দীর্ঘ ৮ বছর পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে টেবিল টেনিস টু্র্নামেন্ট!
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অষ্টম স্টেট এন্ড ইন্টার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অষ্টম স্টেট এন্ড ইন্টার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬। সেন্ট্রাল কলকাতা টেবিল টেনিস এসোসিয়েশন আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে রাজ্যের ২৬ জেলা থেকে অনুর্ধ্ব ১১, ১৩, ১৫, ১৭, ১৯ এবং সিনিয়র বিভাগ মিলিয়ে মোট ১০৮৪ জন প্যাডলার অংশগ্রহণ করছে। টিম চ্যাম্পিয়নশিপের খেলা হবে ২৪ থেকে ২৬ নভেম্বর এবং সিঙ্গেলসের খেলা হবে ২৬ থেকে ৩০ নভেম্বর।
আরও পড়ুন: একাই মারলেন ১০৮ ছয়! প্রলয়ংকরী পন্থের ভয়াল তাণ্ডবে তছনছ সব রেকর্ড, ইতিহাসে ভারতের ৭২০!
টিম চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে ১৪৭ দলের এবং সিঙ্গেলসের ক্ষেত্রে ১৫৩৩ নাম নথিভুক্ত হয়েছে। আসন্ন চ্যাম্পিয়নশিপে রাজ্যের তারকা প্যাডলাররা অংশগ্রহণ করছেন। যাঁদের মধ্যে অন্যতম হুগলির আকাশ পাল, জাতীয় পর্যায়ে পুরুষদের সিনিয়র বিভাগে তাঁর ক্রমতালিকা ১৩। এছাড়াও পুরুষদের অনুর্ধ ১৯ বিভাগে তৃতীয় এবং নবম স্থানাধিকারী BTTA এর পুনিত বিশ্বাস এবং উত্তর ২৪ পরগনার প্রিয়াংশু কর্মকারকেও দেখা যাবে জানিয়েছেন উদ্যোক্তারা।
WBTTA, NBTTA ও বেঙ্গল টেবিল টেনিস। এই তিন সংস্থা এক হওয়ার পরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই প্রথম স্টেট চ্যাম্পিয়নশিপ আয়োজিত হচ্ছে। অর্গানাইজিং কমিটির সেক্রেটারি এবং বিএসটিটিএ-র প্রেসিডেন্ট সুব্রত দে জানিয়েছেন, আসন্ন রাজ্য চ্যাম্পিয়নশিপে রেকর্ড সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেছে, যা বিগত বছর গুলির তুলনায় রেকর্ড।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)