SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

BIG BREAKING: 'ও আর নেই'! জন্মদিনের ৭২ ঘণ্টার মধ্যে প্রয়াত বিশ্বচ্যাম্পিয়ন! অপূরণীয় ক্ষতি হয়ে গেল ক্রীড়াদুনিয়ায়

অস্ট্রেলিয়ার ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন অ্যালান জোন্স আর নেই। ৮০ বছর বয়সে মারা গিয়েছেন তিনি। জন্মদিনের তিনদিন পর তাঁর মৃত্যু হল! কেরিয়ারে তিনি ১২টি গ্রাঁ প্রিঁ জিতেছেন।

Written By Subhapam Saha
Published: Nov 05, 2026, 12:56 PM IST | Updated: Nov 05, 2026, 01:25 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতির দুনিয়ায় আচমকাই স্তব্ধ! মহানক্ষত্র পতনের শোকের ছায়া রেসিং সার্কিটে! অস্ট্রেলিয়ার ১৯৮০ সালের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন  ড্রাইভার অ্যালান জোন্স আর নেই। ১২টি গ্রাঁ প্রিঁজয়ীর নাম সোনার হরফে লেখা এই খেলার ইতিহাসে। ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেছেন কিংবদন্তি জোন্স। নিজের জন্মদিন উদযাপনের মাত্র তিন দিন পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিয়তির কী করুণ পরিহাস। মাত্র তিন দিন আগেই ছিল তাঁর জন্মদিন। ৫ নভেম্বর বৃহস্পতিবার সংক্ষিপ্ত অসুস্থতার পরেই জোন্স মারা যান। বিদেশের একাধিক প্রতিবেদন অনুযায়ী এই প্রাক্তন রেসিং ড্রাইভারের শরীরে সম্প্রতি ক্যানসার বাসা বেঁধেছিল। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মোটরস্পোর্ট অস্ট্রেলিয়া। তারা তাঁর জোন্সের স্ত্রী আমান্ডা বাটার-ডেভিসের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করেছে।

আরও পড়ুন: কোহলিই সর্বকালের সেরা রান তাড়ার ওস্তাদ, মাস্টারব্লাস্টার টপকে ইতিহাসে চেজমাস্টার! জন্মদিনের প্রাক্কালেই কিংয়ের বিশ্বরেকর্ড

আমান্ডা বুটার ডেভিসের বয়ান

'আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় অ্যালান ৫ নভেম্বর একটি সংক্ষিপ্ত অসুস্থতার পর পরলোকগমন করেছেন। তাঁর আপনজনরা এবং সেই অসংখ্য ভক্ত—যাদের সমর্থন ও ভালোবাসার প্রতি তিনি সর্বদা কৃতজ্ঞ ছিলেন— তাঁরা সবাই তাঁকে গভীর ভাবে অনুভব করবেন এবং পরম শ্রদ্ধায় স্মরণ করবেন। অ্যালান তাঁর জীবন উৎসর্গ করেছিলেন মোটরস্পোর্টের জন্য। তিনি এমন এক উত্তরাধিকার রেখে গিয়েছেন যা তাঁর সংস্পর্শে আসা অগণিত মানুষের মধ্যে বেঁচে থাকবে। রেসিং ট্র্যাকের ভিতরে ও বাইরে—উভয় জায়গাতেই—ওঁর অর্জন, অদম্য আবেগ এবং অনন্য ব্যক্তিত্বের মাধ্যমে অ্যালান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই খেলার ইতিহাসে এক স্থায়ী ছাপ রেখে গিয়েছেন। অ্যালানের দীর্ঘ যাত্রাপথে যাঁরা সঙ্গী ছিলেন, পরিবারের পক্ষ থেকে আমরা তাঁদের সবাইকে দীর্ঘদিনের বন্ধুত্ব, ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। তিনি সত্যিই ভাগ্যবান ছিলেন যে, তাঁর চারপাশে এত চমৎকার সব মানুষ ছিলেন'

আরও পড়ুন: India vs New Zealand 1st ODI: কিউয়িদের পিষেই দুর্দান্ত শুরু ভারতের, পঞ্জাবি পেসারদের প্রলয়! কোহলির দুরন্ত অর্ধশতরান

অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রিঁ কর্পোরেশনের শ্রদ্ধা

এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে, 'অ্যালান জোন্সের প্রয়াণের সংবাদ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি। তাঁর পরিবার, প্রিয়জন এবং বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা।  ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন এবং অস্ট্রেলিয়ার অন্যতম সেরা রেসিং ড্রাইভার হিসেবে, আমাদের খেলার ইতিহাসে অ্যালান এক বিশেষ স্থান দখল করে আছেন। ১৯৮০ সালে তাঁর বিশ্বচ্যাম্পিয়নশিপ জয় অস্ট্রেলিয়ার মোটরস্পোর্ট ভক্তদের এক প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল। একই বছর অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রিঁ জয় ছিল কোনও অস্ট্রেলীয় ড্রাইভারের নিজের দেশের গ্রাঁ প্রিঁ-তে সর্বশেষ জয়। অস্ট্রেলিয়ান মোটরস্পোর্টে তিনি এক অসাধারণ উত্তরাধিকার রেখে গিয়েছেন। বিশ্বজুড়ে মোটরস্পোর্ট সম্প্রদায় তাঁকে গভীরভাবে স্মরণ করবে।

কিংবদন্তিদের আসনেই থাাকবেন জোন্স

জোন্স তাঁর স্ত্রী আমান্ডা এবং সন্তান ক্রিশ্চিয়ান, অ্যাম্বার, জারা, জ্যাক, ক্যামিলা ও এমাকে রেখে গেছেন। মেলবোর্নে জন্ম জোন্সের। স্যার জ্যাক ব্র্যাবহামের পর দ্বিতীয় অস্ট্রেলীয় হিসেবে ফর্মুলা ওয়ান ড্রাইভার্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতেন। ১৯৮০ সালে উইলিয়ামস দলের হয়ে তিনি এই শিরোপা জিতেছিলেন। তাঁর এই সাফল্য তাঁকে দেশের অন্যতম বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বে পরিণত করে। তাঁর আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি এবং আপসহীন প্রতিযোগিতামূলক মনোভাব তাঁকে রেসিং সার্কিটে এক শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। ব্র্যাবহাম, মার্ক ওয়েবার, ড্যানিয়েল রিকার্ডো এবং অস্কার পিয়াস্ত্রির পাশাপাশি তিনিও সেই পাঁচজন অস্ট্রেলীয় ড্রাইভারের একজন, যাঁরা ফর্মুলা ওয়ান রেস জেতার কৃতিত্ব অর্জন করেছেন।

আরও পড়ুন: IPL 2027 BIG BREAKING: জোড়া আঘাতে ভেঙে চুরমার মুম্বই ইন্ডিয়ান্স, এবার প্রীতির পঞ্জাবে হার্দিক! গোয়েঙ্কার লখনউয়ে সেনাপতি সূর্যকুমার!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES