• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /৬০ বছর ধরে ভয়ংকর পরমাণু অস্ত্রের কথা গোপন রেখেছে, লিফ্টের সামনে রাতারাতি দেওয়াল তুলে ঘোল খাইয়েছে আমেরিকাকেও

৬০ বছর ধরে ভয়ংকর পরমাণু অস্ত্রের কথা গোপন রেখেছে, লিফ্টের সামনে রাতারাতি দেওয়াল তুলে ঘোল খাইয়েছে আমেরিকাকেও

Nuclear War News: হেলিকপ্টারের যাত্রীরা যে জায়গাটি দেখেছিলেন, সেখানে তখন আসলে ডিমোনা পারমাণবিক কেন্দ্রের নির্মাণকাজ চলছিল। এখনও এটিকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রভান্ডারের উৎপাদনক্ষেত্র হিসেবেই বিবেচনা করা হয়। মার্কিন গোয়েন্দারা নির্মাণস্থলটির প্রকৃত পরিচয় উদ্‌ঘাটন করার পর ওগডেন রিড ইসরায়েলি কর্মকর্তা কোহেনের সঙ্গে বৈঠক দাবি করেন; যদিও তত দিনে জল অনেক দূর গড়িয়ে যায়।

Written BySoumitra Sen
Published: Nov 09, 2026, 03:35 PM IST|Updated: Nov 09, 2026, 03:40 PM IST
joinshare
৬০ বছর ধরে ভয়ংকর পরমাণু অস্ত্রের কথা গোপন রেখেছে, লিফ্টের সামনে রাতারাতি দেওয়াল তুলে ঘোল খাইয়েছে আমেরিকাকেও

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বর্ধমানে হারানো দামি স্মার্ট ফোনের খোঁজ মিলল বাংলাদেশে, ওপার থেকে এসে ফেরত দিলেন ক্রেতা

বর্ধমানে হারানো দামি স্মার্ট ফোনের খোঁজ মিলল বাংলাদেশে, ওপার থেকে এসে ফেরত দিলেন ক্রেতা

2

ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কন্টেইনার! কেবিন খুলতেই মিলল নিথর দেহ- খুন না অন্য কিছু?

3

৬০ বছর ধরে ভয়ংকর পরমাণু অস্ত্রের কথা গোপন রেখেছে, লিফ্টের সামনে রাতারাতি দেওয়াল তুলে ঘোল খাইয়েছে আমেরিকাকেও

4

যুবশক্তির পোর্টাল চালু হবে কবে? ঘোষণা হল দিন: কারা কত টাকা পাবেন? স্নাতক ও মাধ্যমিক পাশে টাকার অঙ্কে কী পার্থক্য?আবেদনের নিয়ম ও শর্ত কী কী?

5

শ্বশুরবাড়িতে চরম পরিণতি! ভূরিভোজের পরই ছটফটানি, তারপর শেষ প্রশান্ত, গ্রেফতার স্ত্রী

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বস্ত্রে'র নীচে 'অস্ত্র'? হ্যাঁ, ঘটনা প্রায় তাই-ই! ১৯৬০ সালের শুরুর দিকে একদল মার্কিন কূটনীতিক একটি ইসরায়েলি হেলিকপ্টারে করে যাচ্ছিলেন। এ সময় তাঁদের একজনের চোখে পড়ে, ডেড সির প্রায় ২০ মাইল পশ্চিমে ইসরায়েলের নেগেভ মরুভূমির মধ্যে কিছু একটা চলছে। কিছু একটি নির্মাণকাজ চলছে। এক মার্কিন কর্মকর্তা জায়গাটি আঙুল দিয়ে দেখিয়ে তাঁদের সঙ্গে থাকা ইসরায়েলি প্রতিনিধির কাছে জানতে চাইলেন, ওখানে কী তৈরি করা হচ্ছে? তিনি সটান মার্কিন কর্মকর্তাদের বলে দেন, ওখানে একটি ‘বস্ত্র কারখানা’ তৈরি হচ্ছে। সত্যিই কি বস্ত্র কারখানা? না, হেলিকপ্টারের যাত্রীরা সেদিন যে নির্মাণক্ষেত্রটি দেখেছিলেন, সেখানে সেদিন আসলে ডিমোনা পারমাণবিক কেন্দ্রের নির্মাণকাজ চলছিল। বর্তমানে এটিকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রভান্ডারের উৎপাদনক্ষেত্র বিবেচনা করা হয়।

আরও পড়ুন: ট্রাম লক্ষ্য করে ফায়ারিং! ভরা বাজারে এলোপাথাড়ি গুলি নির্বোধ নৃশংস বন্দুকবাজের, 

'বস্ত্রে'র নীচে 'অস্ত্র'

মার্কিন গোয়েন্দারা ওই নির্মাণস্থলটির প্রকৃত পরিচয় উদ্‌ঘাটন করার পর ওগডেন রিড ইসরায়েলি কর্মকর্তা কোহেনের সঙ্গে বৈঠক দাবি করেন; যদিও তত দিনে কয়েক মাস পেরিয়ে গিয়েছিল, নদী দিয়ে বয়ে গিয়েছিল অনেক জল। কোহেন আসলে প্রথমে বিষয়টিকে হালকাভাবে দেখিয়েছিলেন। তবে তাঁর কথাবার্তায় এমন একটা গন্ধ পাওয়া গিয়েছিল যাতে মনে হওয়া স্বাভাবিক, এটি শেষ পর্যন্ত অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক গোপন কূটনৈতিক বার্তায় এ কথা বলা হয়েছিল।

কোথায় গেল ইউরেনিয়াম?

ওই ঘটনার পাঁচ বছর পর মার্কিন পরমাণু কর্মকর্তারা জানতে পারেন, পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম কারখানা থেকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়ামের কয়েকশো পাউন্ড উধাও হয়ে গিয়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কেউ কেউ দাবি করেছিলেন, ওই ইউরেনিয়াম ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হয়েছে।

৬০ বছর ধরে

কিন্তু এর পর থেকে ৬০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিষয়টি নিয়ে কৌশলী অবস্থান বজায় রেখেছে। দুই দেশের কেউই ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার তৈরির বিষয়টি সোজাসুজি স্বীকার করেনি; বরং মার্কিন কূটনীতিকদের কাছে কোহেনের তাৎক্ষণিকভাবে দেওয়া সেই উত্তর আজও বহুলব্যবহৃত এক সাংকেতিক শব্দে পরিণত হয়েছে।

মাটির নীচে গোপন ডেরায়

ডেমোক্রেটিক পার্টির নেতা এবং প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র ও গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য হোয়াকিন কাস্ত্রো এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের সঙ্গে মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো খুব বেপরোয়া ও বিপজ্জনক হয়ে উঠেছে। কারণ, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলের সীমারেখা কোথায়, তা আমেরিকা জানে না। এমনকি এসব অস্ত্র ব্যবহার করা হলে কিংবা ইসরায়েলের পারমাণবিক নির্মাণস্থলগুলিতে হামলা হলে মার্কিন যুক্তরাষ্ট্র কী করবে,  সে সংক্রান্ত কী ধরনের জরুরি পরিকল্পনা তাদের রয়েছে, তা-ও প্রকাশ করা হয়নি। ডিমোনার নীচে একটি গোপন ভূগর্ভস্থ জায়গা ছিল। সেখানে পারমাণবিক বোমা তৈরির উপযোগী প্লুটোনিয়াম উৎপাদন করা হত বলে ধারণা করা হয়। কিন্তু মার্কিন পরিদর্শকেরা কখনো সেই জায়গার সন্ধান পাননি বলে জানা যায়। ২০২৪ সালে প্রচারিত 'দ্য অ্যাটম অ্যান্ড মি'-তে বলা হয়, মার্কিন পরিদর্শকেরা আসার আগে ইসরায়েলি কর্মকর্তারা ওই জায়গার লিফটের প্রবেশপথ দেয়াল তুলে বন্ধ করে দিতেন। হোয়াকিন কাস্ত্রোর মৃত্যুর পর সাক্ষাৎকারগুলি প্রকাশিত হয়।

আগামী তিন বছরের মধ্যে

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাস ধরে যুদ্ধ চলার পরেও ইরানের হাতে প্রায় ৪০৮ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। অথচ এই ইউরেনিয়াম ধ্বংস করাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য। সংশ্লিষ্ট এক বিশেষজ্ঞ বলেছেন, তাঁর বিশ্বাস, আগামী তিন বছরের মধ্যে ইরানের পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা ৫০ শতাংশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
World News