• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /ফাইনালের পর মাঠেই অচেতন আর্জেন্টাইন স্টার! ট্রফি জেতার রাত হল দুঃস্বপ্নের... মেসি সতীর্থের ভিডিয়ো বুক কাঁপাল ভক্তদের

ফাইনালের পর মাঠেই অচেতন আর্জেন্টাইন স্টার! ট্রফি জেতার রাত হল দুঃস্বপ্নের... মেসি সতীর্থের ভিডিয়ো বুক কাঁপাল ভক্তদের

বোকা জুনিয়র্সের কোপা সুদামেরিকানা জয়ের পরই লাইভ টেলিভিশনে সাক্ষাৎকারে দিচ্ছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে পড়েন। এই ভিডিয়ো বুক কাঁপিয়ে দিল ভক্তদের...

Written BySubhapam Saha
Published: Nov 22, 2026, 12:13 IST|Updated: Nov 22, 2026, 12:15 IST
joinshare
ফাইনালের পর মাঠেই অচেতন আর্জেন্টাইন স্টার! ট্রফি জেতার রাত হল দুঃস্বপ্নের... মেসি সতীর্থের ভিডিয়ো বুক কাঁপাল ভক্তদের

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ফাইনালের পর মাঠেই অচেতন আর্জেন্টাইন স্টার! ট্রফি জেতার রাত হল দুঃস্বপ্নের... মেসি সতীর্থের ভিডিয়ো বুক কাঁপাল ভক্তদের

ফাইনালের পর মাঠেই অচেতন আর্জেন্টাইন স্টার! ট্রফি জেতার রাত হল দুঃস্বপ্নের... মেসি সতীর্থের ভিডিয়ো বুক কাঁপাল ভক্তদের

2

আবহাওয়ার বড় ভোলবদল! একধাক্কায় ৪ ডিগ্রি নামবে পারদ, কবে থেকে রাজ্যে জাঁকিয়ে শীত?

3

BJP-তে যোগ টিম ইন্ডিয়ার নক্ষত্রের! পদ্মশিবিরে পদ পেয়েই শুরু নয়া ইনিংস, ১৮০০০০০০০ টাকায়...

4

প্রকল্পের নামে কোটি টাকার জালিয়াতি! গ্রেফতার বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ...

5

গুরুতর অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র! গঠন হল মেডিক্যাল বোর্ড, আচমকা কী হল?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিয়োনেল মেসির সঙ্গে জোড়া কোপা আমেরিকার সঙ্গেই তিনিও জিতেছেন বিশ্বকাপ! আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম ভরসার নাম লেয়ান্দ্রো পারেদেস। আর এবার আর্জেন্টাইন নক্ষত্রের ভিডিয়ো দেখে বুক কেঁপে গেল ভক্তদের। গত শনিবার কলোম্বিয়ার বারানকিলায় ছিল কোপা সুদামেরিকানা টুর্নামেন্টের ফাইনাল। বোকা জুনিয়র্স ২-০ আতলেতিকো মিনেইরোকে হারিয়েই খেতাব জিতেছে। খেলার শেষে এক সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছিলেন পারেদেস। আর কথা বলতে বলতেই লাইভ ক্যামেরায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ৩২ বছর বয়সী এই ফুটবলার। বোকা জুনিয়র্সের মহাদেশীয় ট্রফি জয়ের তাৎপর্য নিয়ে আলোচনার সময়ই এই ঘটনা ঘটে। সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক পারেদেসকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি তাঁকে। দ্রুতই মেডিক্যাল টিম ও অন্যান্য কর্তারা পারেদেসের কাছে ছুটে আসেন। তাঁর চিকিৎসার সময় সম্প্রচার কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে কিছুক্ষণ পরেই স্বস্তির খবর পাওয়া যায়। পারেদেস সুস্থ হয়ে ওঠেন এবং নিজেই হেঁটে ড্রেসিংরুমে চলে যান।

আরও পড়ুন: BJP-তে যোগ টিম ইন্ডিয়ার নক্ষত্রের! পদ্মশিবিরে পদ পেয়েই শুরু নয়া ইনিংস, ১৮০০০০০০০ টাকায়...

প্রচণ্ড গরমেই কাহিল পারেদেস

ফাইনালের লড়াইয়ের সঙ্গেই পারেদেস লড়ছিলেন প্রচণ্ড গরমের সঙ্গেও। বারানকিলার উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতা এই মিডফিল্ডারের উপর বিরূপ প্রভাব ফেলে। ম্যাচের পুরো সময়জুড়ে তিনি অস্বস্তিতে ভুগছিলেন। শারীরিক সমস্যার কারণে ৫৮ মিনিটে পারেদেসকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। বেঞ্চে বসার পর তাঁকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য সতীর্থদের তৎপর হতে দেখা গিয়েছিল। বোকার কোচ রোদোলফো আরুয়াবারেনা মিডফিল্ডারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে জানান যে, খেলার সময় পারেদেস মাথা ঘোরার সমস্যায় ভুগেছিলেন। কোচ বলেন, 'প্রথমার্ধের শেষ দিকে ওর মাথা ঘুরছিল। বিরতির সময় কিছুটা ভালো বোধ করলেও, দ্বিতীয়ার্ধ শুরুর ১০ মিনিটের মধ্যেই বোঝা যাচ্ছিল যে ওবেশ কষ্ট পাচ্ছে।' জানা গিয়েছে রক্তচাপ কমে যাওয়াতেই নাকি পারেদেস অজ্ঞান হয়ে গিয়েছিলেন!

আরও পড়ুন: 'তোমাকে আমিই...' যুবরাজের বাবার সঙ্গে তাঁবুতে একান্তে অনয়া বাঙ্গার ! কিছু সেকেন্ডের ভিডিয়োতে তোলপাড়

বোকার শিরোপা উদযাপন

বোকা জুনিয়র্সের জন্য এই রাত ছিল স্মরণীয়, তবে এই উদ্বেগজনক ঘটনা সেই আনন্দঘন মুহূর্তের উপর কিছুটা ছায়া ফেলেছিল বটেই। সান্তিয়াগো আসকাসিবার ও মিগুয়েল মেরেন্তিয়েলের গোলগুলিই বোকা জুনিয়র্সের শিরোপা নিশ্চিত করে দেয় যার মাধ্যমে বোকার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে! দীর্ঘদিন পর তারা আবারও কোনও বড় মহাদেশীয় টুর্নামেন্টে জেতে। দলের পুনর্জাগরণে সাহায্য করার লক্ষ্যে নিজের শৈশবের ক্লাবে ফিরে আসা পারেদেসও এই উদযাপনের অংশ ছিলেন। তবে ম্যাচ-পরবর্তী একটি ঘটনা সেই আনন্দ আয়োজনকে কিছুক্ষণের জন্য ম্লান করে দেয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Football