• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /গ্যালারি
  • /IPL 2027: দলবদলের বিরাট খবর, ৫৩.৪৯% কম টাকায় নক্ষত্রের 'ঘর ওয়াপসি'! ৪০ লাখেই রাজি আরেক স্পিনার

IPL 2027: দলবদলের বিরাট খবর, ৫৩.৪৯% কম টাকায় নক্ষত্রের 'ঘর ওয়াপসি'! ৪০ লাখেই রাজি আরেক স্পিনার

Written BySubhapam Saha
Published: Oct 14, 2026, 07:41 PM IST|Updated: Oct 14, 2026, 08:18 PM IST
joinshare
আইপিএল শুরুর বহু আগেই চলে এল দলবদলের বিরাট খবর! ৫৩.৪৯% কম টাকায় এক নক্ষত্রের 'ঘর ওয়াপসি' হল। ৪০ লাখেই রাজি হলেন আরেক স্পিনার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখনও পর্যন্ত যা খবর তাতে করে আগামী বছর আইপিএল শুরু হতে পারে ১০ থেকে ১৪ মার্চের মধ্য়ে। বিসিসিআই সচিব দেবজিত্‍ সাইকিয়া এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন কিছুদিন আগে। যদিও কিছুই চূড়ান্ত নয়। তবে ফ্র্যাঞ্চাইজিগুলি কিন্তু মোটেই হাত গুটিয়ে বসে নেই। দল গোছানোর খেলা চলছেই। এবার চলে এল ট্রেডিংয়ের বড় আপডেট। ট্রেডিং বলতে এক দল থেকে আরেক দলে ক্রিকেটারের যাওয়া। বুধবার বাঁ-হাতি পেসার টি নটরাজন সানরাইজার্স হায়দরাবাদে ফিরেছেন এবং লেগ-স্পিনার জিশান আনসারি দিল্লি ক্যাপিটালসে এসেছেন। গতবছর আইপিএল নিলামের আগে ১০.৭৫ কোটি টাকায় ডিসি নটরাজনকে দলে নিয়েছিল। তবে এখন ৫ কোটি টাকার সংশোধিত পারিশ্রমিকে নটরাজন ২০১৬-র আইপিএল চ্যাম্পিয়ন দলে যোগ দিচ্ছেন। অন্যদিকে গত আইপিএলে এসআরএইচের হয়ে ১০ ম্যাচ খেলার পর আনসারি তাঁর বর্তমান ৪০ লাখ টাকার পারিশ্রমিকেই ডিসি-তে পাড়ি দিয়েছেন। এই অদলবদল উভয় ফ্র্যাঞ্চাইজির জন্যই লাভজনক হতে পারে। কারণ এসআরএইচ তাদের ডেথ-বোলিং বিভাগ শক্তিশালী করার জন্য একজন অভিজ্ঞ ভারতীয় পেসারকে দলে ফিরিয়ে আনছে, আর ডিসি তাদের বোলিং আক্রমণে যুক্ত করছে বাড়তি এক স্পিনার।

আরও পড়ুন: মশাল নেভাল আল শোর্তা, ডেভিডের জোড়াও জলে! ভূরি ভূরি সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের!


এসআরএইচ ও নটরাজন

২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ৫ মরসুমে এসআরএইচের হয়ে খেলেছেন নটরাজন এবং আইপিএলের অন্যতম কার্যকর ভারতীয় বাঁ-হাতি সিম বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নিখুঁত ইয়র্কার করার ক্ষমতা এবং চাপের মুখেও ভালো বল করার দক্ষতা তাঁকে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির বোলিং আক্রমণের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছিল। আইপিএলের তথ্য অনুযায়ী ২০২৪ সালে তিনি তাঁর কেরিয়ারের সবচেয়ে সফল মরসুম কাটিয়েছেন। সেবার ১৯ উইকেট নিয়ে তিনি এসআরএইচ বোলারদের মধ্যে শীর্ষে ছিলেন এবং দলকে ফাইনালে তোলানোর অন্যতম নেপথ্যের নায়ক ছিলেন। ৩৫ বছর বয়সী এই একটি টেস্ট এবং দুটি ওডিআই ম্যাচ খেলেছেন। আইপিএলে ৭৩ ম্যাচ খেলে তিনি মোট ৭২ উইকেট নিয়েছেন। যেখানে তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৪/১৯। এই প্রত্যাবর্তনের ফলে তিনি আবারও সেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন, যেখানে তিনি আইপিএলে  

আনসারির স্পিন সংযোজন

গতবছর আইপিএলে এসআরএইচের হয়ে ১০ ম্যাচ খেলার পর আনসারি ডিসি-তে যোগ দিলেন। ২৬ বছর বয়সী লেগ-স্পিনার দিল্লি ক্যাপিটালসের বিকরুদ্ধে নিজের ডেবিউ ম্যাচেই তিন উইকেট নিয়ে আইপিএল কেরিয়ারের দুর্দান্ত সূচনা করেছিলেন। আইপিএলে খেলা ১০ ম্যাচে তিনি মোট ৬ উইকেট নিয়েছেন এবং নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজের এই পারফরম্যান্স আরও উন্নত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। কুলদীপ যাদব লখনউ সুপার জায়ান্টসে চলে যাওয়ার পর ডিসি-র জন্য আনসারিকে দলেও নেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। দলের বোলিং আক্রমণ নতুন করে সাজানোর প্রক্রিয়ায় কুলদীপের অনুপস্থিতিতে আনসারি ফ্র্যাঞ্চাইজির স্পিন-বোলিংয়ের ক্ষেত্রে বাড়তি একটি বিকল্প জোগাবেন। তিনি তাঁর বর্তমান পারিশ্রমিক অর্থাৎ ৪০ লক্ষ টাকাতেই দলে যোগ দিচ্ছেন; ফলে ডিসি এমন একজন খেলোয়াড়কে পাচ্ছে যিনি তুলনামূলক কম খরচে দলের স্পিন বিভাগকে শক্তিশালী করার ক্ষমতা রাখেন।

আরও পড়ুন: 'রো-কো'র চিত্রনাট্য আগরকরেরই! অপার বিস্ময়ের অকাল বিদায়, বিস্ফোরক ভারতীয় ক্রিকেটের মহারথী

উভয়ের জন্য লাভজনক ট্রেড

কাগজে-কলমে বিচার করলে, এই ট্রেডিং উভয় ফ্র্যাঞ্চাইজির ভিন্ন ভিন্ন প্রয়োজন মেটায়। এসআরএইচ ফিরে পাচ্ছে আইপিএলে প্রমাণিত পারফর্মারকে। এক অভিজ্ঞ ভারতীয় পেসার, যিনি বিশেষ করে ইনিংসের ডেথ ওভারে দারুণ কার্যকর। অন্যদিকে ডিসি পাচ্ছে এক তরুণ লেগ-স্পিনারকে, যিনি ইতিমধ্যেই সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। এসআরএইচ যখন তাদের পেস বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তখন নটরাজনের অভিজ্ঞতা ও দলের হয়ে তাঁর অতীতের পারফরম্যান্স অত্যন্ত মূল্যবান হয়ে উঠতে পারে। অন্যদিকে, ডিসি-র হয়ে আনসারির সামনে সুযোগ থাকবে আইপিএলে নিজের শুরুর দিকের পারফরম্যান্সকে আরও উন্নত করার এবং নতুন দলের পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করার। এই বিনিময়ের ফলে আইপিএলের পরবর্তী পর্ব শুরুর আগে উভয় দলের সামনেই তাদের বোলিং কম্বিনেশন গুছিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)


 

IPL 20271/1

আইপিএলে দলবদলের বিরাট খবর

TAGS:
Cricket

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.