• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /IPL 2027 BIG BREAKING: ভেঙে তছনছ হয়ে গেল নীতার সংসার! ৪ আইপিএলজয়ী মহানক্ষত্রই চলে গেলেন, আরও জোড়া রত্ন ছাড়লেন দল!

IPL 2027 BIG BREAKING: ভেঙে তছনছ হয়ে গেল নীতার সংসার! ৪ আইপিএলজয়ী মহানক্ষত্রই চলে গেলেন, আরও জোড়া রত্ন ছাড়লেন দল!

Mumbai Indians Coaching Changes: ২০২৭ সালের আইপিএলের মিনি নিলাম হবে আগামী ১৬ ডিসেম্বর গোয়ায়। রিটেনশন ডে নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর। আর এবার ঘর ঘোছানোর আগেই ভেঙে ছারখার নীতা আম্বানির সংসার!

Reported BySubhapam Saha
Published: Oct 29, 2026, 05:06 PM IST|Updated: Oct 29, 2026, 05:12 PM IST
joinshare
IPL 2027 BIG BREAKING: ভেঙে তছনছ হয়ে গেল নীতার সংসার! ৪ আইপিএলজয়ী মহানক্ষত্রই চলে গেলেন, আরও জোড়া রত্ন ছাড়লেন দল!

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ইডির ফাইল কেড়ে ক্ষমতার অপব্যবহার? আইপ্যাক-কাণ্ডে CBI তদন্তের মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

ইডির ফাইল কেড়ে ক্ষমতার অপব্যবহার? আইপ্যাক-কাণ্ডে CBI তদন্তের মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

2

IPL 2027 BIG BREAKING: ভেঙে তছনছ হয়ে গেল নীতার সংসার! ৪ আইপিএলজয়ী মহানক্ষত্রই চলে গেলেন, আরও জোড়া রত্ন ছাড়লেন দল!

3

'চোপড়ার কুখ্যাত গুন্ডা মাফিয়া বিধায়কের সব মামলা আবার খোলা হবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

4

নেট ও সোশ্যালের যুগে ফিরছে চিঠি! নতুন করে জেগে উঠার লগ্নে ঐতিহ্য-আবেগ-স্মৃতি-অনুভূতির লাল লাল ডাকবাক্স

5

'ছেলের পক্ষ নিচ্ছি না, মেয়েটির উপর হওয়া অত্যাচারের বিচার চাই!', প্রহ্লাদের স্মৃতি বুকে আগলে কান্নায় মা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। চলতি বছর আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স করে ৯ নম্বরে শেষ করেছিল হার্দিক পাণ্ডিয়ার টিম। মুম্বই চাইছে অতীতের গরিমা ফিরিয়ে আনতে। কোচিং টিমে পরের পর বদল ঘটেই চলেছে। মাহেলা জয়বর্ধনের পরিবর্তে হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অলরাউন্ডার কায়রন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন নক্ষত্র হটসিটে বসার কয়েক দিনের মধ্যেই মুম্বই লাসিথ মালিঙ্গা, পরশ মামব্রে এবং কার্ল হপকিনসনের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে ফেলল। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৭ সালের মিনি নিলাম। তার আগেই হয়ে গেল মুম্বইয়ে পরিবর্তন। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার মালিঙ্গা, পরশ মামব্রের সঙ্গেই দলের বোলিং কোচ হিসেবে দায়িত্বে ছিলেন। মালিঙ্গা ২০২৪ সালের আইপিএলে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন। অন্যদিকে, মামব্রে ও হপকিনসন আইপিএল ২০২৫ মরসুমের আগে দলের সঙ্গে যুক্ত হন। হপকিনসন ফ্র্যাঞ্চাইজির ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: KKR NEW CAPTAIN IPL 2027: কেকেআরেরে ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া! চলে এল ভারতীয় ক্রিকেটের বিরাট ব্রেকিং আপডেট, সিলমোহর কিংবদন্তির!

 October 29, 2026

মালিঙ্গাকে বিশেষ কৃজ্ঞতা মুম্বইয়ের

বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স বিবৃতিতে দিয়ে জানিয়েছে যে, মালিঙ্গা-মামব্রে-হপকিনসন দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন! ফ্র্যাঞ্চাইজির প্রতি তাদের নিষ্ঠা, অবদান এবং সেবার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে মুম্বই। 'লাসিথ মালিঙ্গা মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের অবিচ্ছেদ্য অংশ এবং এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসের অন্যতম আইকনিক ব্যক্তিত্ব। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে চারটি আইপিএল শিরোপা জয় ও ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লাসিথের যাত্রা ছিল অত্যন্ত স্পেশ্যাল। পরে মেন্টর ও কোচ হিসেবে তাঁর ফেরাটাও ছিল উল্লেখযোগ্য। তাঁর আবেগ, প্রতিযোগিতামূলক মানসিকতা এবং দলের প্রতি দায়বদ্ধতা খেলোয়াড়দের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তার রেখে যাওয়া উত্তরাধিকার চিরকাল মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।” শ্রীলঙ্কার হয়ে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে মালিঙ্গা ওডিআই-তে ৩৩৮টি, টি-টোয়েন্টিআই-তে ১০৭টি এবং টেস্টে ১০১টি উইকেট নিয়েছেন। আইপিএলে তিনি মুম্বাইয়ের জার্সিতে ১২২ ম্যাচে অংশ নিয়ে ১৯.৭৯ গড়ে ১৭০ উইকেট নিয়েছেন।

October 29, 2026

 October 29, 2026

আরও পড়ুন: ১৬ বছর একই ফ্র্যাঞ্চাইজিতে, এবার পেলেন বিরাট প্রমোশন, কোচের হটসিটে নক্ষত্র অলরাউন্ডার

পরসের ছোঁয়ায় দু'বছর মুম্বই

ভারতের প্রাক্তন কোচ মামব্রে এর আগে ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুম্বইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এটি ছিল দলের সঙ্গে তাঁর দ্বিতীয় মেয়াদ। মুম্বই বিবৃতিতে বলেছে, 'পারস মামব্রে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ ও মূল্যবান সম্পর্ক বজায় রেখেছেন—প্রথমে ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত এবং পরবর্তীতে ২০২৪ সালে তিনি পুনরায় ফিরে আসেন। উভয় মেয়াদেই পারস তাঁর বিশাল অভিজ্ঞতা, নিষ্ঠা এবং এমআই-এর সংস্কৃতির প্রতি গভীর বোঝাপড়া নিয়ে এসেছেন। দলের বোলারদের প্রতিভা বিকাশ ও পরিচর্যায় তাঁর অবদান এবং বছরের পর বছর ধরে তিনি যে সুসম্পর্ক গড়ে তুলেছেন, তা অত্যন্ত প্রশংসিত হয়েছে।' বিবৃতিতে আরও বলা হয়েছে, 'কার্ল হপকিনসন ২০২৫ মরসুমের আগে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। ইংল্যান্ড পুরুষ দলের সঙ্গে কাজ করার সুবাদে তিনি আন্তর্জাতিক পর্যায়ের মূল্যবান অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন। ফ্র্যাঞ্চাইজিটিতে থাকাকালীন তাঁর পেশাদারিত্ব, দক্ষতা এবং দলের ফিল্ডিংয়ের মান উন্নত করার প্রতি তাঁর অঙ্গীকার বিশেষভাবে সমাদৃত হয়েছে।' এবার দেখা যাক এই তিন রত্নের জায়গায় কারা আসেন দলে!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL