ার বাজারের ঘুরে দাঁড়ানোর অনেকগুলি কারণ আছে। কী কী সেই কারণ?

অপরিশোধিত তেলের দাম কমা: ব্রেন্ট ক্রুডের দাম অক্টোবরের শেষের দিকে ব্যারেলপ্রতি প্রায় ১১৮ ডলার থেকে কমে নভেম্বরের মাঝামাঝি প্রায় ৯০ ডলারে নেমে এসেছে। ভারতের মতো আমদানি-নির্ভর দেশে এর জেরে মূল্যস্ফীতির চাপ কমে। ফলে বিদেশি তহবিলগুলির কাছে ভারতের বাজার আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

আরও পড়ুন: বিয়ের মরসুমে এক ধাক্কায় অনেকটা নামল সোনার দর!

এআই ও প্রযুক্তিক্ষেত্র থেকে পুঁজি উধাও: বিশ্ব জুড়ে এআই এবং সেমিকন্ডাক্টর শেয়ারের দর সংশোধনের প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিয়ে বা ঝুঁকি কমিয়ে ভারতের মতো বাজারে ধীরে ধীরে নজর ঘোরাচ্ছেন। অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান থেকে বিদেশি বিনিয়োগকারীদের প্রায় ৪৫ বিলিয়ন ডলার পুঁজি বেরিয়ে যাওয়ার বিষয়টিও এই আঞ্চলিক পরিবর্তনের পটভূমিতে আলোচনার কেন্দ্রে রয়েছে।

মার্কিন বন্ড: দীর্ঘ বিক্রির চাপের পরে লার্জ-ক্যাপ শেয়ারের মূল্যায়ন তুলনামূলক ভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে, পাশাপাশি মার্কিন ট্রেজারি বন্ডের ফলন (yield) অক্টোবরের সর্বোচ্চ স্তর থেকে কিছুটা কমেছে।

ভূ-রাজনৈতিক চাপ: ভূ-রাজনৈতিক উদ্বেগ কিছুটা প্রশমিত হওয়া এবং সামগ্রিক ভাবে বৈশ্বিক ভাবে বিনিয়োগের পরিবেশের উন্নতি এই বিদেশি লগ্নি ফেরাতে সহায়ক হয়েছে।

কোন কোন খাতে সবচেয়ে বেশি লগ্নি?

মোট বিদেশি লগ্নির ৫০ শতাংশেরও বেশি আর্থিক পরিষেবা  খাতে এসেছে; মাসের প্রথমার্ধেই আর্থিক পরিষেবা খাতে ৪২৯৩৬ কোটি টাকার শেয়ার কেনা হয়েছে। অটোমোবাইল ও অটো কম্পোনেন্টস খাতে ৭৫৫১ কোটি টাকা, তথ্যপ্রযুক্তিতে (IT) ৫১৩০ কোটি টাকা এবং এফএমসিজি (FMCG) খাতে প্রায় ৩০০০ কোটি টাকা লগ্নির তথ্য উঠে এসেছে। এ ছাড়া টেলিকম ও কনজিউমার সার্ভিসেস খাতেও বিদেশি কেনাকাটা দেখা গিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই প্রবাহের কিছুটা অংশ স্বল্পমেয়াদি কৌশলগত অবস্থান পরিবর্তন হতে পারে। সামনের দিনে নতুন আইপিও (IPO) ও শেয়ার বিক্রির চাপ এই ঊর্ধ্বগতিকে থামাতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

কেন ধস নেমেছিল শেয়ার মার্কেটে?

কী কারণে শেয়ার মার্কেটে ধস ছিল? অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েকমাস ধরে লগ্নিকারীদের ‘প্রফিট বুকিং’ ও বিশ্ববাজারে অর্থনৈতিক ডামাডোলের কারণেই দালাল স্ট্রিটে আচমকা এই ধস বলে মনে করা হচ্ছে। গুরুতর এই অবস্থায় প্রায় সব ক'টি সেক্টরেই পতন দেখা গিয়েছে। যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি পতন দেখা গিয়েছে, সেগুলি হল-- টাটা স্টিল, এইচডিএফসি ব্যাংক, অ্য়াক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আল্ট্রা টেক সিমেন্টের মতো সংস্থাগুলির শেয়ার বাজার পড়েছে প্রায় ৬ শতাংশ। সেই তুলনায় টিসিএস, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, এইচসিএল টেক ও মারুতি সজুকির সেনসেক্সের হাল খানিক ইতিবাচক। তবে গত তিনমাসে মার্কিন শেয়ার বাজারে সবচেয়ে বেশি উন্নতি দেখা গিয়েছে ৪ নভেম্বর। ভোটের ফল প্রকাশের পর। সেই হাওয়ায় ভর করেই ভারতের বাজারেও শেয়ারে ব্যাপক উন্নতি দেখা গিয়েছিল ৫ তারিখ। এই মাসের গোড়ার দিকে শেয়ার বাজারে কার্যত উৎসবের আমেজ দেখা গিয়েছিল। কিন্তু তারপর ক্রমশ অবস্থা বদলায়। এ মাসের শেষে দালাল স্ট্রিটে একেবারে বড় মাপের উলটপুরাণ! যা নিয়ে খুবই চিন্তিত লগ্নিকারীরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES