• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ধর্মকর্ম
  • /সম্প্রীতির মেলবন্ধন: নিউ দ্বারকা কালীবাড়িতে ষষ্ঠ বর্ষে নারীশক্তিতে ভরপুর দুর্গাপুজো

সম্প্রীতির মেলবন্ধন: নিউ দ্বারকা কালীবাড়িতে ষষ্ঠ বর্ষে নারীশক্তিতে ভরপুর দুর্গাপুজো

আঞ্চলিক ভেদাভেদ ভুলে সম্প্রীতির এক দৃষ্টান্ত দিল্লির নিউ দ্বারকা কালীবাড়ি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। এবছর তাঁদের ষষ্ঠ বছর। এবার দুর্গাপুজোয় হাত মিলিয়েছেন বাঙালি ও অবাঙালি উভয়েই। এক মণ্ডপেই সকলে মেতে উঠেছেন ধুনুচি নাচ আর ডান্ডিয়ায়। সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পরিপাটি আয়োজনে রয়েছে নিরামিষ ও আমিষের নানা পদের বাহার।

Written BySoumita Mukherjee
Published: Oct 18, 2026, 07:22 PM IST|Updated: Oct 18, 2026, 09:01 PM IST
joinshare
সম্প্রীতির মেলবন্ধন: নিউ দ্বারকা কালীবাড়িতে ষষ্ঠ বর্ষে নারীশক্তিতে ভরপুর দুর্গাপুজো

About the Author

Soumita Mukherjee

Soumita Mukherjee

ইংরেজি সাহিত্যে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। ২০১২ সালে টেলিভিশনে হাতেখড়ি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ২০২১ থেকে ডিজিটালের দুনিয়ায় প্রবেশ। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, দেড় দশকের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন। তারকাদের প্রশ্ন করাতেই বেশি সাবলীল। তবে শুধু গ্ল্যামার জগতেই আটকে নেই। ভোট কভারেজ থেকে শুরু করে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট কোঅর্ডিনেশন-- সর্বমুখিন, সর্বত্রগামী। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রাজীব চক্রবর্তী: রাজধানী দিল্লির অন্যতম জনপ্রিয় এবং সাড়াজাগানো দুর্গাপুজোগুলির কথা উঠলে যার নাম এখন প্রথম সারিতে উঠে আসে, তারমধ্যে অন্য ‘নিউ দ্বারকা কালীবাড়ি অ্যাসোসিয়েশন’। প্রবাসের বুকে শুধুই আনুষ্ঠানিক পুজো পালন নয়, বরং সংস্কৃতির আদান-প্রদান এবং সর্বজনীন সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেছে এই পুজো। প্রচলিতভাবে দুর্গাপুজোকে প্রধানত বাঙালির উৎসব হিসেবে চিহ্নিত করা হলেও নিউ দ্বারকা কালীবাড়ির মণ্ডপে পা রাখলে সেই ধারণা একমুহূর্তেই বদলে যায়। কারণ, এখানে কোনো ভাষার ভেদাভেদ নেই, নেই ভৌগোলিক সীমানার প্রাচীর।

চলতি বছরে নিউ দ্বারকা কালীবাড়ি অ্যাসোসিয়েশনের পুজো পা দিল ষষ্ঠ বছরে। আর এই বিশেষ বছরে সবচেয়ে বড় চমক এবং আকর্ষণ হল নারীশক্তির উদযাপন। পূর্বে পুজোর উদ্যোক্তাদের বড় অংশ পুরুষ থাকলেও এবার সম্পূর্ণ পুজোর পরিচালনা ও সার্বিক দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন সংগঠনের নারী সদস্যরা। তাঁদের সুনিপুণ পরিকল্পনা ও তদারকিতে মণ্ডপ প্রাঙ্গণ থেকে শুরু করে প্যান্ডেলের প্রতিটি আয়োজন সেজে উঠেছে এক কথায় ‘পরিপাটি’ রূপে।

আরও পড়ুন- ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন, দেশ-বিদেশের 

বাঙালি ও অবাঙালির মেলবন্ধন: ধুনুচি নাচ থেকে গরবা ডান্ডিয়া

এই পুজোর মূল আকর্ষণই হলো বিভিন্ন সংস্কৃতির সার্থক সহাবস্থান। দুর্গাপুজোর দিনগুলোতে এখানে বাঙালি ও অবাঙালি দর্শনার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দে মেতে ওঠেন। একদিকে যেমন ঢাকের তালে কাঁসর-ঘণ্টার শব্দে আয়োজিত হয় ঐতিহ্যবাহী ধুনুচি নাচ, অন্যদিকে তেমনই গুজরাটি ও উত্তর ভারতীয় সংস্কৃতির রঙিন গরবা ও ডান্ডিয়ার আসর বসে একই প্রাঙ্গণে। এক ছাদের তলায় এমন বৈচিত্র্যের প্রকাশ দিল্লির খুব কম পুজোতেই চোখে পড়ে।

 

ভোজনরসিকদের স্বর্গরাজ্য: নিরামিষ ও আমিষের মেলবন্ধন

খাবার বা আহারের ক্ষেত্রেও এই কালীবাড়ি অ্যাসোসিয়েশন অনন্য আন্তরিকতার পরিচয় দিয়েছে। নবরাত্রি পালনকারী ভক্তদের শ্রদ্ধার কথা মাথায় রেখে যেমন রয়েছে বিশুদ্ধ নিরামিষ খাবারের এলাহি বন্দোবস্ত, তেমনই ভোজনরসিক বাঙালিদের রসনা তৃপ্তির জন্য রয়েছে খাঁটি আমিষ পদের বাহারি আয়োজন। ফলে, ব্রতী থেকে শুরু করে সাধারণ দর্শনার্থী—সবাই এখানে এসে নিজের পছন্দমতো খাবারের স্বাদ উপভোগ করতে পারেন।

আরও পড়ুন-৫৯তম বর্ষে পা দিল ইতিহাস বিজড়িত দক্ষিণ দিল্লি কালীবাড়ি, থিম ‘এক টুকরো বাংলা’

সাংস্কৃতিক আয়োজন

পুজোর দিনগুলোতে মণ্ডপের পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চও থাকে জমজমাট। ষষ্ঠ বর্ষের এই উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো বিরতি বা বিরাম নেই। গান, নাচ, আবৃত্তি এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পুরো পুজো প্রাঙ্গণ যেন এক আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়েছে। নারীশক্তির হাত ধরে নিউ দ্বারকা কালীবাড়ির ষষ্ঠ বর্ষের পুজো দিল্লির বুকে সম্প্রীতি ও সর্বজনীনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja