বিশেষ আকর্ষণ প্রবীণদের ফ্যাশন শো! নয়ডায় জমজমাট বুলেভার্ড সাংস্কৃতিক সমিতির পুজো
Durga Puja 2026: ১০ বছর আগে , নয়ডা সেক্টর ১০০-র দুর্গাপুজো শুরু করে ৫০ বাঙালি। গড়ে ওঠে বুলেভার্ড সাংস্কৃতিক সমিতি। কালে কালে সেই পুজো হয়ে উঠেছে সবার।
রাজীব চক্রবর্তী: বাঙালির পুজো, তবে কিন্তু শুধু বাংলায় নয়। প্রবাসেও পুজোর আনন্দে মেতে উঠেছে। এই যেমন, নয়ডা সেক্টর ১০০-র লোটাস বুলেভার্ড সাংস্কৃতিক সমিতির পুজো। এই পুজো এবার দশ বছরে পা রাখল।
আরও পড়ুন: সম্প্রীতির মেলবন্ধন: নিউ দ্বারকা কালীবাড়িতে ষষ্ঠ বর্ষে নারীশক্তিতে ভরপুর দুর্গাপুজো
বাঙালি মানেই পুজো মাস্ট
দেশে কিংবা বিদেশে, বাঙালি মানেই পুজো মাস্ট। ১০ বছর আগে , নয়ডা সেক্টর ১০০-র দুর্গাপুজো শুরু করে ৫০ বাঙালি। গড়ে ওঠে বুলেভার্ড সাংস্কৃতিক সমিতি। কালে কালে সেই পুজো হয়ে উঠেছে সবার। এবছর এই পুজোর উদ্বোধন করেছেন গোবিন্দপুরের বৃদ্ধাশ্রমের আবাসিকরা। প্রবীণ উদ্বোধকদের আর্থিক সাহায্যও করেছেন পুজো উদ্য়োক্তারা।
থিম চাকচিক্য নয়, বুলেভার্ড সাংস্কৃতিক সমিতির পুজোর মূল আকর্ষণ বাঙালিয়ানাই। বাংলা সংস্কৃতি ও বাঙালিয়ানা ধরে রাখতে বাংলা থেকে আনা হয়েছে হস্তশিল্পীদের। সঙ্গে থাকছে বাংলার নাটক- ডাকঘর, স্বার্থপর দৈত্য(ছোটদের), মগজ ধোলাই। দু'তিন মাস ধরে চলেছে মহড়া। নাটক মঞ্চস্থ করবেন স্থানীয় বাসিন্দা ও কচিকাঁচা।
আরও পড়ুন: মহাপুজোর শেষ দিনে ঘোর উৎসবের আবহেই কেন চোখের জলে উমাবিদায়? জানেন কি বিজয়া দশমীর প্রকৃত তাৎপর্য?
বাঙালি-অবাঙালি ভেদাভেদ নেই
এই পুজোয় বাঙালি-অবাঙালি ভেদাভেদ নেই। পুজোর দিনগুলি কয়েকশো বাঙালি পরিবারের সঙ্গে আনন্দে মেতে ওঠে কয়েকশো অবাঙালি পরিবারও। এবার বিশেষ আকর্ষণ প্রবীণদের ফ্যাশন শো।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)