SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দুর্গাপুজোর সেরা দিন মহাষ্টমী আলোকিত হয়ে ওঠে সনাতনী ঐতিহ্যের দ্যুতিতে; দিনটির সঙ্গে জড়িয়ে স্বামী বিবেকানন্দের নামও

Durga Puja Maha Asthami: দুর্গা অষ্টমীর সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত কুমারীপুজো। মনে করা হয়, এ বিশ্বে মেয়েদের প্রত্যেকে দুর্গার মহাশক্তির প্রতিনিধিত্ব করেন। মেয়েরাই মা। ১৬ বছর বয়স পর্যন্ত কন্যাদের পুজো করা বিধি। তাঁদের বিভিন্ন নামও আছে।

Written By Soumitra Sen
Published: Oct 17, 2026, 05:01 PM IST | Updated: Oct 17, 2026, 05:09 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুটি সপ্তমী এবার। তার পরই অষ্টমী। অষ্টমী দিনটির দিকে নজর রেখেই বাঙালি তার পরিকল্পনা করে দেয়। দুর্গাষ্টমী বা মহা অষ্টমী হল দেবী দুর্গার পুজোর সেরা দিন। নবরাত্রি উৎসবের অষ্টম দিন এই মহা অষ্টমী দিনটি। অষ্টমী উপলক্ষে হিন্দুরা উপবাস করেন। দেবীর কাছে অঞ্জলি দেন। তারপর খাবার খান। তবে অন্ন নয়, নিরামিষ ও অন্নব্যতীত খাবারই এদিন ভক্ষ্য।

আরও পড়ুন: অসুরের সঙ্গে ন'দিন ভয়ংকর যুদ্ধ করা দেবী বাংলার মাটিতে কীভাবে হয়ে পড়লেন ঘরের মেয়ে? মা দুর্গা থেকে কন্যাদুর্গা

আরও পড়ুন: ইয়ংবেঙ্গল থেকে দক্ষিণেশ্বরের ডিভাইন আড্ডা, কফি হাউজ থেকে পাড়ার রক! পুজোয় বাঙালির চাই নতুন আড্ডা?

আরও পড়ুন: দুর্গাপুজো কি আদতে শস্যদেবীরই পুজো? আজও দুর্গার মহিষমর্দিনীরূপের ভিতরে উঁকি দিচ্ছে আদি মাতার ন'টি উদ্ভিদ

যোগিনী ও মাতৃকার পূজা

অষ্টমীর দিনটি বীরাষ্টমীও। এদিন দুর্গার অস্ত্রের পূজা করা হয়। বিশ্বাস করা হয়, দেবী চামুণ্ডা এই দিনে দুর্গার কপাল থেকে আবির্ভূত হয়েছিলেন এবং চণ্ড ও মুণ্ড এবং রক্তবীজ (মহিষাসুরের সহযোগী অসুর)-কে বিনাশ করেছিলেন। মহাষ্টমীতে দুর্গাপূজার সময় ৬৪ জন যোগিনী ও মাতৃকার (দুর্গার রূপ) পূজা করা হয়। ভারতের বিভিন্ন অঞ্চলে মাতৃকার তাৎপর্য বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। দুর্গাপূজার সময় যে অষ্ট শক্তির পূজা করা হয়, তাঁরা হলেন ব্রাহ্মণী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বরাহী, নরসিংহী, ইন্দ্রাণী এবং চামুন্ডা।

ষোলো কুমারীর পরিচয়

দুর্গা অষ্টমীর সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত কুমারীপুজো। মনে করা হয়, মেয়েদের প্রত্যেকে দুর্গার মহাশক্তির প্রতিনিধিত্ব করেন। মেয়েরাই মা। ১৬ বছর বয়স পর্যন্ত কন্যাদের পুজো করা বিধি। তাঁদের বিভিন্ন নাম:

• ২ বছর: সরস্বতী
• ৩ বছর: ত্রিধামূর্তি
• ৪ বছর: কালিকা
• ৫ বছর: সুভগা
• ৬ বছর: উমা
• ৭ বছর: মালিনী
• ৮ বছর: কুব্জিকা
• ৯ বছর: কালসন্দর্ভা
• ১০ বছর: অপরাজিতা
• ১১ বছর: রুদ্রাণী
• ১২ বছর: ভৈরবী
• ১৩ বছর: মহালক্ষ্মী
• ১৪ বছর: পীঠনায়িকা
• ১৫ বছর: ক্ষেত্রজ্ঞা
• ১৬ বছর: অন্নদা / অম্বিকা

স্বামী বিবেকানন্দ

বাঙালির কুমারীপুজোর সঙ্গে জড়িত স্বামী বিবেকানন্দের নাম। আধুনিক কালে বাংলায় প্রাতিষ্ঠানিক ভাবে কুমারী পুজোর প্রচলন  বেলুড় মঠে। স্বামী বিবেকানন্দ ১৮৯৮ সালে কাশ্মীরে এবং ১৯০১ সালে বেলুড় মঠে প্রথম কুমারী পুজো করেন। বেলুড় মঠের কুমারী পুজো কিংবদন্তি হয়ে গিয়েছে। বেলুড়ের কুমারীপুজো দেখতে বছর বছর ভিড় বাড়ছে। প্রতি বছরই একই ছবি। আজও বেলুড়ের কুমারীপুজোয় স্বামী বিবেকানন্দের স্পর্শ মেলে যেন!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES