SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

IPL 2027: ১৬ বছর একই ফ্র্যাঞ্চাইজিতে, এবার পেলেন বিরাট প্রমোশন, কোচের হটসিটে নক্ষত্র অলরাউন্ডার

১৬ বছর একই ফ্র্যাঞ্চাইজিতে সার্ভিস দিয়েই বিরাট প্রমোশন। এবার হেড কোচ হয়ে গেলেন নক্ষত্র অলরাউন্ডার

Written By Subhapam Saha
Published: Oct 24, 2026, 01:07 PM IST | Updated: Oct 24, 2026, 01:18 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী বছর ১০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত চলতে পারে আইপিএল। এমনই ভাবনা বিসিসিআইয়ের। তবে কোনও ফ্র্যাঞ্চাইজিই কিন্তু হাত গুটিয়ে বসে নেই। চলছে ট্রেডিংয়ের মাধ্যমে দল গোছানো থেকে সাপোর্ট স্টাফ বদল। আর এবার আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন টিম মুম্বই ইন্ডিয়ান্স বড় ঘোষণা করে দিল। হার্দিক পাণ্ডিয়াদের হেড কোচের হটসিটে বসলেন ঘরের ছেলে কায়রন পোলার্ড। লিগের যুগ্মতম সফল ফ্র্যাঞ্চাইজি শনিবার তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। রোহিত শর্মাদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালনের পর পোলার্ড পেলেন বড় প্রমোশন। চলতি মাসের শুরুর দিকেই শ্রীলঙ্কার রত্ন মাহেলা জয়বর্ধনে কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আর তারপরেই পদটি খালি হয়ে যায়। মাহেলার জুতোয় পা গলালেন পোলার্ড। মাহেলা মুম্বইয়ের হয়ে দুই মেয়াদে এই হেড কোচের দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রথম মেয়াদটি ছিল ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত, আর দ্বিতীয় মেয়াদ ছিল ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত। মাহেলা অতীত, পোলার্ড আগামী!

আরও পড়ুন: 'ওরা ওকে দলে নিতেই চায় না'... ১৮ সেঞ্চুরি+ ৭০.৬৭ গড়ের ব্রাত্য নক্ষত্রকে নিয়ে বিস্ফোরক মহারথী

দায়িত্ব পাওয়ার প্রসঙ্গে পোলার্ড

'মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচের দায়িত্ব পাওয়াটা আমার জন্য সম্মানের বিষয়। মুম্বই ইন্ডিয়ান্স আমার জীবন ও কেরিয়ারের বড় অংশ জুড়ে রয়েছে। এই দল, খেলোয়াড় এবং সমর্থকদের (যাদের আমরা 'পল্টন' বলি) সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত মূল্যবান। খেলোয়াড় হিসেবে এবং পরবর্তীতে কোচ হিসেবে এই যাত্রার অংশ হওয়ার সুবাদে, আমি বুঝি মুম্বই ইন্ডিয়ান্স আসলে কী প্রতিনিধিত্ব করে এবং নীল ও সোনালী জার্সি পরার সঙ্গে কী ধরনের দায়িত্ব জড়িয়ে থাকে। আমার উপর আস্থা রাখার জন্য আমি মিসেস নীতা আম্বানি, আকাশ আম্বানি এবং পুরো মুম্বাই ইন্ডিয়ান্স পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার অপেক্ষায় আছি। দলের ঐতিহ্যকে আরও এগিয়ে নেওয়া, আমাদের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সহায়তা করা এবং ফ্যানদের সেলিব্রেট করার আরও অনেক কারণ দেওয়াই হবে আমার লক্ষ্য।'

আরও পড়ুন: East Bengal: ইস্টবেঙ্গলের 'ফ্রাইডে ব্লকবাস্টার'; ইন্টার কাশীকে গুনে গুনে ৫ গোল! লোবার জোড়ায় লিগ শীর্ষে মশালবাহিনী

মুম্বই ও পোলার্ড এক সুতোয় বাঁধা

পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন মহারথী। আম্বানির টিম সোশ্যাল মিডিয়ায় লিখেছে, 'মুম্বই ইন্ডিয়ান্স কায়রন পোলার্ডকে হেড কোচ হিসেবে উন্নীত করেছে। মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের অন্যতম প্রধান কারিগর কায়রন পোলার্ডের সঙ্গে দলের ১৬ বছরের অসাধারণ সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হল'। ২০১০ সালের আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে দলে নিয়েছিল এবং ২০২২ সালের নভেম্বরে টুর্নামেন্ট থেকে অবসর নেওয়া পর্যন্ত তিনি এই দলের হয়েই খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার মুম্বাইয়ের হয়ে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মোট পাঁচবার শিরোপা জিতেছেন। অবসরের পর পোলার্ড মুম্বইয়ের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৩ মরসুম থেকে তাঁর এই নতুন অধ্যায় শুরু হয়। বিগত কয়েক বছর মুম্বই একেবারে নিজেদের নামের সুবিচার করতে ব্য়র্থ হয়েছে। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে বছরের পর বছর হতাশ করছে টিম। দেখা যাক এবার টিমের ভাগ্যের চাকা ঘোরে কিনা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES