Durga Puja: রাজধানী দিল্লির বুকে যেন আস্ত এক টুকরো কলকাতা। পুজোর দিনগুলোতে ঘরছাড়়া বাঙালির মন যখন নস্টালজিয়ায় আকুল হয়, তখন সেই নস্টালজিয়াকেই মণ্ডপসজ্জার রূপ দিয়ে এক অপূর্ব নজির গড়ল দিল্লির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয়-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘দক্ষিণ দিল্লি কালীবাড়ি’।
রাজীব চক্রবর্তী: আর কে পুরমের দক্ষিণ দিল্লি কালীবাড়ি এবার তাদের ৫৯তম পুজোয় নিয়ে এসেছে এক দুর্দান্ত থিম, "এক টুকরো বাংলা"। ভিক্টোরিয়া মেমোরিয়াল, কফি হাউস, হাতে টানা রিকশা থেকে শুরু করে গুপীবাঘা- সবকিছুই ফুটিয়ে তুলেছেন শিল্পী জয়দীপ দত্ত চৌধুরী।
1/6
দক্ষিণ দিল্লি কালীবাড়ি
রাজীব চক্রবর্তী: রাজধানী দিল্লির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয়-সাংস্কৃতিক প্রতিষ্ঠান "দক্ষিণ দিল্লি কালীবাড়ি।" এবার তাদের ৫৯তম পুজো।
2/6
ইতিহাস বিজড়িত
আরকে পূরমের সেক্টর-৭ এর এই কালীবাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়-সহ কতশত বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম।
3/6
থিম
এবার দক্ষিণ দিল্লি কালীবাড়ির থিম - "এক টুকরো বাংলা"
4/6
মণ্ডপসজ্জা
মন্ডপ জুড়ে রয়েছে প্লাই উডের ওপর পুট্টি বা প্লাস্টার অফ প্যারিসের কাজ দিয়ে তৈরি হাতে টানা রিকশা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, দক্ষিণেশ্বর কালীবাড়ি, কলকাতা কফি হাউস, দার্জিলিংয়ের চা-বাগান, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, গুপী গায়েন বাঘা বায়েন, ফুটবল।
5/6
দিল্লির দক্ষিণ কালীবাড়ি
এই সমস্ত শিল্পকলা যিনি ফুটিয়ে তুলেছেন তিনি কোনো পেশাদার শিল্পী নন। একজন সরকারি আধিকারিক
জয়দীপ দত্ত চৌধুরী।
6/6
দিল্লিতে এক টুকরো বাংলা
সবমিলিয়ে দিল্লিবাসীরা যারা কলকাতাকে মিস করছেন, তাঁরা এই মন্ডপে এলে তাঁরা আর কলকাতাকে মিস করবেন না।