• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /সরকারি কর্মীদের লটারি লাগল? একধাক্কায় ৫ শতাংশ বাড়ল DA, সঙ্গে ১০০০০ আর্থিক সুবিধা: কবে পাবেন বকেয়া টাকা? মোট কত জমা পড়বে?

সরকারি কর্মীদের লটারি লাগল? একধাক্কায় ৫ শতাংশ বাড়ল DA, সঙ্গে ১০০০০ আর্থিক সুবিধা: কবে পাবেন বকেয়া টাকা? মোট কত জমা পড়বে?

DA Hike by Himachal Pradesh Govt: সরকারি কর্মীদের জন্য সুখবর! এক ধাক্কায় ৫ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) ও বকেয়া মেটানোর ঘোষণা করল রাজ্য। চতুর্থ শ্রেণির কর্মীরা পাবেন অতিরিক্ত ১০ হাজার টাকা।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 17, 2026, 17:00 IST|Updated: Nov 17, 2026, 17:10 IST
joinshare
সরকারি কর্মীদের লটারি লাগল? একধাক্কায় ৫ শতাংশ বাড়ল DA, সঙ্গে ১০০০০ আর্থিক সুবিধা: কবে পাবেন বকেয়া টাকা? মোট কত জমা পড়বে?
Image Credit: DA বৃদ্ধির বড় ঘোষণা

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

2

কেন Kwala Intel-ই ভরসা সিএ গুপ্তার? জেনে নিন ৪ কারণ

3

'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

4

'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

5

'মোদী অত্যন্ত টাফ মানুষ', ট্রাম্পের মুখে বিরাট প্রশংসা নমোর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মূল্যবৃদ্ধির বাজারে সরকারি কর্মচারী (Government Employees) এবং পেনশনভোগীদের (Pensioners) জন্য বিরাট স্বস্তির খবর। এক ধাক্কায় ৫ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা হিমাচল প্রদেশ সরকার (Himachal Pradesh Government)। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu) নিজেই এই সুখবরটি সামনে এনেছেন। শুধু বর্তমান ডিএ বৃদ্ধিই নয়, দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা (DA Arrears) মেটানোর ক্ষেত্রেও বড় পদক্ষেপ নিয়েছে সে রাজ্যের প্রশাসন।

৫ শতাংশ ডিএ বৃদ্ধির পুরো হিসাবটা কী?
 

হিমাচল প্রদেশ সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ২ লক্ষ ৭৫ হাজার সরকারি কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হতে চলেছেন।

  • মোট বৃদ্ধি ৫ শতাংশ: এর মধ্যে চলতি বছরের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে এবং গত বছরের বকেয়া থাকা ১ শতাংশ ডিএ যোগ করা হয়েছে।
  • অ্যাকাউন্টে টাকা ঢোকার সময়: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১ নভেম্বর থেকেই বকেয়া মহার্ঘ ভাতার টাকা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account) জমা করার প্রক্রিয়া শুরু হয়েছে।
  • চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য বিশেষ উপহার: ডিএ বৃদ্ধির পাশাপাশি চতুর্থ শ্রেণির কর্মীদের (Group D / Class IV Employees) জন্য অতিরিক্ত ১০,০০০ টাকা আর্থিক সুবিধার ঘোষণা করা হয়েছে। উৎসবের মরশুমে এই বাড়তি অর্থ তাঁদের জন্য বড় পাওনা।

বাংলার সরকারি কর্মীদের ডিএ-র বর্তমান চিত্র কী?
 

অন্যদিকে, হিমাচল প্রদেশের এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে প্রত্যাশা ও চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই বাংলার কর্মচারী সংগঠনগুলি কেন্দ্রীয় হারের সমান ডিএ (Central DA Rate) এবং বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের তরফে ২০ শতাংশ ডিএ বৃদ্ধি করায় তা আগের ১৮ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে এই বৃদ্ধির পরেও কেন্দ্র ও রাজ্যের ডিএ-র হারের মধ্যে বড়সড় ফারাক রয়ে গিয়েছে বলে কর্মীদের একাংশের অভিযোগ।

এবার কি তবে পশ্চিমবঙ্গের পালা?
 

রাজ্য সরকারের তরফে বরাবরই আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ধীরে ধীরে কেন্দ্রের সঙ্গে ডিএ-র ব্যবধান কমানোর আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু দেশের একাধিক রাজ্য যেভাবে একের পর এক ডিএ বৃদ্ধি এবং বকেয়া মেটানোর পথে হাঁটছে, তাতে নবান্নের (Nabanna) ওপর পরোক্ষ চাপ বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার বাংলার লক্ষাধিক কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন কোনো ডিএ বৃদ্ধির ঘোষণা করে কি না, এখন সেদিকেই তাকিয়ে সকলে।
 

আরও পড়ুন: 

Add Zee News as a Preferred Source
TAGS:
DA Hike