• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /TEAM INDIA BIG BREAKING: ম্যাচের ২৪ ঘণ্টা আগে ভেঙে দু'টুকরো গম্ভীরের সাপোর্ট টিম! হেড কোচকে ছেড়েই অন্য পথে কোটাকরা! চমকে দেওয়া আপডেট ভারতীয় ক্রিকেটে

TEAM INDIA BIG BREAKING: ম্যাচের ২৪ ঘণ্টা আগে ভেঙে দু'টুকরো গম্ভীরের সাপোর্ট টিম! হেড কোচকে ছেড়েই অন্য পথে কোটাকরা! চমকে দেওয়া আপডেট ভারতীয় ক্রিকেটে

India's Coaching Staff Splits After 3rd ODI: তৃতীয় ওডিআইয়ের পর ভারতের কোচিং স্টাফে ফাটল! গৌতম গম্ভীরের সিদ্ধান্ত এখন তাঁর নিজের হাতেই! চলে এল বিরাট আপডেট

Written BySubhapam Saha
Published: Nov 09, 2026, 03:52 PM IST|Updated: Nov 09, 2026, 04:02 PM IST
joinshare
TEAM INDIA BIG BREAKING:  ম্যাচের ২৪ ঘণ্টা আগে ভেঙে দু'টুকরো গম্ভীরের সাপোর্ট টিম! হেড কোচকে ছেড়েই অন্য পথে কোটাকরা! চমকে দেওয়া আপডেট ভারতীয় ক্রিকেটে

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
TEAM INDIA BIG BREAKING:  ম্যাচের ২৪ ঘণ্টা আগে ভেঙে দু'টুকরো গম্ভীরের সাপোর্ট টিম! হেড কোচকে ছেড়েই অন্য পথে কোটাকরা! চমকে দেওয়া আপডেট ভারতীয় ক্রিকেটে

TEAM INDIA BIG BREAKING: ম্যাচের ২৪ ঘণ্টা আগে ভেঙে দু'টুকরো গম্ভীরের সাপোর্ট টিম! হেড কোচকে ছেড়েই অন্য পথে কোটাকরা! চমকে দেওয়া আপডেট ভারতীয় ক্রিকেটে

2

বর্ধমানে হারানো দামি স্মার্ট ফোনের খোঁজ মিলল বাংলাদেশে, ওপার থেকে এসে ফেরত দিলেন ক্রেতা

3

ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কন্টেইনার! কেবিন খুলতেই মিলল নিথর দেহ- খুন না অন্য কিছু?

4

৬০ বছর ধরে ভয়ংকর পরমাণু অস্ত্রের কথা গোপন রেখেছে, লিফ্টের সামনে রাতারাতি দেওয়াল তুলে ঘোল খাইয়েছে আমেরিকাকেও

5

যুবশক্তির পোর্টাল চালু হবে কবে? ঘোষণা হল দিন: কারা কত টাকা পাবেন? স্নাতক ও মাধ্যমিক পাশে টাকার অঙ্কে কী পার্থক্য?আবেদনের নিয়ম ও শর্ত কী কী?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্যান্ডে বেশ লম্বা সফরেই তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে ভারত। ৫ ম্যাচের টি-টোয়েন্টিআই সিরিজে ভারত ৩-২ হারিয়েছে কিউয়িদের। পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ চলছে। ভারত ২-০ এগিয়ে। ভারত- নিউ জিল্যান্ড সিরিজের শেষ হবে জোড়া টেস্টে। যা চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরের (২০২৫–২৭) অন্তর্ভুক্ত। আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটন প্রথম টেস্ট। ২৭ নভেম্বর ক্রায়েস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে। আগামিকাল ১০ নভেম্বর ভারত-নিউ জিল্যান্ড ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচ। মঙ্গলবার হ্যামিলটনের সেডন পার্কে মুখোমুখি হবে নীল-কালো শিবির। তার আগেই চমকে দেওয়া আপডেট এল গৌতম গম্ভীর অ্যান্ড কোংয়ের সাপোর্ট স্টাফের টিম থেকে!

দু'টুকরো গম্ভীরের সাপোর্ট টিম!

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারতীয় দলের কোচিং স্টাফদের দু'ভাগে ভাগ করা হবে। টেস্ট সিরিজের জন্য ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এবং বোলিং কোচ মর্নি মরকেল লাল বলের স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন। অন্যদিকে হেড কোচ গৌতম গম্ভীর এবং স্পিন-বোলিং কোচ সাইরাজ বাহুতুলে ওডিআই দলের সঙ্গেই থাকছেন। তৃতীয় ওডিআই ম্যাচের পরই এই দল মাউন্ট মাউঙ্গানুইতে যাবে, যেখানে তারা শুক্রবার ও রবিবার সিরিজের শেষ জোড়া ওডিআই খেলবে। তৃতীয় ওডিআইয়ের আগে কোটাক বলেন, 'দেখুন আমি যতটুকু জানি, গৌতম এখানেই থাকছে, যেহেতু সামনে ওডিআই বিশ্বকাপ রয়েছে। তাই ও এবং সম্ভবত সাইরাজ এখানেই থাকবেন। আমি মর্নি এবং আরও কয়েকজন স্টাফ ওয়েলিংটনে যাব। এটাই পরিকল্পনা, পরিকল্পনা এখনও পরিবর্তিত হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত গৌতমই নেবেন। পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদলাতেও পারে। তবে আপাতত এটাই ঠিক হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে খেলোয়াড়দের শারীরিক ধকল সামলানো, ফিটনেস বজায় রাখা এবং অনুশীলনের মাধ্যমে যতটা সম্ভব ভালো প্রস্তুতি নেওয়া। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার চেষ্টা করব।'

আরও পড়ুন: আর যেন তাঁর কথা না ভাবা হয়! IND vs NZ সিরিজের মাঝে চাঞ্চল্যকর আপডেট! দল থেকে নাম প্রত্যাহার ভারতীয় নক্ষত্রের!


তিন বোলার থেকে যাচ্ছেন

ইন্ডিয়া 'এ' স্কোয়াড বেসরকারি টেস্ট ম্যাচগুলির হাত ধরে লাল বলের ক্রিকেটে প্রয়োজনীয় অনুশীলনের সুযোগ পাচ্ছে। এর মধ্যে কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল এবং জসপ্রীত বুমরাহ মূল একাদশে খেলার জোরালো দাবিদার হিসেবে উঠে এসেছেন। তবে ব্যাটারদের জন্য পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই কোটাক জানিয়েছেন যে, ওডিআই স্কোয়াড থেকে তিনজন বোলার দলের সঙ্গে থেকে যাবেন এবং টেস্ট দলের ব্যাটারদের প্রস্তুতিতে সহায়তা করবেন। কোটাক আরও বলেন, 'আমার মনে হয় তিন বোলার—গুরনূর, সম্ভবত নবি এবং অর্শদীপ—দলের সঙ্গে থেকে যাচ্ছে।' যদি এটি চূড়ান্ত হয়, তবে কোটাক ও মর্কলেরে সঙ্গে যোগ দেবেন শুভমন গিল, অংশুল কম্বোজ, রাহুল, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ—যারা সবাই ওডিআই স্কোয়াডের সদস্য। ভারত যদি মঙ্গলবারই সিরিজ জয় নিশ্চিত করে ফেলে, তবে তাদের অনুপস্থিতি হয়তো খুব একটা অনুভূত হবে না। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, তৃতীয় ওডিআই ম্যাচের পরের দিন, অর্থাৎ ১১ নভেম্বর দুই কোচ ওয়েলিংটনের উদ্দেশ্যে রওনা হবেন। অন্যদিকে, ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ১৬ নভেম্বর গম্ভীর ও বাহুতুলে একসঙ্গে বেরিয়ে যাবেন। কোটাকের এই সফরের মূল উদ্দেশ্যই হল ব্যাটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে পরিকল্পনা নিয়ে আলোচনা করা। এখানে মূল মনোযোগ থাকবে বিভিন্ন ধরনের ম্যাচ পরিস্থিতি তৈরি করা, অনুশীলনের সময় সেগুলির অনুকরণ করা এবং খেলোয়াড়রা সেই পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দেখান, তা মূল্যায়ন করার ওপর।

যা যা টেস্টে ভাবাচ্ছে

সামগ্রিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন্ন টেস্ট সিরিজ। ২০০৯ সালের পর থেকে নিউ জিল্যান্ডে ভারত আর কোনও সিরিজ জিততে পারেনি। সেবার এমএস ধোনির ভারত ১-০ ব্যবধানে জিতেছিল। আরও বড় কথা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই এখনও খোলা থাকায়, এখন থেকে প্রতি ম্যাচই ভারতীয় টেস্ট দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের জন্য কিছু ইতিবাচক দিকও রয়েছে— যেমন, ক্রাইস্টচার্চ ও লিঙ্কনে যশস্বী জয়সওয়াল টানা দু'টি সেঞ্চুরি করেছেন। তবে এখনও কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি। অধিনায়ক গিল কীভাবে পরিস্থিতির মোকাবিলা করবেন? কিংবা ঋষভ পন্থ কি সময়মতো সুস্থ হয়ে উঠতে পারবেন? দেখা যাক কী হয়

আরও পড়ুন:  মহানিয়োগে মহাচমক বিশ্বচ্যাম্পিয়নদের! এবার কোচের আসনে Mr Cricket! বিশ্বকাপ-অলিম্পিক্সে দলের দায়িত্ব তাঁরই

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source