• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /VAIBHAB SOORYAVANSHI: ১৫ বছরের বৈভবই এবার ক্যাপ্টেন! চমকে দেওয়া ঘোষণায় তোলপাড় ভারতীয় ক্রিকেট, রকেটের মতো উড়ছে BOSS BABY...

VAIBHAB SOORYAVANSHI: ১৫ বছরের বৈভবই এবার ক্যাপ্টেন! চমকে দেওয়া ঘোষণায় তোলপাড় ভারতীয় ক্রিকেট, রকেটের মতো উড়ছে BOSS BABY...

ভারতীয় ক্রিকেটে রকেটের মতো উত্থান বৈভব সূর্যবংশীর। রকেটের মতো উড়ছে BOSS BABY...

Written BySubhapam Saha
Published: Nov 07, 2026, 02:40 PM IST|Updated: Nov 07, 2026, 02:47 PM IST
joinshare
VAIBHAB SOORYAVANSHI: ১৫ বছরের বৈভবই এবার ক্যাপ্টেন! চমকে দেওয়া ঘোষণায় তোলপাড় ভারতীয় ক্রিকেট, রকেটের মতো উড়ছে BOSS BABY...

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে অপসারণ করা হল ২.৯ কেজির ম্যালিগন্যান্ট টিউমার, নজির গড়ল AIIMS কল্যাণী

ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে অপসারণ করা হল ২.৯ কেজির ম্যালিগন্যান্ট টিউমার, নজির গড়ল AIIMS কল্যাণী

2

'দেশকে আরও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করতে হবে', দীপাবলিতে দেশবাসীর জন্য আরও কী কামনা করলেন প্রধানমন্ত্রী?

3

Virat Kohli Record: আর কি কোনও রেকর্ড অক্ষত রাখবেন তিনি? এবার পন্টিংয়ের নাম মুছে ইতিহাস লিখলেন বিরাট!

4

বলি প্রথা থাকলেও পেয়ারা পছন্দ মায়ের, আগামী জৈষ্ঠ্যে দু'শো বছর পূর্ণ হবে নিস্তারিণী কালীর

5

বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক! চলে এল নবান্নের নির্দেশিকা, ৩০ নভেম্বরের মধ্য়েই মানতে হবে নয়া নিয়ম

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ নভেম্বর থেকে শুরু ২০২৬-২৭ মরসুমের সৈয়দ মুসতাক আলি ট্রফি। প্রথম দু'ম্যাচের জন্য বিহারের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বৈভব সূর্যবংশীকে। তার নেতৃত্বেই বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ) ১৭ সদস্যের দল বেছে নিয়েছে। সুরজ কাশ্যপ দলের সহ-অধিনায়ক। অলরাউন্ডার মঙ্গল মাহুর এবং পেসার সাকিব হোসেনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে তা তাদের ফিটনেসের উপর নির্ভরশীল। প্রথম দু'টি ম্যাচের পর তাদের শারীরিক অবস্থা যাচাই করে তারা খেলতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ১৫ বছর বয়সী বৈভবের নেতৃত্বে বিহার ১৪ নভেম্বর প্রথম ম্যাচ সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে এবং ১৬ নভেম্বর দ্বিতীয় ম্যাচ খেলবে রেলওয়ের বিরুদ্ধে। দু'টি ম্য়াচই হবে ইন্দোরে। দেখতে গেলে এই প্রথমবার নেতৃত্বের দায়িত্ব পাচ্ছে না বৈভব। এর আগে চলতি বছর দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক ছিল সে। যেখানে ঈশান কিশানের সহকারীই ছিল বৈভব। মধ্যাঞ্চলের বিরুদ্ধে ফাইনালে ঈশান কবজির চোটের কারণে মাঠের বাইরে চলে গিয়েছিল। সেই ম্যাচে দলের নেতৃত্বের সুযোগ পেয়েছিল বৈভব। চেন্নাইয়ে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ ড্র হলেও, প্রথম ইনিংসে ৩৭২ রানের লিড থাকায় পূর্বাঞ্চল চ্যাম্পিয়ন হয়েছিল।

আরও পড়ুন: 'শেষ বল করে ফেলেছি!' ভারত-নিউজিল্যান্ড সিরিজের মাঝে আচমকাই মহানক্ষত্রের অবসর! ফুঁসছেন রবি শাস্ত্রী

কী বলেছে বৈভবের অ্যাসোসিয়েশন

বিসিএ সভাপতি হর্ষ বর্ধন জানিয়েছেন, অধিনায়কত্বের দায়িত্ব বৈভবকে একজন ক্রিকেটার ও নেতা হিসেবে আরও বিকশিত হওয়ার সুযোগ করে দেবে। সংবাদসংস্থা আইএএনএস-কে তিনি বলেছেন, 'বৈভব অল্প বয়সেই অসাধারণ প্রতিভা, আত্মবিশ্বাস ও পরিপক্কতার পরিচয় দিয়েছে। এই দায়িত্ব তাকে একজন ক্রিকেটার ও নেতা হিসেবে আরও গড়ে ওঠার সুযোগ দেবে। আমরা আশাবাদী যে, বৈভবের নেতৃত্বে আসন্ন মরসুমে দলটি রাজ্যের প্রতিনিধিত্ব করার সময় অত্যন্ত সুশৃঙ্খল, প্রতিযোগিতামূলক ও কার্যকর পারফরম্যান্স উপহার দেবে।' বাঁ-হাতি ব্যাটার বৈভবের ২০২৬ সালে দুর্দান্ত উত্থান। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে নিজের ছাপ রাখার পর সেই ফর্ম আইপিএলেও বজায় রাখে। যার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের হয়। চলতি বছর অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ে সূর্যবংশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে বৈভব ১৭৫ রান করেছে এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়। চলতি বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। ২৩৭.৩০ স্ট্রাইক রেটে তার মোট সংগ্রহ ছিল ৭৭৬ রান। এই পারফরম্যান্সের সুবাদে ভারতের টি-টোয়েন্টি আন্তর্জাতিক (টি২০আই) দলে জায়গা করে নেন। জুলাই মাসে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০আই ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হয়, যার মাধ্যমে তিনি ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছে। সম্প্রতি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০আই ম্যাচে, সূর্যবংশী ও অভিষেক শর্মা মিলে প্রথম ছ'ওভারে বিনা উইকেট ১১৮ রান তুলেছিল। পুরুষদের টি২০আই ক্রিকেটে এটিই ছিল পাওয়ারপ্লে-তে সর্বোচ্চ দলীয় রান।

আরও পড়ুন:  সূর্যকুমারেই অটুট আস্থা মুম্বইয়ের, এবার তিনিই ক্যাপ্টেন! বিশ্বকাপ জিতিয়েও খুইয়েছেন নেতৃত্ব, দীর্ঘদিন জাতীয় দলেও ব্রাত্য


বিহারের দল: বৈভব সূর্যবংশী (অধিনায়ক), সুরজ কাশ্যপ (সহ-অধিনায়ক), অলোক কুমার, আয়ূষ লোহারুকা (উইকেটরক্ষক), আলতামাশ আশরাফ, পরম কুমার সিং, আনমোল কুমার, ঋত্বিক রাজ, ময়াঙ্ক কুমার, রাঘবেন্দ্র প্রতাপ, আশিষ কুমার, বাসুদেব প্রতাপ সিং, মহম্মদ ইজহার, আমোদ যাদব, প্রশান্ত সিং, নওয়াজ খান ও হিমাংশু সিং। ফিটনেসের ওপর নির্ভরশীল: মঙ্গল মাহৌর ও সাকিব হোসেনের খেলা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket