SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

53 Red Cards: লাল কার্ডের বিশ্বরেকর্ড! এক ম্যাচে ৫৩! বেনজির বিশৃঙ্খলায় ড্রেসিংরুমেও ভাঙচুর

ব্রাজিলে অনূর্ধ্ব-২০ পর্যায়ের এক ম্যাচে ৫৩টি লাল কার্ড দেখানো হল! নতুন বিশ্ব রেকর্ডে ইতিহাস

Written By Subhapam Saha
Published: Nov 07, 2026, 06:23 PM IST | Updated: Nov 07, 2026, 06:33 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রাজিলের দক্ষিণ-পূর্বের এক অভ্যন্তরীণ রাজ্য মিনাস জেরাইস! সেখানে অনূর্ধ্ব-২০ পর্যায়ের এক ফুটবল ম্যাচ দেখেল বেনজির চরম বিশৃঙ্খলা। বিরাট হাতাহাতির ঘটনায় রেফারি প্যাট্রিক ড্রসঘিক মোডেস্টো মোট ৫৩টি লাল কার্ড দেখালেন। যা বিশ্বরেকর্ড! গত রবিবার উবারলান্দিয়া ও মামোরের মধ্যের রাজ্য চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে এই বিরল ঘটনা ঘটেছে। কয়েক মিনিটেই মোট ৪০ জন ফুটবলার ও ৮জন স্টাফকে লাল কার্ড দিয়ে তিনি মাঠ থেকে বের করে দিয়েছেন। এছাড়াও উবারলান্দিয়ার দুই বোর্ড মেম্বারকেও লাল কার্ড দেখিয়েছেন তিনি! ফলে তাঁর দেখানো মোট লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৩-তে। এক ম্যাচে সবচেয়ে বেশি লাল কার্ড দেখানোর বর্তমান গিনেস বিশ্ব রেকর্ড ছিল ৩৬! যা ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের এক ম্যাচে আতলেতিকো ক্লেপোল ও ভিক্তোরিয়ানো আরেনাসের মধ্যকার লড়াইয়ে ঘটেছিল। 

আরও পড়ুন: ভারতকে বাঁচিয়ে দিল বৃষ্টি! ১৩৫ তুলতেই হিমশিম খেলেন বিরাট-রোহিতরা! সিরিজে ২-০ এগিয়ে গেল ইন্ডিয়া

রেফারির রিপোর্ট অনুযায়ী, রবিবারের এই হাতাহাতির সূত্রপাত হয় তৃতীয় গোল উদযাপনের সময় মামোরের খেলোয়াড় দাভি প্রতিপক্ষ দলের বেঞ্চের দিকে কটূক্তি করায়। এর প্রতিক্রিয়ায় উবারলান্দিয়ার গোলকিপিং কোচ পাওলো সের্জিও দিয়াস দস সান্তোস মাঠে ঢুকে পড়েন এবং দাভির মুখোমুখি হন। রেফারির অভিযোগ, কয়েকজন ব্যক্তি তাঁকে হত্যার হুমকি ও অন্যান্য ধরনের সহিংসতার হুমকি দিয়েছেন। রেফারির রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, এই সব হুমকির ঘটনায় পরবর্তীতে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ম্যাচ ৪০ মিনিট বন্ধ থাকার পর শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। খেলা শেষে আরও অভিযোগ ওঠে যে,  উবারলান্দিয়ার কর্মকর্তারা মামোরের সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত করেছেন এবং মামোর দলের সদস্যরা স্টেডিয়ামের হোম ড্রেসিংরুমে ভাঙচুর চালিয়েছেন।

আরও পড়ুন: ১৫ বছরের বৈভবই এবার ক্যাপ্টেন! চমকে দেওয়া ঘোষণায় তোলপাড় ভারতীয় ক্রিকেট, রকেটের মতো উড়ছে BOSS BABY...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES