SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

হঠাৎ অচল Apple-এর একাধিক পরিষেবা! বড়সড় বিভ্রাটের কারণ সাইবার হামলা নয়, তাহলে নেপথ্যে কী?

Apple-এর iCloud, App Store, Apple Pay ও Apple Music-এ বিভ্রাট। অভ্যন্তরীণ সফটওয়্যার আপডেটের কারণে সমস্যা, সাইবার হামলার আশঙ্কা উড়িয়ে অধিকাংশ পরিষেবা স্বাভাবিক করার কথা জানাল সংস্থা।

Written By Debasmita Das
Published: Nov 18, 2026, 14:50 IST | Updated: Nov 18, 2026, 15:20 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসঙ্গে অচল Apple-এর একাধিক পরিষেবা! iCloud-এ লগ ইন করতে সমস্যা, App Store কাজ করছিল না, Apple Pay এবং Apple Music ও কাজ করছিল না। মঙ্গলবার এই বিভ্রাটে বিশ্বের বিভিন্ন প্রান্তের অ্যাপল ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। কয়েক হাজার ব্যবহারকারী পরিষেবা ব্যবহার করতে না পারার অভিযোগ জানান। অবশেষে অ্যাপেল এই সমস্যার বিষয়ে কথা বলেছেন। অ্যাপেল দাবি করেছেন, কোনও সাইবার হামলার কারণে এই বিভ্রাট হয়নি। বরং অ্যাপেলের অভ্যন্তরীণ সফটওয়্যার আপডেট থেকেই সমস্যা তৈরি হয়েছিল। বুধবারের মধ্যে অধিকাংশ পরিষেবা স্বাভাবিক হয়েছে বলেও অ্যাপেল জানিয়েছে।

কোন কোন পরিষেবা ব্যবহার করতে সমস্যা হচ্ছিল?

প্রাথমিকভাবে iCloud, Apple Pay, App Store, Apple Music এবং Apple Support ব্যবহারে সমস্যার কথা গ্রাহকরা জানান। অনেক গ্রাহক নিজেদের Apple Account-এ লগ ইন করতে পারছিলেন না। কারও ক্ষেত্রে বারবার পাসওয়ার্ড দেওয়ার পরেও Apple Account যাচাই করা যাচ্ছিল না। আবার কেউ iCloud-এ থাকা ছবি, নথি ও অন্যান্য তথ্য ব্যবহার করতে সমস্যায় পড়েন। Apple-এর ডিজিটাল পরিষেবাগুলির সঙ্গে একাধিক কাজ যুক্ত থাকায় এই বিভ্রাটের প্রভাব দৈনন্দিন ব্যবহারে পড়ে। বিশেষ করে Apple Pay ব্যবহার করে পেমেন্ট করতে গিয়ে অনেক ব্যবহারকারী সমস্যার মুখে পড়েন।

আরও পড়ুন, সরকারি কর্মীদের লটারি লাগল? একধাক্কায় ৫ শতাংশ বাড়ল DA, সঙ্গে ১০০০০ আর্থিক সুবিধা

কীভাবে সামনে এল বিভ্রাটের বিষয়টি?

পরিষেবা বিভ্রাটের খবর মঙ্গলবার সকাল থেকেই সামনে আসতে শুরু করে। Downdetector নামে পরিষেবা বিভ্রাটের খবর নজরদারি করা ওয়েবসাইটে অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে Apple Pay নিয়ে একসময় প্রায় ২,৩০০টি অভিযোগ জমা পড়ে। iCloud নিয়েও প্রায় ১,৮০০টি অভিযোগ নথিভুক্ত হয়। তবে এই সংখ্যা ব্যবহারকারীদের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে তৈরি; প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী সমস্যায় পড়েছিলেন তা নিশ্চিত নয়।

কেন অচল হয়েছিল Apple-এর পরিষেবা?

প্রথমে বিভ্রাটের কারণ নিয়ে নানা প্রশ্ন উঠলেও অ্যাপেল পরে জানায়, সংস্থার অভ্যন্তরীণ সফটওয়্যার আপডেটের জেরেই এই সমস্যা তৈরি হয়েছিল। কোনও সাইবার হামলা বা হ্যাকিংয়ের ঘটনা এর পিছনে নেই বলেও অ্যাপেল স্পষ্ট করেছে। অ্যাপেলের এক মুখপাত্রের বক্তব্যে বলা হয়েছে, অভ্যন্তরীণ আপডেটের কারণে কিছু পরিষেবায় সমস্যা তৈরি হয়েছিল। অধিকাংশ সিস্টেম ফের চালু করা হয়েছে। বাকি পরিষেবাগুলিও দ্রুত স্বাভাবিক করার কাজ চলছে।

এখন কি পরিষেবা স্বাভাবিক?

Apple জানিয়েছে, অধিকাংশ পরিষেবা ইতিমধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে বিভ্রাটের সময় কিছু পরিষেবায় সমস্যা চলছিল। তাই ব্যবহারকারী যদি কোনও পরিষেবা ব্যবহার করতে অসুবিধা পান, অ্যাপেলের অফিসিয়াল System Status পেজে গিয়ে পরিষেবার বর্তমান অবস্থা দেখে নেওয়া উচিত।

আরও পড়ুন, যুবশক্তির আবেদন কবে থেকে? কবে আপনি পাবেন ৩০০০ টাকা? প্রস্তুত হন, কারা পাবেন? 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES