• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /'রো-কো'র চিত্রনাট্য আগরকরেরই! অপার বিস্ময়ের অকাল বিদায়, বিস্ফোরক ভারতীয় ক্রিকেটের মহারথী

'রো-কো'র চিত্রনাট্য আগরকরেরই! অপার বিস্ময়ের অকাল বিদায়, বিস্ফোরক ভারতীয় ক্রিকেটের মহারথী

বিরাট কোহলি ও রোহিত শর্মার অকাল টেস্ট অবসর থেকে শামির দীর্ঘদিন দলে সুযোগ না পাওয়া। এরকম একাধিক ইস্যুতেই আগরকরকে বিঁধলেন ভারতীয় ক্রিকেটের মহারথী ওয়াসিম জাফর!

Written BySubhapam Saha
Published: Oct 12, 2026, 01:37 PM IST|Updated: Oct 12, 2026, 01:53 PM IST
joinshare
'রো-কো'র চিত্রনাট্য আগরকরেরই! অপার বিস্ময়ের অকাল বিদায়, বিস্ফোরক ভারতীয় ক্রিকেটের মহারথী

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের দুই কান্ডারি- বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁরা যে সার্ভিস দিয়েছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন তা ইতিহাসে সোনার হরফেই লেখা থাকবে। তবে আজও বহু ভারতীয় ক্রিকেট ফ্যান মেনে নিতে পারেন না তাঁদের 'অকাল' টেস্ট অবসরের সিদ্ধান্ত। অনেকেই মনে করেন যে, তাঁরা অনায়াসে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে খেলা চালিয়ে যেতে পারতেন! বিশেষত বিরাটের টেস্ট থেকে সন্ন্যাস নিয়ে আজও খটকা অনেকেরেই। বিরাট-রোহিত এক সপ্তাহের ব্য়বধানে সবাইকে চমকে দিয়ে টেস্ট ছেড়েছিলেন। আইপিএল চলাকালীন রোহিতের চমকে দেওয়া ঘোষণাটি এসেছিল এবং তার কয়েক দিন পরই কোহলিও একই পথে হেঁটেছিলেন। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল দু'জনেরই। জাতীয় দলের নির্বাচক প্রধান হিসেবে সদ্য়ই নিজের মেয়াদ সফল ভাবে শেষ করেছেন অজিত আগরকর। কিন্তু অনেকেই মনে করেন যে, বিরাট-রোহিত টেস্ট ছাড়তে বাধ্য় হয়েছিলেন আগরকরের জন্য়ই! আর এবার নাম না করেই আগরকরকে আসামীর কাঠগড়ায় তুললেন ভারতীয় ক্রিকেটের মহারথী ওয়াসিম জাফর। নিজের ইউটিউব চ্য়ানেলে চুলচেরা বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন যে, আগরকর কোথায় ঠিক আর কোথায় ভুল।

আরও পড়ুন: 'জয় ছাড়া কোনও রেজাল্ট নেই'! আত্মবিশ্বাসী প্যানোস জিততে মরিয়া, দ্বিতীয়ায় ISL বোধন মোহনবাগানের

কী বলছেন জাফর

জাফর ১০-এর মধ্যে ৭ নম্বর দিয়েছেন আগরকরকে। ভালো ও মন্দ—উভয় দিকই তুলে ধরেছেন প্রাক্তন ওপেনার। আগরকারের অধীনে ভারতের সাদা বলের ক্রিকেটে অসাধারণ সাফল্যের প্রশংসা করলেও, জাফর কিন্তু তাঁর নির্বাচক হিসেবে নেওয়া একাধিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। জাফর অভিজ্ঞ পেসার মহম্মদ শামির প্রসঙ্গও টেনে এনেছেন। তাঁর মতে আগরকরের কমিটির শামির বিষয়টি আরও ভালোভাবে সামলাতে পারত। জাফর বলেন, 'সাদা বলের ক্রিকেটে আমরা খুবই ভালো করেছি। দু'টি বিশ্বকাপ জিতেছি, এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও এসেছে। অর্থাৎ আমরা ট্রফি জিতেছি। আমি আগরকরকে ১০-এর মধ্যে ৭ নম্বর দেব। তবে আমার মনে হয়, কিছু খেলোয়াড়ের বিষয়টি ও আরও ভালো ভাবে সামলাতে পারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সূর্যকুমারকে বাদ দেওয়া হয়েছিল। ভুবনেশ্বর কুমারকে কেন টি-টোয়েন্টি খেলানো হচ্ছিল না? শামি কোথায়? এছাড়া সরফরাজকে নিয়ে যা হয়েছে, আকিব নবিকে কেন আগে দলে নেওয়া হয়নি! অভিমন্যু ঈশ্বরনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।' জাফর সোজা প্রশ্ন করেছেন যে, কেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা সত্ত্বেও রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল। আগরকরের সংযোজন, 'বিরাট ও রোহিতের বিষয়টি ও যে ভাবে সামলেছে এবং আইপিএলের পরপরই আইয়ারকে সরাসরি অধিনায়ক করেছে! সেগুলোও ছিল দেখার মতো বিষয়। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেও রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমার মনে হয়, এই বিষয়গুলি আরও ভালো ভাবে সামলানো যেত। তবে ও সোজাসাপ্টা কথা বলার জন্য পরিচিত এবং কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পান না।' বিরাটের প্রসঙ্গে জাফর বলেন, 'আমার মনে হয় বিরাটের সঙ্গে যেমন আচরণ করা হয়েছে, তা নিয়ে বিরাট কিছুটা ক্ষুব্ধ ছিল। বিরাটের মতো একজন খেলোয়াড় দর্শকদের মাঠে টেনে আনে। ওর বিশাল ফ্যানবেস রয়েছে। ও নিশ্চিত ভাবেই আরও বেশি টেস্ট ক্রিকেট খেলতে পারত। যতক্ষণ না আমরা খোদ বিরাটের মুখ থেকে এই বিষয়ে কিছু শুনছি, ততক্ষণ আসল বিষয়টি জানা যাবে না। ও অবসরের আগে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিল।'

আরও পড়ুন: রঞ্জিতে নেমেই রক্তক্ষরণ, চূড়ান্ত ফ্লপ দেশের টেস্ট মহারথীরা! শুরুতেই তলিয়ে গেলেন

কে হবেন পরবর্তী নির্বাচক প্রধান?

গত ৬ অক্টোবর বিসিসিআই নয়া নির্বাচকমণ্ডলীর প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ভারতের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝাকে নির্বাচক কমিটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে কাজ করছেন এবং তাঁকে পূর্ণকালীন দায়িত্ব দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। বেশ কিছু প্রতিবেদনে ভারতের প্রাক্তন উইকেটকিপার পার্থিব প্যাটেলের নামও উঠে এসেছে, তবে এই বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দেখা যাক এবার কে আগরকরের জুতোয় পা গলান? 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)


 

Add Zee News as a Preferred Source
TAGS:
Virat Kohli