SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

WATCH: ৯৮৫ গোল করলেন রোনাল্ডো, ১০০০ ছুঁতে বাকি আর ১৫! ৪১ বছরেও হ্যাটট্রিকের আগুন

দেখতে দেখতে ৯৮৫ গোল করা হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ১০০০ ছুঁতে বাকি আর ১৫! অসম্ভবকে সম্ভব করছেন 'জাদুকর'

Written By Subhapam Saha
Published: Oct 30, 2026, 01:12 PM IST | Updated: Oct 30, 2026, 01:19 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে বলবে তাঁর বয়স এখন ৪১ বছর! কে বলবে বিশ্বকাপের পর জাতীয় দলের সঙ্গে বিতর্কিত অধ্যায় নিয়ে এখনও চর্চা চলছে! আসলে এসব কচকচানির ধার ধারেন না তিনি! কোনও কালেই যদিও এসব পাত্তা দেননি তিনি। মাঠে নেমে  আর গোল করেন কিংবা গোলের পর গোল করেন। Suiiiiiiiiii…. সেলিব্রেশনে মাতেন। এটাই প্রতি ম্যাচের মোটামুটি রুটিন তাঁর। এটাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল গ্রহে 'ওয়ান অ্যান্ড অনলি'। অসম্ভবকে সম্ভব করার মাইলস্টোন তৈরির পথে আরও তিন ধাপ এগিয়ে গেলেন 'অতিমানব'। গত বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল খোলোদের বিরুদ্ধে ম্যাচে ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে কেরিয়ারের মোট ৯৮৫ গোল করে ফেললেন পর্তুগিজ সুপারস্টার। তার তিন গোলের নৈপুণ্যে আল নাসের ৫-৩ ব্যবধানে উড়িয়েছে প্রতিপক্ষকে। ম্যাচের প্রথমার্ধ ছিল রীতিমতো ঘটনাবহুল এবং তখন স্কোরলাইন ছিল ২-২। এরপরই ম্যাচে চালকের আসনে বসে পড়েন রোনাল্ডো। খেলার ৬৬, ৭১ ও ৮১ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন সিআরসেভেন। গোলগুলির ভিডিয়ো প্রতিবেদনের সঙ্গেই জুড়ে দেওয়া হল। ২০২৩ সালে আরবের ক্লাবে যোগ দেওয়ার পর এটি ছিল রোনাল্ডোর সপ্তম হ্যাটট্রিক। রোনাল্ডোর সেলিব্রেশনের আরও একটি কারণ ছিল। প্রথমবারের মতো প্রবর্তিত ‘বি.ও.এ.টি.’ (ব্যালন ডি’অর অব অল টাইম) পুরস্কার জিতেছেন তিনি। ভক্তদের ভোটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময়ে ২০০৮ সালে তার ব্যালন ডি’অর জেতা মরসুম লিওনেল মেসির ২০১২ সালের মরসুমকে পিছনে ফেলে দিয়েছে। রোলান্ডোর ঝুলিতে ইতোমধ্যেই ৫টি ব্যালন ডি’অর রয়েছে।

আরও পড়ুন: IPL 2027 BIG BREAKING: ভেঙে তছনছ হয়ে গেল নীতার সংসার! ৪ আইপিএলজয়ী মহানক্ষত্রই চলে গেলেন, আরও জোড়া রত্ন ছাড়লেন দল!

১০০০ গোলের মাইলস্টোন

১০০০ গোলের অবিশ্বাস্য রেকর্ড করতে রোনাল্ডোর প্রয়োজন আর মাত্র ১৫ গোল। আর গত কয়েক বছরে রোনাল্ডো একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন, তিনি এখনই থামার কথা ভাবছেন না। চল্লিশোর্ধ্ব রোনাল্ডোর ফিটনেস তাঁর অর্ধেক বয়সী অধিকাংশ ফুটবলারের চেয়েও বেশি! যা রীতিমতো অবাক করে স্পোর্টস বিশ্বকে। ২০২৪ সালে রোনাল্ডো ১০০০ গোলের স্বপ্ন নিয়ে তাঁর ম্যান ইউয়ের প্রাক্তন সতীর্থ রিও ফার্ডিনান্ডের সঙ্গে আলোচনায় করেছিলেন। জানিয়ে ছিলেন  কেরিয়ারে ১০০০ গোল পূর্ণ করা তাঁর অন্যতম বড় লক্ষ্য। আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য শারীরিক সক্ষমতা বজায় রাখা এবং চোটমুক্ত থাকাটা অত্যন্ত জরুরি। বৃহস্পতিবারের পারফরম্যান্সের সুবাদে তাঁর ক্যারিয়ারে হ্যাটট্রিকের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭-তে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৪টি হ্যাটট্রিক তিনি করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে, স্পেনে খেলার সময়। এছাড়া পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরের হয়ে ৭টি, ম্যান ইউয়েক হয়ে ৩টি এবং জুভেন্টাসের হয়ে ৩টি হ্যাটট্রিক করেছেন তিনি। রোনাল্ডোর এই গোলগুলি সৌদি প্রো লিগে আল নাসরের শিরোপা ধরে রাখার লড়াইকে সঠিক পথেই রেখেছে। বর্তমানে ২৮ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থাকা আল কাদসিয়ার সমান অবস্থানে থাকলেও, এক ম্যাচ কম খেলেছে। অন্যদিকে, ১২ পয়েন্ট নিয়ে আল খোলোদ তালিকার ১০ নম্বর অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: মুসোলিনির প্রপৌত্র গোল করলেন সেরি আ-তে! চেনেন তাঁকে? ঠিক কী পরিচয় তাঁর! রইল পুরো বায়োডেটা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES