• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /পুলিসের গুলিতে মৃত্যু হলেই কি বৈধ এনকাউন্টার? কী বলছে সুপ্রিম কোর্টের ১৬ দফা গাইডলাইন

পুলিসের গুলিতে মৃত্যু হলেই কি বৈধ এনকাউন্টার? কী বলছে সুপ্রিম কোর্টের ১৬ দফা গাইডলাইন

Supreme Court Encounter Guidelines: রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু ঘিরে চর্চায় পুলিশি এনকাউন্টার সংক্রান্ত সুপ্রিম কোর্টের ২০১৪ সালের PUCL মামলার ১৬ দফা নির্দেশিকা।

Written BySudeshna Paul Saha
Published: Nov 09, 2026, 02:42 PM IST|Updated: Nov 09, 2026, 02:50 PM IST
joinshare
পুলিসের গুলিতে মৃত্যু হলেই কি বৈধ এনকাউন্টার? কী বলছে সুপ্রিম কোর্টের ১৬ দফা গাইডলাইন

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
শ্বশুরবাড়িতে চরম পরিণতি! ভূরিভোজের পরই ছটফটানি, তারপর শেষ প্রশান্ত, গ্রেফতার স্ত্রী

শ্বশুরবাড়িতে চরম পরিণতি! ভূরিভোজের পরই ছটফটানি, তারপর শেষ প্রশান্ত, গ্রেফতার স্ত্রী

2

আধুনিক পিশাচ! ৪ বছরের ভাইপোকে খুন করে তার কিডনি-ফুসফুস-চোখ খুলে বেচে দিল কাকা

3

ছুটির দিনেও তালা বন্ধ নয় স্কুলের! বস্তির খুদেদের ভবিষৎ গড়তে পুজোর ছুটিতেও ‘মসিহা’ প্রধান শিক্ষক

4

INDIAN CRICKET BREAKING: আর যেন তাঁর কথা না ভাবা হয়! IND vs NZ সিরিজের মাঝে চাঞ্চল্যকর আপডেট! দল থেকে নাম প্রত্যাহার ভারতীয় নক্ষত্রের!

5

পুলিসের গুলিতে মৃত্যু হলেই কি বৈধ এনকাউন্টার? কী বলছে সুপ্রিম কোর্টের ১৬ দফা গাইডলাইন

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

পিয়ালি মিত্র: রাজ্যে ফের এনকাউন্টার। এবার রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত এনকাউন্টারে খতম। আর তারপরই ফের চর্চায় এনকাউন্টার। উল্লেখ্য, এনকাউন্টার বা পুলিশি গুলিতে মৃত্যুর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। পুলিশ কোনও অপরাধীকে গ্রেফতার করতে গিয়ে বা আত্মরক্ষার্থে গুলি চালাতে পারে, কিন্তু সেই গুলিতে মৃত্যু হলেই ঘটনাটি স্বয়ংক্রিয়ভাবে বৈধ এনকাউন্টার বলে গণ্য হবে না।

এনকাউন্টার নিয়ে সুপ্রিম কোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ রায় হল People’s Union for Civil Liberties (PUCL) বনাম State of Maharashtra, 2014। ২৩ সেপ্টেম্বর ২০১৪-তে দেওয়া এই রায়ে সুপ্রিম কোর্ট ১৬ দফা নির্দেশিকা দেয়। PUCL মামলায় বিচারপতি আর এম লোধা ও বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চ এই নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের সেই ১৬ দফা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে-

সুপ্রিম কোর্টের নির্দেশ

১) অপরাধ সংক্রান্ত কোনও গোপন খবর বা Tip-off পেলে তা লিখিতভাবে অথবা ইলেকট্রনিক মাধ্যমে নথিভুক্ত করতে হবে।

২) সেই খবরের ভিত্তিতে পুলিশ গুলি চালালে এবং কারও মৃত্যু হলে FIR দায়ের করতে হবে। FIR দ্রুত সংশ্লিষ্ট আদালতে পাঠাতে হবে।

৩) এনকাউন্টারের তদন্ত স্বাধীনভাবে করতে হবে। CID অথবা অন্য থানার পুলিশ দল তদন্ত করতে পারে। তদন্তকারী দলের প্রধানকে এনকাউন্টারে যুক্ত পুলিশ দলের প্রধানের চেয়ে অন্তত এক পদমর্যাদার উঁচু হতে হবে।

৪) প্রত্যেকটি এনকাউন্টার মৃত্যুর ঘটনায় বাধ্যতামূলকভাবে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করতে হবে।

৫) NHRC অথবা State Human Rights Commission-কে দ্রুত ঘটনার কথা জানাতে হবে।

৬) এনকাউন্টারে কেউ আহত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাঁর বয়ান ম্যাজিস্ট্রেট অথবা চিকিৎসকের মাধ্যমে রেকর্ড করতে হবে।

৭) FIR, পুলিশ ডায়েরি, পঞ্চনামা, ঘটনাস্থলের স্কেচ-সহ সমস্ত নথি আদালতে পাঠাতে দেরি করা যাবে না।

৮) পূর্ণাঙ্গ তদন্তের পর চার্জশিট বা চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে।

৯) এনকাউন্টারে কারও মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্যদের দ্রুত জানাতে হবে।

১০) পুলিশি গুলিতে মৃত্যুর সমস্ত ঘটনার ছয় মাসের রিপোর্ট DGP-কে NHRC-তে জমা দিতে হবে।

১১) তদন্তে যদি প্রমাণিত হয় যে কোনও পুলিশকর্মীর গুলিতে অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নিতে হবে এবং তাঁকে সাসপেন্ড করতে হবে।

১২) মৃতের পরিবারকে ক্ষতিপূরণের ক্ষেত্রে Victim Compensation Scheme প্রযোজ্য হবে।

১৩) এনকাউন্টারে যুক্ত পুলিশকর্মীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ফরেনসিক ও ব্যালিস্টিক পরীক্ষার জন্য জমা দিতে হবে।

১৪) সংশ্লিষ্ট পুলিশকর্মীর পরিবারকেও ঘটনার কথা জানাতে হবে। প্রয়োজনে তাঁদের আইনি সহায়তা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।

১৫) এনকাউন্টারের পরপরই সংশ্লিষ্ট পুলিশকর্মীদের আউট-অফ-টার্ন প্রমোশন বা বীরত্বের পুরস্কার দেওয়া যাবে না। বীরত্ব প্রমাণিত হওয়ার পরেই তা বিবেচনা করা যাবে।

১৬) মৃতের পরিবার যদি মনে করে যে নির্দেশিকা মানা হয়নি অথবা তদন্ত নিরপেক্ষ হয়নি, তাহলে সংশ্লিষ্ট এলাকার সেশনস জজের কাছে অভিযোগ জানাতে পারবে।

আরও পড়ুন, রাজ্যে ফের এনকাউন্টার! রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত এনকাউন্টারে খতম

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Supreme Court of India
Crime News