• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /মশাল নেভাল আল শোর্তা, ডেভিডের জোড়াও জলে! ভূরি ভূরি সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের!

মশাল নেভাল আল শোর্তা, ডেভিডের জোড়াও জলে! ভূরি ভূরি সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের!

East Bengal vs Al Shorta: দু'দুবার এগিয়ে থেকেও ম্যাচ হাতছাড়া করল ইস্টবেঙ্গল| আল শোর্তার বিরুদ্ধে জেতা ম্যাচ মাঠে রেখে এল মশালবাহিনী

Written ByTanumoy Ghosal
Published: Oct 13, 2026, 09:54 PM IST|Updated: Oct 13, 2026, 10:00 PM IST
joinshare
মশাল নেভাল আল শোর্তা, ডেভিডের জোড়াও জলে! ভূরি ভূরি সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের!

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

শুভপম সাহা: মোহনবাগান সুপার জায়ান্টের কাছে আইএফএ শিল্ড ফাইনাল খোয়ানোর ঠিক পাঁচ দিন পরেই, ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বে খেলল| ডার্বি হারের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মুখোমুখি হল ইরাকের ক্লাব আল শোর্তা এসসি-র। তবে লাল-হলুদের আর জয়ের সরণিতে ফেরা হল না! আল শোর্তা ৩-২ ম্যাচ জিতে তিন পয়েন্ট তুলে নিল| ওদিকে ইস্টবেঙ্গল নকআউটে যাওয়ার রাস্তা আরও কঠিন করল!

আরও পড়ুন:  বাকিংহ্যাম প্যালেস থেকে মহারাজকে ফোন! প্রাক্তন ভারত অধিনায়কের থেকে কী চাইছেন ওয়েলসের প্রিন্স?

যেমন ছিল প্ৰথমাৰ্ধ

ম্যাচের তখন সবে ৮ মিনিট| উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম! কর্নার পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে ভাসানো বল থেকে আনোয়ারের হেড গোলে যাওয়ার মুখে কোনওক্রমে বিপদমুক্ত করে আল শোর্তার ইরাকি ডিফেন্ডাররা। তবে তাঁরা ঠিক মতো বল ক্লিয়ার করতে পারেননি| বক্সের বাইরে বল পেয়ে যান হার্দিক ভাট| মাথা ঠান্ডা রেখে দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে ফাঁকায় বেরিয়ে যাওয়া ডেভিড লালহানসাঙ্গাকে ছোট্ট ক্রস বাড়ান হার্দিক| ডেভিড ঘুরে গিয়েই জোরালো শটে বল জালে জড়িয়ে দিলেন| চলতি বছর ফিফা বিশ্বকাপ খেলা গোলকিপার ও এই দলের অধিনায়ক জালাল হাসান কিছুই করতে পারলেন না|  তবে ইস্টবেঙ্গলের আনন্দের রেশ ছ'মিনিটে উবে গেল! বাঁ-প্রান্ত থেকে বারবার আক্রমণ শানাচ্ছিলেন আল শোর্তার ডিফেন্ডার আহমেদ ইয়াহিয়া। অবশেষে পেয়ে যান সাফল্য! কর্নার থেকে ভেসে আসা বলে সর্বোচ্চ লাফিয়ে উঠে দুরন্ত হেডারে গোল করে সমতা ফেরালেন তিনি। কিন্তু ইস্টবেঙ্গল যে   দমে যাওয়ার দল নয়|  ৪০ মিনিটেই ফের মশাল জ্বালিয়ে দেন সেই ডেভিডই, দুই ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যাওয়ার সময়ে তাঁকে ফাউল করে ফেলে দেন আবদুল|  ফ্রি-কিক নেন ড্যানিয়েল রামিরেজ। তাঁর শট বাঁ-দিকে ঝাঁপিয়ে বাচাঁন জালাল। কিন্তু বিপদ পুরোপুরি কাটেনি| ফিরতি বলে টোকা দেন অধিনায়ক রশিদ। আর ঠিক জায়গায়, ঠিক সময়ে পৌঁছে গিয়ে কাজের কাজটা করে দেন ডেভিড। বিরতির আগেই ইস্টবেঙ্গলকে ২-১ এগিয়ে দেন তিনি! তবে এদিন ডেভিড যে খেলা খেলছিলেন, একাই কম করে চার গোল করতে পারতেন| সেখানে দু'গোল! ডেভিড একাই বিদেশি দলকে যেভাবে নাকানিচোবানি খাওয়ালেন, তার জন্য কোনও প্রশংসাই যথার্থ নয়| তবে ডেভিডের ভূরিভূরি গোল হাতছাড়া করারও
আক্ষেপ থাকবে|

যেমন ছিল দ্বিতীয়ার্ধ

এক গোলে পিছিয়ে থাকা আল শোর্তা বিরতির পর ফিরেই জোড়া গোল করে স্কোরলাইন ৩-২ করল! প্ৰথমার্ধে পরের পর সহজ সুযোগ নষ্ট করারই খেসারত দিতে হল! ইস্টবেঙ্গলের রক্ষণের ভুলেই এল গোলগুলি| ৫১ মিনিটে সমতা ফেরান মিডফিল্ডার হুসেইন আল-সায়েদি! ৫৩ মিনিটে ফরোয়ার্ড কিংসলে কুকুর  হেডারে এগিয়ে যায় অতিথি দল! পরিবর্ত হিসেবে মাঠে নেমেই ছাপ রাখেন বারকো। তাঁর একেবারে মাপা কর্নার থেকে বক্সের সামনের পোস্টে দুরন্ত হেড করেন কুকু। গিলকে নীরব দর্শক বানিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি! লাল-হলুদের ডিফেন্স নিয়ে ছেলেখেলা করল আল শোর্তা| ৬৬ মিনিটে ইস্টবেঙ্গলকে তাড়া করল দুর্ভাগ্য! বক্সের ভিতর থেকে শট নিয়েছিলেন রামিরেজ। সেই শট রুখে দেন জালাল। সেখান থেকে ফিরতি বল পেয়ে যান এডমুন্ড। তবে এবারও গোললাইন থেকে অবিশ্বাস্য সেভ বিশ্বকাপার জালালের! বল গোললাইন পেরিয়ে ভিতরে ঢুকে পড়েছিল বলে মনে হলেও, শেষ পর্যন্ত বিপদমুক্ত করে দেয় আল শোর্তা রক্ষণ। সাইডলাইনে দাঁড়িয়ে বিশ্বাসই করতে পারছিলেন না হাবাস! খেলা যত শেষের দিকে এগোচ্ছিল ইস্টবেঙ্গল ততই সুযোগ হাতছাড়া করতে থাকল| পুরো দলটাই যেন ভেঙে পড়ল! ৭৭ মিনিটে আল শোর্তা ১০ জনের দলে পরিণত হয়েছিল! দ্বিতীয় হলুদ কার্ড দেখে আবদুলকে মাঠ ছাড়তে হয়েছিল! তবুও ইস্টবেঙ্গল ফায়দা তুলতে পারল না! উল্টে ৮৯ মিনিটে কুকুর গোল অফসাইডে বাতিল না হলে, ইস্টবেঙ্গল আরও এক গোল খেয়ে যেতে পারত! নির্ধারিত সময়ের পর চার মিনিট যোগ করেছিলেন রেফারি| তবে স্কোরলাইনে কোনও ফারাক পড়েনি! অভিজ্ঞতায় বাজিমাত করল আল শোর্তা!

আরও পড়ুন: 'হয় ছাড়ো নয় অবসর নাও'! মহারথীদের নিয়ে বিস্ফোরক নির্বাচক প্রধান, নিদানে কেঁপে গেল ভারতীয় ক্রিকেট

এখন কী অবস্থা ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে জর্ডনের আল-হুসেন এসসি-র সঙ্গে ২-২ ড্র করে ১ পয়েন্ট পেয়েছিল| আজকের ম্যাচে হেরে তাদের পয়েন্ট ২ ম্যাচ শেষে মাত্র একেই থেকে গেল| দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে আল শোর্তা গ্ৰুপ 'ডি'-তে মগডালেই থাকল| ইস্টবেঙ্গলও তিনেই রইল| গ্রুপ পর্ব থেকে সেরা দুটি দল প্রাউন্ড অফ সিক্সটিনে উঠবে| আর লাল-হলুদের বাকি চার ম্যাচই কার্যত 'মাস্ট উইন' হয়ে গেল! বাকিদের দিকেও তাকিয়ে থাকতে হবে|

ইস্টবেঙ্গল প্রথম একাদশ: হার্দিক ভাট, আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, এডমুন্ড, ড্যানিয়েল রামিরেজ, প্রভসুখন গিল, ডেভিড লালহাসাঙ্গা, দিয়েগো জিভুলিচ, জিকসন সিং, জয় গুপ্তা, বাসিম রশিদ (অধিনায়ক)।

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata News