জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঐতিহাসিক সেন্ট্রাল স্কোয়্যারে তাণ্ডব! ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর ও পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম নগরী ক্রাকো। এহেন ক্রাকোর ঐতিহাসিক সেন্ট্রাল স্কোয়্যারেই এই ভয়াল তাণ্ডব। শনিবারের শান্ত বিকেলের গায়ে মুহূর্তের মধ্যে ছিটকে উঠল একরাশ রক্ত। আতঙ্কিত গোটা এলাকা। বীভিষিকায় ত্রস্ত সেখানকার বাতাস। চলন্ত গাড়ি থেকে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালাল এক বন্দুকবাজ। এই নৃশংস হামলায় ৪ মহিলা-সহ অন্তত ছ'জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১৫ জন, যাঁদের মধ্যে পুলিসও আছেন। পরে পুলিসের পাল্টা গুলিতে প্রথমে আহত পরে মারা যায় অবস্থায় ধরা পড়েছে হামলাকারী।
আরও পড়ুন: এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র 'ভারতীয়' কন্যা নি
নির্বিচারে গুলি
রক্তাক্ত হল পোল্যান্ডের ক্র্যাকো। ক্র্যাকোর এক বাজার-এলাকায় শনিবার গুলিচালনার ঘটনায় ছ'জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, হামলাকারীর বাড়ি থেকেও দু’জন মহিলা ও এক পুরুষের দেহ উদ্ধার হয়েছে। ফলে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯! পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হওয়ার পর হামলাকারীকে গ্রেফতার করা হয়। অভিযোগ, গাড়ি চালিয়ে মেইন স্কোয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় নির্বিচারে সাধারণ মানুষের দিকে তাক করে গুলি চালায় ওই বন্দুকবাজ। হামলায় পুলিসকর্মীরাও আহত হন।
ট্রাম লক্ষ্য করে গুলি
পোল্যান্ডের ক্র্যাকো শহরের পুলিস জানিয়েছে, হামলার সময় সামরিক বাহিনীর পোশাক পরেছিল ওই বন্দুকবাজ। হামলায় সামরিক বাহিনীতে ব্যবহৃত এক ধরনের লম্বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। তার গাড়ি থেকে আরও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে গুলি উদ্ধার হয়েছে। বিকেল ৩টে নাগাদ এক ট্রামচালক খবর দেন, শহরের মেইন স্কোয়ারের কাছ দিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়িতে থাকা এক ব্যক্তি তাঁর ট্রামটিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে ট্রামের চালকের কেবিনের জানালার কাচ ভেঙে যায়। গুলিচালনার ঘটনার পর ক্র্যাকোর উদ্দেশে রওনা দেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)