• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /বর্ধমানে হারানো দামি স্মার্ট ফোনের খোঁজ মিলল বাংলাদেশে, ওপার থেকে এসে ফেরত দিলেন ক্রেতা

বর্ধমানে হারানো দামি স্মার্ট ফোনের খোঁজ মিলল বাংলাদেশে, ওপার থেকে এসে ফেরত দিলেন ক্রেতা

Bardhaman: বর্ধমান মেডিক্যাল থেকে খোওয়া যায় ফোনটি। সাইবার পুলিস খোঁজ নিয়ে জানতে পারে সেটি চলে গিয়েছে বাংলাদেশে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 09, 2026, 03:48 PM IST|Updated: Nov 09, 2026, 04:12 PM IST
joinshare
বর্ধমানে হারানো দামি স্মার্ট ফোনের খোঁজ মিলল বাংলাদেশে, ওপার থেকে এসে ফেরত দিলেন ক্রেতা
Image Credit: আহাদ আলি

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
TEAM INDIA BIG BREAKING:  ম্যাচের ২৪ ঘণ্টা আগে ভেঙে দু'টুকরো গম্ভীরের সাপোর্ট টিম! হেড কোচকে ছেড়েই অন্য পথে কোটাকরা! চমকে দেওয়া আপডেট ভারতীয় ক্রিকেটে

TEAM INDIA BIG BREAKING: ম্যাচের ২৪ ঘণ্টা আগে ভেঙে দু'টুকরো গম্ভীরের সাপোর্ট টিম! হেড কোচকে ছেড়েই অন্য পথে কোটাকরা! চমকে দেওয়া আপডেট ভারতীয় ক্রিকেটে

2

বর্ধমানে হারানো দামি স্মার্ট ফোনের খোঁজ মিলল বাংলাদেশে, ওপার থেকে এসে ফেরত দিলেন ক্রেতা

3

ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কন্টেইনার! কেবিন খুলতেই মিলল নিথর দেহ- খুন না অন্য কিছু?

4

৬০ বছর ধরে ভয়ংকর পরমাণু অস্ত্রের কথা গোপন রেখেছে, লিফ্টের সামনে রাতারাতি দেওয়াল তুলে ঘোল খাইয়েছে আমেরিকাকেও

5

যুবশক্তির পোর্টাল চালু হবে কবে? ঘোষণা হল দিন: কারা কত টাকা পাবেন? স্নাতক ও মাধ্যমিক পাশে টাকার অঙ্কে কী পার্থক্য?আবেদনের নিয়ম ও শর্ত কী কী?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অরূপ লাহা: বাংলাদেশ থেকে উদ্ধার বর্ধমানের খোয়া যাওয়া স্মার্টফোন। থানায় এসে ফোন জমা দিলেন ওপার বাংলার ক্রেতা। প্রযুক্তির সাহায্য এবং আন্তঃসীমান্ত যোগাযোগের এক অনন্য নজির দেখল বর্ধমান।

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে খোয়া যাওয়া একটি দামি স্মার্টফোনের হদিস মিলল সোজা বাংলাদেশে। আর এই ঘটনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, পুলিশের আহ্বানে সাড়া দিয়ে ওপার বাংলার এক ক্রেতা নিজে বর্ধমান থানায় হাজির হয়ে ফোনটি জমা দিয়ে গেলেন।

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে একটি দামি মোবাইল ফোন হারিয়ে যায়। বাঁকুড়ার বাসিন্দা পায়েল ধারা এই ঘটনায় বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস।

তদন্তে নেমে সাইবার সেলের সহায়তায় মোবাইলটির প্রযুক্তিগত সূত্র খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। তাতেই সাইবার বিশেষজ্ঞরা জানতে পারেন, ফোনটি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পৌঁছে গিয়েছে বাংলাদেশে।  বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা মোহাম্মদ আহাদ আলী নওদা জেলার একটি দোকান থেকে ফোনটি কিনেছিলেন। পরে চিকিৎসার প্রয়োজনে ভারতে এসে ওই ফোনে ভারতীয় সিম কার্ড ব্যবহার করেন তিনি। আর সেই সূত্র ধরেই মোবাইলের সঠিক অবস্থান নিশ্চিত করেন তদন্তকারীরা।

আরও পড়ুন-শ্বশুরবাড়িতে চরম পরিণতি! ভূরিভোজের পরই ছটফটানি, তারপর শেষ প্রশান্ত, গ্রেফতার স্ত্রী

এর পরেই আহাদ আলীর সঙ্গে যোগাযোগ করে বর্ধমান থানার পুলিস। ফোনটি যে হারানো বা চুরি যাওয়া সম্পত্তি, তা জানার পর তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেন তিনি। শেষ পর্যন্ত নিজেই বর্ধমান থানায় এসে পুলিসের হাতে ফোনটি তুলে দেন ওই বাংলাদেশি নাগরিক।

প্রযুক্তিগত নজরদারি এবং ওপার বাংলার নাগরিকের সততা ও সহযোগিতার এই ঘটনায় পুলিসি তদন্তপ্রক্রিয়া নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আপাতত আইনি প্রক্রিয়া মেনে ফোনটি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আহাদ আলি বলেন, আমার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার হাটদামনাস গ্রামে। ফোনটি কিনেছিলাম নওদা জেলার জনি গেজেট থেকে। দাম ছিব ৪৫০০০ টাকা। ভারতে এসেছিলাম ট্রিটমেন্ট করানোর জন্য। এখানে আসার পর বর্ধমান থানার পুলিস আমায় ফোন করে।  আমাকে বলা হয় এই ফোনটির জন্য থানায় ডিজি করা রয়েছে। আপনি ফোনটি থানায় জমা দিয়ে যান। সেই কথা শুনে থানায় এসে ফোনটি জমা দিলাম। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal